এক্সপ্লোর

IPL Points Table: নাগাড়ে চার জয়, অ্যালেনের ব্যাটে DC-কে দুরমুশ করে লিগ তালিকায় কততে উঠে এল KKR?

DC vs KKR: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৩৪ বল ও আট উইকেট হাতে রেখেই বড় ব্যবধানে কার্যত একপেশে এক ম্য়াচ জিতে নেয় কেকেআর।

নয়াদিল্লি: আইপিএল মরশুমের (IPL 2026) মাঝপথ পেরিয়ে টুর্নামেন্ট 'বিজনেস এন্ড'-র দিকে অগ্রসর হচ্ছে। ইতিমধ্যেই জমে উঠেছে প্লে-অফের দৌড়ে। সব দলেরই ১০টি করে ম্যাচ খেলা হয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে লিগ তালিকায় মাঝে থাকা দুই দল কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস (DC vs KKR), শুক্রবার রাজধানীতে একে অপরের মুখোমুখি হয়েছিল। এই ম্য়াচে দুই পয়েন্ট উভয় দলের জন্যই প্লে-অফের দৌড়ে টিকে থাকার নিরিখে অত্যন্ত জরুরি ছিল।

সমর্থকরা আশা করেছিলেন প্লে-অফে পৌঁছতে মরিয়া দুই দলের মধ্যে এক হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে তা আর হল কই! প্রথমে কেকেআরের বোলার, মূল স্পিনারদের আঁটসাঁট বোলিংয়ে অত্যন্ত কম, ২০ ওভারে মাত্র ১৪২ রানেই থামল দিল্লির ইনিংস, আর তারপর শুরুতে দুই উইকেট তুলে যেটুকুও যা জয়ের আশা তৈরি হয়েছিল, তা ধূলিসাৎ করে দিলেন ফিন অ্যালেন। ১৪৩ রান তাড়া করতে নেমে মাত্র ৪৭ বলে শতরান হাঁকিয়ে ফেলেন কেকেআর ওপেনার। এর সুবাদে ৩৪ বল ও আট উইকেট হাতে রেখেই বড় ব্যবধানে কার্যত একপেশে এক ম্য়াচ জিতে নেয় কেকেআর।

আরও পড়ুন:- অনবদ্য বোলিংয়ের পর ফিন অ্যালেনের বিধ্বংসী শতরান, দিল্লিকে দুরমুশ করে চতুর্থ জয় কেকেআরের 

ঘটনাক্রমে প্রথম ছয় ম্য়াচে একটিও জয় পেতে ব্যর্থ হওয়া কেকেআরের এটি নাগাড়ে চতুর্থ জয়। এই জয়ের সুবাদেই অপরদিকে জোড়া জয় দিয়ে মরশুম শুরু করা দিল্লি ক্যাপিটালসকে কেকেআর লিগ তালিকায় পিছনে ফেলে দিল। আপাতত দিল্লি ক্যাপিটালসকে পিছনে ফেলে লিগ তালিকায় উপরে, সাত নম্বরে উঠে এল কেকেআর। ১০ ম্যাচ খেলে নাইটদের ঝুলিতে রয়েছে মোট নয় পয়েন্ট। অবশ্য এই দুরন্ত জয় সত্ত্বেও কেকেআরের, -০.১৬৯ নেট রান রেটে খুব একটা বদল হয়নি।

অপরদিকে, ১১ ম্য়াচে আট পয়েন্ট এবং -১.১৫৪ নেট রান রেট নিয়ে দিল্লি প্লে-অফের দৌড় এবং লিগ তালিকায়, উভয় দিকেই পিছিয়ে গেল। তারা আপাতত আট নম্বরে রয়েছে। আপাত অর্থে শুক্রবারের ম্যাচের পর কেকেআর ও দিল্লি ক্যাপিটালস লিগ তালিকায় নিজেদের স্থান অদল বদলই করল বটে। লিগ তালিকার শীর্ষে আপাতত সানরাইজার্স হায়দরাবাদ এবং সবার নীচে লখনউ সুপার জায়ান্টস রয়েছে। নাইটদের এই ম্যাচে এই জয় কিন্তু প্লে-অফের লড়াই আরও কঠিন এবং মজাদার করে দিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Advertisement

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget