এক্সপ্লোর

IPL Points Table: ম্যাচ জিতেও সেই তিনেই RCB, তবে CSK-র বিরুদ্ধে জয়ে IPL পয়েন্ট তালিকায় KKR-কে পিছনে ফেলল MI

IPL 2025: আইপিএলে রবিবারের প্রথম ম্যাচে পঞ্জাব কিংসকে হারায় আরসিবি, আর দ্বিতীয় ম্যাচে সিএসকের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্স।

নয়াদিল্লি: আইপিএলে (IPL 2025) রবিবার মানে 'সুপার সানডে', জোড়া ম্যাচ। সপ্তাহান্তে একদিকে যেখানে পঞ্জাব কিংসের বিরুদ্ধে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (PBKS vs RCB)। সেখানে দিনের আরেক ম্যাচে আইপিএলের 'এল ক্লাসিকো'-তে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স (MI vs CSK)। তবে দুই ম্যাচের পরে লিগ তালিকায় খুব হেরফের যে হল, তেমনটা নয়।

দিনের প্রথম ম্যাচে ১৫৮ রানের লক্ষ্য়মাত্রা তাড়া করতে নেমেছিল রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিন অবশ্য রান পাননি ফিল সল্ট। মাত্র ১ রান করেই ফিরে যান অর্শদীপ সিংহের বলে ইংল্য়ান্ডের উইকেট কিপার ব্য়াটার। এরপর দেবদত্ত পড়িক্কল ও বিরাট কোহলি মিলে দলের জয়ের পথ সুগম করে তোলার চেষ্টা করতে থাকেন। কোহলি শুরুতে একটু ধীরে ধীরে খেললেও দেবদত্ত চালিয়ে খেলছিলেন। তিনি ৫টি বাউন্ডারি ও ৪টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ৬১ রানের ইনিংস খেলেন বাঁহাতি দেবদত্ত। আগের দিন চাহাল একাই ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন আরসিবি ব্যাটারদের সামনে। এমনকী তার আগে কেকেআরের বিরুদ্ধে ম্য়াচেও নায়ক ছিলেন তিনিই। এদিন নিজের ৪ ওভারের স্পেলে ৩৬ রান খরচ করলেও ১ উইকেট নেন তিনি। বিরাট কোহলি শেষ পর্যন্ত টিকে থেকে ৭৩ রানের ইনিংসে দলের জয় সুনিশ্চিত করেন।

এই জয়ের সুবাদে আট ম্যাচ খেলে পাঁচ জয়ের সাহায্যে ১০ পয়েন্ট হয়ে গেল আরসিবি। লিগ শীর্ষে থাকা গুজরাত টাইটান্স ও দিল্লি ক্যাপিটালসের দখলেও সমসংখ্যক পয়েন্ট রয়েছে। তবে গুজরাত (০.৯৮৪) ও দিল্লির (০.৫৮৯) নেট রান রেট আরসিবির (০.৪৭২) থেকে বেশি হওয়ায় সেই তিনেই থাকল বিরাট কোহলির দল। পাঞ্জাবের নেট রান রেট (০.১১৭) আরও কম হওয়ায় সমান পয়েন্ট নিয়ে তারা চারে। তবে দিনের অপর ম্যাচে মুম্বই সিএসকেকে হারিয়ে লিগ তালিকায় উঠে এল।

বিগত চার ম্যাচে সিএসকের বিরুদ্ধে কিছুতেই জিততে পারছিল না মুম্বই ইন্ডিয়ান্স। তবে অবশেষে সেই ধারা ভাঙল। ২৬ বল ও নয় উইকেট হাতে রেখে সিএসকেকে হেলায় হারাল পল্টনরা। সৌজন্যে সূর্যকুমার যাদব ও রোহিত শর্মা। দুইজনেই অর্ধশতরান হাঁকালেন, গড়লেন শতাধিক রানের পার্টনারশিপও। তাতেই জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স। ঘরের মাঠে এই নিয়ে নাগাড়ে দুই জয় পেল পল্টনরা। আট ম্যাচের চারটিতে জয় পেয়ে তারা কলকাতা নাইট রাইডার্সকে পিছনে ফেলে দিল। উঠে এল ছয় নম্বরে। আর কেকেআর নেমে গেল সাতে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget