এক্সপ্লোর

IPL 2024: অতিরিক্ত স্টার্ক নির্ভরতাই ভোগাতে পারে নাইটদের, গম্ভীরদের সতর্কবার্তা প্রাক্তন ওপেনারের

Kolkata Knight Riders: গৌতম গম্ভীর প্রথম থেকেই জানিয়ে এসেছেন যে তাঁদের পরিকল্পনার মধ্যে এটাই ছিল যে যেভাবেই হোক স্টার্কের মত বিশ্বমানের পেসারকে দলে প্রয়োজন।

কলকাতা: ২৪ কোটি ৭৫ লক্ষ। আইপিএলের ইতিহাসে গত ১৬ বছরে এত দাম কোনও প্লেয়ার পাননি। কিন্তু এবার এই অর্থেই মিচেল স্টার্ককে (Mitchell Starc) দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। নিলাম থেকে অজি পেসারকে দলে নিয়েছিল কেকেআর (Kolkata Knight Riders)। অনেকেই এত বেশি অর্থ ব্যয় নিয়ে প্রশ্ন তুললেও কেকেআরের মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir) প্রথম থেকেই জানিয়ে এসেছেন যে তাঁদের পরিকল্পনার মধ্যে এটাই ছিল যে যেভাবেই হোক স্টার্কের মত বিশ্বমানের পেসারকে দলে প্রয়োজন। এমনকী গম্ভীর জানিয়েছিলেন যে স্টার্কই তাঁদের নতুন মরশুমে তুরুপের তাস হতে পারেন। তবে অতিরিক্ত স্টার্ক নির্ভরতাই আবার ভোগাবে নাতো! এমনটাই আশঙ্কা করছেন জাতীয় দলের প্রাক্তন ওপেনার ও কেকেআরের হয়ে এক সময়ে খেলা আকাশ চোপড়া। 

নিজের ইউটিউব চ্যানেলে চোপড়া বলেন, ''কেকেআর শিবিরে দুষ্মন্ত চামিরা রয়েছে। কিন্তু অবশ্যই ওরা স্টার্ককেই খেলাবে। কারণ এত টাকা দিয়ে ওরা স্টার্ককে দলে নিয়েছে। কিন্তু এর ফলেই যেটা হবে যে পেস বোলিং বিভাগে অন্য কাউকে ব্যবহার করার সুযোগটা কমে যাবে। এত টাকা দিয়ে স্টার্ককে দলে নেওয়ার পর তো আর ওকে বসিয়ে রাখবে না একাদশের বাইরে। কোথাও একটা স্টার্কের ওপর অতিরিক্ত নির্ভর হয়ে পড়বে না তো নাইটরা?"

হর্ষিত রানা রয়েছেন নাইট শিবিরে। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করলেও এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে সেভাবে পরীক্ষিত নন। সে প্রসঙ্গ টেনে আকাশ বলেন, ''স্টার্ক ওর সঙ্গে পাবে হর্ষিত রানাকে। আমি রানাকে দেখেছি। দারুণ ছেলে। ভাল বল করে। কিন্তু এখনও পর্যন্ত বিশ্বমানের ক্রিকেটারদের সামনে সেভাবে ওকে পরীক্ষা দিতে হয়নি। রাসেলও রয়েছে দলে। কিন্তু ও কতটা বোলিংয়ের জন্য ফিট থাকবে, তা সন্দেহ আছে। সম্ভাবনা ৫০-৫০ বলা যায়। ফলে স্টার্কের ওপরই পুরো চাপটা না এসে পড়ে পেস বোলিংয়ের।''

আইপিএলে ২২ মার্চ সিএসকে- আরসিবি ম্য়াচ দিয়ে শুরু হতে চলেছে। ২৩ মার্চ কেকেআর তাঁদের প্রথম ম্য়াচে খেলতে নামবে এবারের টুর্নামেন্টে। ইডেন গার্ডেন্সে ঘরের মাঠে তাঁদের প্রথম ম্য়াচ সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে। অর্থাৎ স্টার্কের উল্টোদিকে থাকবেন প্যাট কামিন্স। এদিকে নাইট অধিনায়ক শ্রেয়স আইযার প্রথম ম্যাচে খেলবেন কি না তা এখনও নিশ্চিত নয়। তবে অনুশীলনে বেশ ফিটই মনে হয়েছে তাঁকে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget