এক্সপ্লোর

IPL 2024: মুস্তাফিজুরের ৪ উইকেট, কার্তিক-রাওয়াতের দুরন্ত পার্টনারশিপে বোর্ডে ১৭৩/৬ তুলল আরসিবি

RCB vs CSK, 1st Innings Highlights: টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসি। বিরাটকে এদিন দুরন্ত ক্যাচে প্যাভিলিয়নে ফেরান রাহানে।

চেন্নাই: আইপিএলে প্রথম ম্য়াচের প্রথম ইনিংসেই বড় রান উঠল বোর্ডে। সিএসকের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৭৩/৬ বোর্ডে তুলে নিল। শুরুতেই ফাফ ডু প্লেসির আক্রমণাত্মক ব্যাটিং। এরপর মুস্তাফিজের বিধ্বংসী বোলিংয়ে দ্রুত পাঁচ উইকেট হারায় বেঙ্গালুরু। এরপর দীনেশ কার্তিক-অনুজ রাওয়াতের ৯৫ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। যার সুবাদে ১৭৩/৬ বোর্ডে তুলে নেয় আরসিবি।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Royal Challengers Bengaluru (@royalchallengers.bengaluru)

এদিন প্রথমে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ফাফ ডু প্লেসি। বিরাট কোহলির সঙ্গে ওপেনে নেমেছিলেন প্রোটিয়া তারকা। শুরুর চার ওভার ব্য়াট হাতে ঝড় তুলছিলেন ফাফ। বিরাট স্ট্রাইকে আসারই সুযোগ পাচ্ছিলেন না। প্রথম চার ওভারেই চল্লিশের গণ্ডি পেরিয়ে  গিয়েছিল সিএসকে। সেখান থেকে ফাফকে প্যাভিলিয়নের রাস্তা দেখার মুস্তাফিজুর। নিজের ইনিংসে কোনও ছক্কা না হাঁকালেও ৮টি বাউন্ডারি হাঁকান প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক। কিন্তু ফের একটি বড় শট খেলতে গিয়ে ক্যাচ আউট হন তিনি। কোহলি ২০ বলে ২১ রানের ইনিংস খেলেন। মুস্তাফিজুরের বলে একটি ছক্কা হাঁকিয়েছিলেন। সেই একই ভাবে দ্বিতীয় ছক্কা হাঁকাতে দিয়ে রাহানের হাতে জমা পড়েন কিং কোহলি। তবে এর মধ্য়েই রেকর্ড বুকে নাম লিখিয়ে নেন বিরাট। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে কুড়ির ফর্ম্যাটে ১২ হাজার রান পূরণ করেন বিরাট। বিরাট ফেরার আগেই খাতা না খুলেই প্যাভিলিয়ন ফেরেন ম্য়াক্সওয়েল ও পাতিদার। ১৮ রান করে গ্রিন প্যাভিলিয়নে ফিরে যান প্যাভিলিয়নে। তাঁকেও ফেরান মুস্তাফিজুর। এরপর ক্রিজে এসে দীনেশ কার্তিক ও অনুজ রাওয়াত মিলে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন। ৭৮ রানে পাঁচ উইকেট পড়ে গিয়েছিল আরসিবির। সেখান থেকে দলের স্কোর ১৭৩ এ পৌঁছে দেন এই জুটি। ৯৫ রানের পার্টনারশিপ গড়েন কার্তিক ও রাওয়াত। তুষার দেশপাণ্ডের ওপর যেন বেশি নির্দয় ছিলেন এই দুই ব্যাটার। তুষার নিজে ৪ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৪৭ রান খরচ করেন। অনুজ রাওয়াত ৪৮ রান করে অপরাজিত থাকেন। নিজের ইনিংসে চারটি বাউন্ডারি ও তিনটি ছক্কা হাঁকান তিনি। দীনেশ কার্তিক ২৬ বলে ৩৮ রান করেন। ৩টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান তিনি। চেন্নাইয়ের সবচেয়ে সফল বোলার মুস্তাফিজুর। তিনি নিজের চার ওভারের স্পেলে ২৯ রান খরচ করে ৪ উইকেট নেন। 

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget