এক্সপ্লোর

Royal Challengers Bengaluru: বহু বছরের অপেক্ষার পর কোহলির আরসিবির অবশেষে আইপিএল জয় নিয়ে মুখ খুললেন ধোনি

Indian Premier League: ১৭ বছরের অপেক্ষার পর আরসিবি গতকালই প্রথমবার আইপিএল খেতাব জিতেছে।

নয়াদিল্লি: ১৭ মরশুম অপেক্ষার পর অবশেষে গত বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) নিজেদের প্রথম আইপিএল খেতাব জেতে। এবার সেই নিয়ে মুখ খুললেন আইপিএলের সফলতম অধিনায়ক তথা ভারতীয় কিংবদন্তি মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)।

কোহলি ও ধোনি দীর্ঘদিন একে অপরের সঙ্গে জাতীয় দলের হয়ে খেলেছেন। দুইজনের সম্পর্কই অত্যন্ত মিষ্টিমধুর। দিনকয়েক আগে রাঁচিতে ভারতের ম্যাচের আগেও কোহলি ও ধোনি সাক্ষাৎকার হয়েছিল। এমনকী বিরাটকে নিজে গাড়ি চালিয়ে হোটেল অবধি ছাড়তেও এসেছিলেন তাঁর প্রিয় মাহি ভাই। এবার কোহলির দলের দীর্ঘ অপেক্ষার পর প্রথমবার আইপিএল জয় নিয়ে মুখ খুললেন মাহি।

এক ইভেন্টে আরসিবির প্রথম আইপিএল জয়ের বিষয়ে ধোনিকে বলতে শোনা যায়, 'আমি যেখন সিএসকের সদস্য, সেখানে আমি অন্য কোনও দলের আইপিএল জয়ের কথা ভাবতেও পারি না। তবে এই খেতাবের জন্য ওরা দীর্ঘ সময় অপেক্ষা করেছে এবং ওরা খুব ভাল খেলেওছে। আমি তখনও বলেছিলাম, ওদের অনেক অনেক অভিনন্দন। তবে বিষয়টা হল যখন তুমি কোনও টুর্নামেন্টে অংশগ্রহণ কর, তখন তুমি সবসময় চাইবে তোমার দলই যেন খেতাব জেতে। সবসময় যে সবটা তোমার পক্ষে যাবে বা সাফল্য হবে, সেটা সম্ভব নয়, কিন্ত আমরা তো অন্য দলের সাফল্য থেকেও শিখতে পারি। এই ধরনের টুর্নামেন্টে এই শিক্ষা নেওয়াটা খুব জরুরি।'

আরসিবি আইপিএল চ্যাম্পিয়ন হওয়ায় প্রথা অনুযায়ী চ্যাম্পিয়ন দলের হোমগ্রাউন্ডেই আইপিএলের প্রথম ম্যাচ ও ফাইনাল আয়োজিত হওয়ার কথা। তবে আরসিবির ঘরের মাঠ নিয়ে এখনও জট সম্পূর্ণভাবে কাটেনি। Dainik Jagran-র রিপোর্ট অনুযায়ী আরসিবিকে তাঁদের এ মরশুমের প্রথম ম্য়াচ রায়পুরে খেলতে হতে পারে। তবে এক্ষেত্রে আবার বিসিসিআইয়ের চাপ বাড়বে। প্রথম ম্যাচ রায়পুরে হলে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে সংশয় তৈরি হবে। কারণ বিসিসিআই কোনও মেট্রো শহর ছাড়া টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান করতে রাজি নয়।

তবে মন্দের ভাল হল আরসিবির ম্যাচ আয়োজনের জন্য কর্ণাটকের চিন্নাস্বামী স্টেডিয়াম প্রয়োজনীয় ছাড়পত্র পেয়ে গিয়েছে। কোহলিদের প্রথমবার আইপিএল জয়ের পর দলের বিজয়োৎসবের সময় চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জন মারা গিয়েছিলেন। তারপর থেকে সেই মাঠে আর কোনও ম্যাচ আয়োজিত হয়নি। তবে সদ্যই কর্ণাটক সরকার স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের ছাড়পত্র দিয়েছে। তাই আরসিবির বেঙ্গালুরুর সমর্থকদের মধ্যে খানিকটা আশার আলো দেখা দিয়েছে। অবশ্য সূচি ঘোষণা না হওয়া পর্যন্ত গোটাটাই বোঝা দায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget