এক্সপ্লোর

Sunil Narine: পছন্দের প্রতিপক্ষ RCB-র বিরুদ্ধেই আইপিএলে নতুন ইতিহাস গড়লেন সুনীল নারাইন

KKR vs RCB: আরসিবির বিরুদ্ধে ম্যাচে নির্ধারিত চার ওভারে ৩৪ রানের বিনিময়ে দুই উইকেট নিয়েছিলেন সুনীল নারাইন।

কলকাতা: ২০১২ সালে কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) যোগ দিয়েছিলেন এক বিস্ময় স্পিনার। তারপর ১২ বছর কেটে গিয়েছে। এখনও কেকেআরের জার্সিতেই আইপিএলের (IPL 2024) মঞ্চ মাতাচ্ছেন সুনীল নারাইন (Sunil Narine)। দলকে ম্যাচ জেতাচ্ছেন, নিত্য নতুন ইতিহাসও গড়ছেন। রবিবাসরীয় ইডেনও নারাইনের এক ইতিহাসের সাক্ষী হয়ে থাকল।

আরসিবির বিরুদ্ধে (KKR vs RCB) নিজের চার ওভারে ৩৪ রান খরচ করে দুই উইকেট নেন নারাইন। এর সুবাদেই তিনি লাসিথ মালিঙ্গাকে (Lasith Malinga) পিছনে ফেলে এক ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএলের ইতিহাসে সর্বাধিক উইকেট নেওয়া বোলার হয়ে গেলেন। নারিন কেকেআরের জার্সিতে ১৬৯ ম্যাচ খেলে ১৭২টি উইকেট নিয়ে ফেলেছেন। অপরদিকে, মালিঙ্গা মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ১৭০টি উইকেট নিয়েছিলেন। মালিঙ্গাকে পিছনে ফেলে দিলেন ওয়েস্ট ইন্ডিয়ান তারকা। নারাইন ২৫.৫৯-র গড় এবং ২২.৭৫-র স্ট্রাইক রেটে নাইটদের হয়ে ১৭২টি উইকেট নিয়েছেন।

নারাইন, মালিঙ্গার পর তালিকায় যথাক্রমে যশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার ও ডোয়েন ব্র্যাভো রয়েছেন। বুমরা মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১৫৮, ভুবনেশ্বর কুমার সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৫০ এবং ডোয়েন ব্র্যাভো চেন্নাই সুপার কিংসের হয়ে ১৪০টি উইকেট নিয়েছেন। রবিবার ইডেনে নারাইনের দুই উইকেটের পাশাপাশি ব্যাটে অপরাজিত ২৭ রান ও বল হাতে তিন উইকেট নিয়ে কেকেআরকে ম্যাচ জেতান আরেক ওয়েস্ট ইন্ডিয়ান তারকা আন্দ্রে রাসেল।

রবিবার প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে যখন ২২২/৬ তুলল কেকেআর, আর সেই রান তাড়া করতে নেমে বিরাট কোহলি বিতর্কিত সিদ্ধান্তের শিকার হলেন, উইল জ্যাকস-রজত পাতিদারদের দুরন্ত লড়াইকেও থামালেন আন্দ্রে রাসেল, সুনীল নারাইনরা, তখনও কেউ ম্যাচের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত হতে পারছিলেন না। ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা দামের বোলার মিচেল স্টার্ককে শেষ ওভারে তিন ছক্কা মেরে আরসিবি-কে কার্যত জিতিয়েই দিয়েছিলেন কর্ণ শর্মা।

পারলেন না কারণ, প্রায়শ্চিত্ত করলেন স্টার্কই। শেষ ওভারে যখন বল করতে আসছিলেন, হাতে পুঁজি ছিল ২১ রানের। আরসিবির ৯ নম্বর ব্যাটারের কাছে তিন ছক্কা খেয়ে বসেছিলেন অস্ট্রেলিয়ার ফাস্টবোলার। দু'বলে তখন আর মাত্র তিন রান বাকি আরসিবির। ইয়র্কারে ফলো থ্রু-তে কর্ণের নীচু ক্যাচ তালুবন্দি করলেন স্টার্ক। শেষ বলে বাকি ছিল তিন রান। দৌড়ে দুই নিতে গিয়েছিলেন লকি ফার্গুসন। তাতেও ম্যাচ গড়াত সুপার ওভারে। তবে রান আউট হয়ে যান লকি ফার্গুসন। কেকেআরের স্কোরের ঠিক এক রান আগে, ২২১ রানে অল আউট হয়ে যায় আরসিবি। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: দলের হারের দিনে ঝুলিতে ৩ উইকেট, পার্পল ক্যাপের দৌড়ে বুমরাকে টেক্কা হর্ষলের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget