এক্সপ্লোর

Vaibhav Sooryavanshi: ফের এক ইতিহাস গড়ল বৈভব সূর্যবংশী, এবার ভাঙল আন্দ্রে রাসেলের রেকর্ড

PBKS vs RR: পঞ্জাব কিংসের বিরুদ্ধে মঙ্গলবার ১৬ বলে ৪৩ রানের ইনিংস খেলে বৈভব সূর্যবংশী।

মুল্লানপুর: চলতি মরশুমে আইপিএলের ৪০তম ম্য়াচে এসে অবশেষে পঞ্জাব কিংসের বিজয়রথ থামল। শ্রেয়স আইয়ারদের বিরুদ্ধে প্রথম দল হিসাবে এ মরশুমে দুই পয়েন্ট অর্জন করল রাজস্থান রয়্যালস (PBKS vs RR)। ২২৩ রান তাড়া করতে নেমে রাজস্থান এদিন ছয় উইকেট ও চার বল বাকি রেখেই ম্যাচ জিতে যায়। এই ম্যাচেই কিন্তু ফের একবার ইতিহাস গড়ল বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)।

১৫ বছরের বৈভবের জন্য আইপিএলে ইতিহাস গড়াটা যেন তার ছেলেবেলায় সত্যিই এক ছেলেখেলা হয়ে দাঁড়িয়েছে। রাজস্থান রয়্যালসের হয়ে এদিন বেশ চ্যালেঞ্জিং এক টার্গেট তাড়া করতে নেমে এদিন বৈভব বিরাট বড় রান পায়নি তবে সে নিজের ভূমিকাটা পালন করেছে। দলের হয়ে বাঁ-হাতি ওপেনার নিজের স্বভাবচিত আগ্রাসী ভঙ্গিমায় তিনটি চার ও পাঁচটি ছক্কার সুবাদে ১৬ বলে ৪৩ রানের ইনিংস খেলে। 

প্রথম ওভারেই সে ইনিংসের গতি সেট করে দেয়। অর্শদীপকে একটি ছক্কা ও দুইটি চার মারে বৈভব। পরের ওভারে লকি ফার্গুসনও তার হাত থেকে রেহাই পায়নি। সেই ওভারে একটি বাউন্ডারি ও দুইটি ছক্কা মেরে নিজের আগ্রাসী ব্যাটিং অব্যাহত রাখে বৈভব। তবে দুর্ভাগ্যবশত বড় শট মারতে গিয়েই সে অর্শদীপের বলে শ্রেয়স আইয়ারের হাতে ধরা দেয়। অর্ধশতরান হাঁকাতে না পারলেও, এই ৪৩ রানের ইনিংসই বৈভবকে এক বিশেষ তালিকায় সবার উপরে পৌঁছে দিল। 

চলতি মরশুমে বৈভব ইতিমধ্যেই নয় ম্যাচ খেলে ২৩৮.০৯ স্ট্রাইক রেট এবং ৪৪.৪৪ গড়ে চারশো রান করে ফেলেছে। একটি সেঞ্চুরি ও দুইটি হাফসেঞ্চুরি রয়েছে তার দখলে। পঞ্জাব কিংসের বিরুদ্ধে তার ৪৩ রানের ইনিংস কিন্তু ফের একবার বৈভবকে চলতি মরশুমের সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় শীর্ষে পৌঁছে দিয়েছে। ফের একবার সে পেয়ে গিয়েছে 'অরেঞ্জ ক্যাপ'। তবে উল্লেখযোগ্য বিষয় হল বৈভব বিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুল, অভিষেক শর্মাদের আগে এ মরশুমে চারশো রানের গণ্ডি তো পার করেইছে, সে গণ্ডি পার করতে নিয়েছে মাত্র ১৬৭ বল।

আইপিএলের ১৯ বছরের ইতিহাসে মোট ২২৯ বার এক মরশুমে কোনও ব্যাটার চারশো বা তার অধিক রান করেছে। তবে এত কম বলে চারশো রান করার কৃতিত্ব আর কারুর নেই। বৈভব এক্ষেত্রে আন্দ্রে রাসেলের রেকর্ড ভাঙল। রাসেল ২০১৯ সালে কেকেআরের হয়ে ১৮৮ বলে চারশো রান করেছিলেন। বৈভব তার থেকেও ২১ বল কম খেলে এই গণ্ডি পার করল, আর তৈরি হল আরও এক নতুন ইতিহাস। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget