এক্সপ্লোর

Virat Kohli: এখনও টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ ঘোষণা হয়নি, তবে অনুশীলন শুরু করে দিলেন আইপিএল চ্যাম্পিয়ন কোহলি

IPL 2026: ইতিমধ্যেই সিএসকে, পাঞ্জাব কিংসের মতো বেশ কিছু ফ্র্যাঞ্চাইজ়ি আসন্ন আইপিএলের জন্য নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। গত বারের চ্যাম্পিয়ন আরসিবি এখনও নিজেদের শিবির শুরু করেনি।

নয়াদিল্লি: টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ। এবার অপেক্ষায় আইপিএলের। বিশ্বের সবথেকে বড় ফ্র্যাঞ্চাইজ়ি লিগ শুরুর দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি।তবে আইপিএল (IPL 2026) যে এই মাসেই শুরু হবে, তা মোটামুটি নিশ্চিত। সেই আইপিএলের জন্য নিজের প্রস্তুতি শুরু করে দিলেন বিরাট কোহলি (Virat Kohli)।

ইতিমধ্যেই চেন্নাই সুপার কিংস, পাঞ্জাব কিংসের মতো বেশ কিছু ফ্র্যাঞ্চাইজ়ি আসন্ন আইপিএলের জন্য নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। গত বারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এখনও নিজেদের শিবির শুরু করেনি। তবে দলের মহাতারকা ক্রিকেটার বিরাট কোহলি কিন্তু নিজে থেকেই প্রস্তুতি শুরু করে দিলেন। কোহলি নিজেই নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওতে বিরাট কোহলিকে এক কোচের সঙ্গে মিলে নিজের প্রস্তুতি সারতে দেখা যাচ্ছে।

তাঁর শেয়ার করা ভিডিওত থ্রো ডাউন বিশেষজ্ঞের সঙ্গে কোহলিকে অনুশীলন করতে দেখা যাচ্ছে। স্বভাচিত কাট, পুল, স্ট্রেট ড্রাইভ, কভার ড্রাইভ মারতে দেখা যায় 'কিং'-কে। এক ইন্ডোরেই নিজের অনুশীলন সারছেন কোহলি। তাঁর শেয়ার করা ভিডিও-র ক্যাপশনে লেখা 'আইপিএল ২০২৬' অর্থাৎ তিনি যে আসন্ন আইপিএলের জন্যই প্রস্তুতি শুরু করেছেন, তা স্পষ্ট বুঝিয়ে দেন বিরাট।

অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে, কোহলি কোথায় অনুশীলন সারছেন? তিনি এখন ভারতে নয়, ভারতের বাইরেই রয়েছেন। কোহলি আপাতত লন্ডনেই থাকেন। তাঁর শেয়ার করা ভিডিও ভালভাবে লক্ষ্য করলেই বোঝা যাবে, বিরাট অন্য় কোথাও নয়, বরং 'হোম অফ ক্রিকেট' লর্ডসের ইন্ডোরেই অনুশীলন করছেন। তিনি যা কিছু করেন, তাই খবর হয়ে যায়, আর আইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলের মহাতারকা ক্রিকেটার হিসাবে অনুশীলন শুরু করছেন, তা ভাইরাল হবে না, এও কী সম্ভব!

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Virat Kohli (@virat.kohli)

স্বাভাবিকভাবেই বিরাটের অনুশীলনের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়। ইতিমধ্যেই সেই পোস্টে এই প্রতিবেদন লেখার সময় প্রায় ১০ মিলিয়ন লাইক পড়ে গিয়েছে। কোহলির পোস্টের কমেন্টবক্স দেখলেই বোঝা যাবে তাঁকে ফের একবার আরসিবির জার্সিতে মাঠে নামতে দেখার জন্য সমর্থকরা কতটা মুখিয়ে রয়েছেন। অনেকেই কমেন্টবক্সে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন। কেউ কেউ 'কিং'-র ইমোজিও দেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget