এক্সপ্লোর

পায়ে চোট নিয়ে খেলেই ভারতকে বিশ্বকাপ জেতালেন ঈশান, প্রশংসায় কোচ

কলকাতা: পায়ের চোটের জন্য হয়তো এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে ছিটকেই যেতেন বাংলার পেসার ঈশান পোড়েল। কিন্তু অসম্ভব মনের জোর দেখিয়ে তিনি দ্রুত মাঠে ফিরে বিশ্বকাপ খেলতে যান এবং অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে দলকে চতুর্থবার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে সাহায্য করলেন। ঈশানের এই লড়াইয়ের মুগ্ধ তাঁর কোচ বিভাস দাস। তিনি ছাত্রর জন্য গর্বিত। ঈশানের কোচ বলেছেন, ‘বিশ্বকাপের আগে ঈশানের বাঁ পায়ের টিস্যু ছিঁড়ে গিয়েছিল। এই ধরনের চোট সারিয়ে মাঠে ফিরতে সাধারণত তিন সপ্তাহ সময় লাগে। কিন্তু ও মাত্র ১২ দিনের মধ্যেই মাঠে ফেরে। ও পুরোপুরি সুস্থ হয়নি। বল করার সময় যন্ত্রণা হচ্ছে। কিন্তু বাঁ পায়ে মোটা ব্যান্ডেজ বেঁধে ও বল করছে। নিউজিল্যান্ডে উন্নত চিকিৎসার ফলেই নকআউট পর্যায়ের তিনটি ম্যাচে খেলতে পেরেছে ঈশান।’ এই বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে চার উইকেট নেওয়ার পর আজ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু’টি উইকেট নিয়েছেন ঈশান। ভারতের বিশ্বকাপ জয়ে তাঁর বড় অবদান আছে। এবার কোচ চাইছেন, এই তরুণ ক্রিকেটার কিছুদিন বিশ্রাম নিন। বিভাস বলেছেন, ‘আমি বলব আসন্ন বিজয় হাজারে ট্রফিতে অন্তত দু’টি ম্যাচে বিশ্রাম নিক ঈশান। এতে ওর সুস্থ হয়ে উঠতে সুবিধা হবে।’ ঈশানের পরিবারের অনেকেই খেলার সঙ্গে যুক্ত। ছোটবেলায় টেবল টেনিস খেলতেন এই পেসার। তবে উচ্চতা বেশি হওয়ায় পরে তিনি পেসার হয়ে যান। এ বছরই বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক হয়েছে ঈশানের। কোচের মতে, তাঁর গতি, বাউন্স ও সিম মুভমেন্ট আদায় করে নেওয়ার ক্ষমতা বড় অস্ত্র। তবে ভবিষ্যতে আরও পরিশ্রম করতে হবে। চন্দননগরে ঈশানের পাড়ায় এখন উৎসবের পরিবেশ। তাঁর বাবা চন্দ্রনাথ পোড়েল বলেছেন, ‘আমাদের বাড়ির সামনে কয়েক হাজার মানুষ জড়ো হয়েছেন। তাঁরা ঢাকঢোল বাজিয়ে, জাতীয় পতাকা নিয়ে নাচ-গানের মাধ্যমে ভারতের বিশ্বকাপ জয় উদযাপন করছেন। আমরা সবাইকে মিষ্টি খাওয়াচ্ছি।’ এবারের আইপিএল নিলামে কোনও দলে সুযোগ পাননি ঈশান। তবে তাঁর বাবা বলেছেন, এতে ভেঙে পড়েননি এই তরুণ। অনূর্ধ্ব-১৯ দলের কোচ রাহুল দ্রাবিড়ের কথাতেই অনুপ্রাণিত হয়েছেন তিনি। দ্রাবিড়ের কথাতেই আইপিএল নিয়ে না ভেবে বিশ্বকাপে ভাল পারফরম্যান্স দেখানোর দিকে মন দেন ঈশান। তার ফল পেয়েছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND W vs ENG W Test: লর্ডসে ইতিহাস ভারতের মেয়েদের, নিজেদের ডেরায় ইংরেজদের দর্পচূর্ণ, মাঠে গিয়ে উচ্ছ্বসিত সচিন
লর্ডসে ইতিহাস ভারতের মেয়েদের, নিজেদের ডেরায় ইংরেজদের দর্পচূর্ণ, মাঠে গিয়ে উচ্ছ্বসিত সচিন
MS Dhoni: কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
Argentina vs England: পুলিশ দিয়ে বার করে দেওয়া হয় আর্জেন্তিনার অধিনায়ককে, 'পশু' বলে আক্রমণ করে ইংল্যান্ড শিবির!
পুলিশ দিয়ে বার করে দেওয়া হয় আর্জেন্তিনার অধিনায়ককে, 'পশু' বলে আক্রমণ করে ইংল্যান্ড শিবির!
IPL: দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কী অভিযোগ তার বিরুদ্ধে?
TMC News: থানার বাইরে ঢাক বাজিয়ে তীর্থঙ্কর ঘোষের গ্রেফতারি উদযাপন
Manas Bhunia: গ্রেফতারি নিয়ে রক্ষাকবচ পেলেও সবং ছাড়তে পারবেন না মানস ভুঁইয়া
Suvendu Adhikari: রাজ্যের রথযাত্রা কমিটিগুলোর জন্য অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
BJP News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget