এক্সপ্লোর

ISL, Mohun Bagan vs Kerala Blasters: কেরল ব্লাস্টার্সকে ৪-২ গোলে উড়িয়ে দিল এটিকে মোহনবাগান

ATK Mohun Bagan vs Kerala Blasters: এটিকে মোহনবাগানের হয়ে জোড়া গোল হুগো বুমোসের। একটি করে গোল রয় কৃষ্ণ ও লিস্টন কোলাসোর। কেরলের হয়ে গোল করেন সাহাল আবদুল সামাদ ও জর্জ পেরেইরা দিয়াজ।

মারগাও: এবারের আইএসএল-এর প্রথম ম্যাচে কেরল ব্লাস্টার্সকে ৪-২ গোলে উড়িয়ে দিল গতবারের রানার্স এটিকে মোহনবাগান। প্রথম ম্যাচেই উজ্জ্বল সবুজ-মেরুন জার্সিধারীরা।

২ মিনিটেই প্রথম গোল করে এটিকে মোহনবাগানকে এগিয়ে দেন হুগো বুমোস। ২৪ মিনিটে কেরলের হয়ে সেই গোল শোধ করে দেন সাহাল আবদুল সামাদ। তবে এরপরেই ম্যাচে আধিপত্য বিস্তার করে বাগান। ২৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন রয় কৃষ্ণ। ৩৯ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন বুমোস। প্রথমার্ধের শেষে ম্যাচের ফল ছিল সবুজ-মেরুনের পক্ষে ৩-১।

দ্বিতীয়ার্ধেও বাগানের আধিপত্য বজায় থাকে। ৫০ মিনিটে ব্যবধান বাড়ান লিস্টন কোলাসো। ৬৯ মিনিটে কেরলের হয়ে ব্যবধান কমান জর্জ পেরেইরা দিয়াজ। তবে এই ম্যাচে আর কোনও গোল হয়নি। ফলে সহজ জয় পায় বাগান।

এটিকে মোহনবাগানের দলের বেশিরভাগ ফুটবলারই কয়েক মরসুম ধরে একসঙ্গে খেলছেন। স্প্যানিশ কোচ অ্যান্টনিও লোপেজ হাবাসও আইএসএল-এর প্রথম মরসুম থেকেই আছেন। ফলে তিনিও ভারতীয় ফুটবলের ধাঁচ বুঝে গিয়েছেন। এটাই এটিকে মোহনবাগানের সবচেয়ে বড় শক্তি। দলের আক্রমণভাগ মারাত্মক শক্তিশালী। রয় কৃষ্ণ তো ছিলেই, এবার তাঁর সঙ্গে যোগ দিয়েছেন হুগো বুমোস। ফলে বাগানের আক্রমণের ধার বেড়েছে। দুই বিদেশি স্ট্রাইকারের সঙ্গে মনবীর সিংহ, লিস্টন কোলাসোর মতো ভারতীয়রাও আছেন। দলের মিডফিল্ডও যথেষ্ট শক্তিশালী। ফলে এবারের আইএসএল-এও বিপক্ষ দলগুলিকে চিন্তায় রাখবেন সবুজ-মেরুন জার্সিধারীরা। 

রবিবার চলতি আইএসএল-এ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ জামশেদপুর এফসি। এই ম্যাচের পরেই ২৭ নভেম্বর কলকাতা ডার্বি। গতবার দু’টি ডার্বিতেই জয় পেয়েছিল এটিকে মোহনবাগান। এবারও প্রথম ম্যাচেই নিজেদের জাত চেনালেন রয় কৃষ্ণরা। রবিবার এসসি ইস্টবেঙ্গল কেমন খেলে, সেটার উপর অনেক কিছু নির্ভর করছে। প্রথম ম্যাচে যদি লাল-হলুদ ব্রিগেড ভাল খেলে, তাহলে বড় ম্যাচে জয়ের আশায় থাকবেন সমর্থকরা। না হলে এবারও ডার্বির রং হতে পারে সবুজ-মেরুন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: দ্বিতীয় ইনিংসে আর হাফসেঞ্চুির হল না পাড়িক্কালের, লাজঘরে ফিরলেন অর্ধশতরানের দোরগোড়ায়
দ্বিতীয় ইনিংসে আর হাফসেঞ্চুির হল না পাড়িক্কালের, লাজঘরে ফিরলেন অর্ধশতরানের দোরগোড়ায়
Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget