এক্সপ্লোর

ISL ATMB VS KBFC: আজ ঢাকে কাঠি আইএসএলে, প্রথম ম্য়াচে এটিকে মোহনবাগানের সামনে কেরল ব্লাস্টার্স

ISL ATMB VS KBFC: আইএসএল শুরুর আগে এসসি ইস্টবেঙ্গল-সহ আইএসএলের অন্য দলগুলি প্রস্তুতি ম্যাচ খেললেও সে রাস্তায় হাঁটেনি এটিকে মোহনবাগান। এবারের দলে হাবাস রেখে দিয়েছেন চারজন বিদেশিকে।

গোয়া: আইএসএলে ঢাকে কাঠি পড়ছে আজই। প্রথম ম্যাচেই এটিকে মোহনবাগানের মুখোমুখি কেরল ব্লাস্টার্স। আইএসএল শুরুর আগে এসসি ইস্টবেঙ্গল-সহ আইএসএলের অন্য দলগুলি প্রস্তুতি ম্যাচ খেললেও সে রাস্তায় হাঁটেনি এটিকে মোহনবাগান। হাবাস বলেছিলেন, “আমরা কখনওই প্রস্তুতি ম্যাচ খেলার জন্য বলি না। নিজেদের মধ্যে অনুশীলন করে, ম্যাচ সিচুয়েশন তৈরি করে প্র্যাক্টিস করি, তাতে অনেক লাভ হয়।” বোঝাই যাচ্ছে যে কতটা প্রস্তুত হয়ে এবার মাঠে নামতে চলেছে প্রীতম, প্রবীররা। 

গতবার অল্পের জন্য খেতাব হাতছাড়া হয়েছিল এটিকে মোহনবাগানের। মুম্বই সিটি এফসি-র কাছে ০-২-এ হেরে যায়। লিগশিল্ড জিতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ হাতছাড়া হলেও সেমিফাইনালে নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে ফাইনালে ওঠায় তাদের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগও ছিল। কিন্তু সেই মুম্বই সিটি এফসি-ই ফের তাদের বাধা হয়ে দাঁড়ায় এবং শেষ মুহূর্তের গোলে ম্যাচ বার করে নিয়ে সবুজ-মেরুন শিবিরের হিরো আইএসএল অভিষেকে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। গতবারের দলে একাধিক পরিবর্তন এসেছে। এ বারের দলে হাবাস রেখে দিয়েছেন চারজন বিদেশিকে। ফিজিয়ান ফরোয়ার্ড রয় কৃষ্ণ, অস্ট্রেলিয়ান ডেভিড উইলিয়ামস, স্প্যানিশ ডিফেন্ডার তিরি ও আইরিশ মিডফিল্ডার কার্ল ম্যাকহিউ। এঁদের সঙ্গে যোগ দিয়েছেন ফিনল্যান্ডের ইউরো দলের সদস্য ইওনি কাউকো এবং গতবারের চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি থেকে নিয়ে আসা ফরাসি তারকা হুগো বুমৌসকে।

অন্যদিকে, গতবার এটিকে মোহনবাগানের কাছে হার দিয়ে শুরু করার পরে জয়ের জন্য আরও ছ’টি ম্যাচ অপেক্ষা করতে হয় হিরো আই লিগজয়ী মোহনবাগান এসি-র কোচ কিবু ভিকুনার প্রশিক্ষণাধীন কেরল ব্লাস্টার্সকে। হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে সেই জয়ের পরে কেরালার দলটি সারা লিগে আর মাত্র একটি জয় পায়, বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে। আই লিগ জয়ী স্পেনের কোচ কিবু ভিকুনাকে সরিয়ে সার্বিয়া থেকে নতুন কোচ ইভান ভুকোমানোভিচকে নিয়ে আসা হয়েছে।  এসেছেন একাধিক নতুন ফুটবলারও। এ-লিগ চ্যাম্পিয়ন মেলবোর্ন সিটি থেকে নিয়ে আসা হয়েছে মিডফিল্ডার উরুগুয়ের আদ্রিয়ান লুনাকে। অস্ট্রেলিয়ায় আসার আগে তিনি স্পেন, মেক্সিকোর ক্লাব ফুটবলেও খেলে এসেছেন। চেন্নাইন এফসি থেকে সেন্ট্রাল ডিফেন্ডার এনেস সিপোভিচকে নিয়ে এসেছে কেরল ব্লাস্টার্স। ২০১৬-র পর একবারও হিরো আইএসএলের সেরা চারে থাকতে না পারা এই ক্লাব এ বার সেমিফাইনালে খেলতে মরিয়া।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: বিশ্বকাপের অনবদ্য পারফরম্যান্সের সুফল, ভোজিনহার নামে নতুন প্রজাতির নামকরণ
বিশ্বকাপের অনবদ্য পারফরম্যান্সের সুফল, ভোজিনহার নামে নতুন প্রজাতির নামকরণ
FIFA World Cup 2026: 'ভয় পাওয়ার কথা ওদের', শেষ চারে পৌঁছেই প্রতিপক্ষ ফ্রান্সকে হুঁশিয়ারি স্পেনের লামিন ইয়ামালের
'ভয় পাওয়ার কথা ওদের', শেষ চারে পৌঁছেই প্রতিপক্ষ ফ্রান্সকে হুঁশিয়ারি স্পেনের লামিন ইয়ামালের
Spain vs Belgium: ফের সুপার সাব মেরিনোর ম্যাজিক, ৪০ বছরের অভিশাপ ঘুচিয়ে সেমিফাইনালে ফ্রান্সের সামনে স্পেন
ফের সুপার সাব মেরিনোর ম্যাজিক, ৪০ বছরের অভিশাপ ঘুচিয়ে সেমিফাইনালে ফ্রান্সের সামনে স্পেন
Portugal News Coach: ৭১ বছরের হোর্হে জেসুসই পর্তুগালের নতুন কোচ, ফের রোনাল্ডোর সঙ্গে জুটি বাঁধবেন?
৭১ বছরের হোর্হে জেসুসই পর্তুগালের নতুন কোচ, ফের রোনাল্ডোর সঙ্গে জুটি বাঁধবেন?

ভিডিও

21st July Controversy : ২১ জুলাই নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হল 'কালীঘাট তৃণমূল'
Baruipur Incident | প্রভাসের বিকৃত মানসিকতার শিকার হতে হয় বারুইপুরের নাবালিকাকে
DCP Shantanu Sinha Biswas : ৩ কোটি আত্মসাৎ, জোর করে বদলি! শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে চার্জশিট
Abhishek Banerjee : সেবাতেও দুর্নীতির আশ্রয়? অভিষেকের কর্মসূচি ঘিরে অভিযোগের পাহাড়
Kolkata Metro Purple Line : শুরু হয়েছিল এক বছর আগে, পাতাল খুঁড়ে ভিক্টোরিয়ায় পৌঁছে গেল 'দুর্গা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget