এক্সপ্লোর

Kolkata Derby: ডার্বির রঙ সবুজ-মেরুন

প্রথমার্ধের শেষে খেলার ফলাফল ছিল ১-১। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে এটিকে মোহনবাগান ৩-১ গোলে ম্যাচ জিতল।

মারগাঁও: নতুন মঞ্চের বাঙালির মহাযুদ্ধের রঙ ফের একবার সবুজ-মেরুন। আইএসএলের দ্বিতীয় দফার ডার্বিতেও এসসি ইস্টবেঙ্গলকে হারাল এটিকে মোহনবাগান। শুক্রবার সন্ধের বড়ম্যাচে ৩-১ গোলে জিতল অ্যান্তোনিও হাবাসের দল। প্রথম লেগের ম্যাচেও জিতেছিল এটিকে মোহনবাগান। সেবার খেলার ফলাফল ছিল ২-০।

রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস ও জাভি হার্নান্ডেজের গোলে জেতে এটিকে মোহনবাগান। অপরদিকে লাল-হলুদ শিবিরের পক্ষে একমাত্র গোলটি তিরির আত্মঘাতী। প্রথমার্ধে নিজে গোল করার পাশাপাশি দ্বিতীয়ার্ধে দলের দুটি গোলের ক্ষেত্রেই ঠিকানা লেখা পাশ বাড়ান ফিজির স্ট্রাইকার রয় কৃষ্ণা। গোটা ম্যাচ জুড়ে তাঁর দাপটের সুবাদেই ম্যাচের সেরা ফুটবলারও হয়েছেন তিনি।

হাইপ্রোফাইল ডার্বির বাঁশি বাজার পর থেকেই খেলার গতি ছিল সবুজ-মেরুন শিবিরের দখলে। খেলার মাত্র ১৫ মিনিটের মধ্যে রয় কৃষ্ণার গোলে লিড নেয় এটিকে মোহনবাগান। ডিফেন্স থেকে তিরির বাড়ানো বুদ্ধিদীপ্ত লম্বা পাশ ধরে এগিয়ে লাল-হলুদ রক্ষণকে কাটানোর পর শেষপ্রহরী সুব্রত পালকে টপকে গোলের খাতা খোলেন ফিজির স্ট্রাইকার।

গোলের খাতা খোলার পর একের পর এক আক্রমণ শানাতে থাকে এটিকে মোহনবাগান। যদিও গোলের সংখ্যা আর বাড়াতে পারেনি তারা। আর প্রথমার্ধ শেষের কিছুটা আগে রাজু গায়কোওয়াড়ের লম্বা থ্রো বিপন্মুক্ত করতে গিয়ে ভুল করে বল জালে জড়িয়ে ফেলেন তিরি। তাঁর নেওয়া হেড মাটিতে পড়ে কোণাকুণি গোলে ঢুকে যায়, পুরো শরীর ছুঁড়েও যা আটকাতে পারেননি অরিন্দম ভট্টাচার্য।

 

যদিও আক্রমণের ঝাঁঝ বজায় রেখে দ্বিতীয়ার্ধে ডেভিড উইলিয়ামস ও জাভি হার্নান্ডেজের গোলে ম্যাচ জেতে এটিকে মোহনবাগান।

 

সেরা শিরোনাম

East Bengal vs Mohun Bagan: রবিবার আইএসএলের ডার্বি, টিকিটের মূল্য কমানোর সিদ্ধান্ত ইস্টবেঙ্গলের, নতুন দাম কত?
রবিবার আইএসএলের ডার্বি, টিকিটের মূল্য কমানোর সিদ্ধান্ত ইস্টবেঙ্গলের, নতুন দাম কত?
Syed Mushtaq Ali T20: চাহার-সুতারদের বিরুদ্ধে কাল মরণ-বাঁচন ম্যাচ বাংলার, কোন অঙ্কে পরের পর্বে অভিমন্যুরা?
চাহার-সুতারদের বিরুদ্ধে কাল মরণ-বাঁচন ম্যাচ বাংলার, কোন অঙ্কে পরের পর্বে অভিমন্যুরা?
IPL 2027 Auction: প্রথমবার একসঙ্গে আইপিএলের নিলামে নাম নথিভুক্ত করেছেন বাবা-ছেলে জুটি, দল পাবেন কি নবি পুত্র?
প্রথমবার একসঙ্গে আইপিএলের নিলামে নাম নথিভুক্ত করেছেন বাবা-ছেলে জুটি, দল পাবেন কি নবি পুত্র?
IPL 2027 Auction: তালিকায় সহবাগ পুত্র আর্যবীর, এবারের নিলামে চমক হতে চলেছে যে নতুন মুখগুলো
তালিকায় সহবাগ পুত্র আর্যবীর, এবারের নিলামে চমক হতে চলেছে যে নতুন মুখগুলো

ভিডিও

Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:
NCPI in West Bengal | তৃণমূলের হাতে থাকা আরও এক পঞ্চায়েত সমিতির দখল নিল NCPI
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget