এক্সপ্লোর

ধোনিকে বোঝা খুবই কঠিন: সুশান্ত

নয়াদিল্লি: শুধু ক্রিকেট-দক্ষতাই নয়, মহেন্দ্র সিংহ ধোনির ‘বরফশীতল মেজাজ’ বোঝাও ভীষণ কঠিন। ধোনির জীবনী অবলম্বনে তৈরি নীরজ পাণ্ডে পরিচালিত বায়োপিক ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-তে অভিনয় করতে গিয়ে এমনই অভিজ্ঞতা হয়েছে অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের। বড়পর্দায় ধোনির ‘ক্রিকেট জার্নি’-র রূপায়ণে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সুশান্ত। সুশান্ত জানিয়েছেন, ধোনি যে ধরনের স্পোর্টসম্যান, তাঁকে বোঝা খুবই কঠিন। খেলার দক্ষতার থেকেও মানুষ ধোনিকে বোঝা আরও শক্ত। বাইরে থেকে ‘মিস্টার কুল’-কে শান্ত মনে হলেও, ভিতরে ভিতরে তাঁর মস্তিষ্কে কী চলছে, তিনি কী ভাবছেন, তার হদিশ পাওয়া ভীষণই কঠিন। সুশান্ত যে স্কুলে পড়াশোনা করেছেন, সেই ডিএভি কুলাচি হংসরাজ মডেল স্কুলে ট্রেলর প্রকাশ হয় এই ছবির। হাজির ছিলেন, পরিচালক নীরজ পাণ্ডে, অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত এবং যাঁকে নিয়ে এই ছবি, সেই ধোনি স্বয়ং। সুশান্তকে জিজ্ঞেস করা হয়, ধোনির চরিত্রে অভিনয়টা কতটা চ্যালেঞ্জিং ছিল? উত্তরে সুশান্ত বলেন, তিনি যে চরিত্রে অভিনয় করতে চলেছেন, নিজেই সেই চরিত্রের মধ্যে ঢুকে যান। সে বাস্তবই হোক, বা কল্পনার। সুশান্ত বলেন, ধোনির বায়োপিকে অভিনয় করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন তিনি। তিনি আশাবাদী, এই ফিল্ম খুশি করবে ধোনিকেও। ছোটবেলা থেকেই ক্রিকেট খেলতে ভালোবাসেন সুশান্ত। এই ছবিতে অভিনয় করতে গিয়ে তাঁর ক্রিকেট খেলাটাও যে খানিকটা ভালো করে শেখা হয়েছে, তা জানিয়েছেন তিনি। সুশান্ত মনে করেন, রঞ্জি ম্যাচের যোগ্য হয়ে উঠেছেন তিনি। উল্লেখ্য, এই ছবিতে পরিচালক নীরজ পাণ্ডের ভাবনা-চিন্তার ওপর হস্তক্ষেপ করেননি ধোনি। ধোনি বলেন, নীরজ যখন তাঁর কাছে ছবি-তৈরির কথা বলতে আসেন, তিনি জানান, সব প্রশ্নের উত্তর দেবেন। এই ছবিটি তাঁর কাছে ভীষণই স্পেশাল। ট্রেলর লঞ্চ অনুষ্ঠানে এসে ছোটদের মাঝে নস্টালজিক হয়ে পড়েন ধোনি। দেখুন: ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-র ট্রেলর-

সেরা শিরোনাম

Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Ranji Trophy: রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
Ranji Trophy: সুদীপ-অভিষেকের জোড়া সেঞ্চুরিতে কল্যাণীতে দিল্লি-বধের স্বপ্ন বাংলার, প্রথম ইনিংসের লিড
সুদীপ-অভিষেকের জোড়া সেঞ্চুরিতে কল্যাণীতে দিল্লি-বধের স্বপ্ন বাংলার, প্রথম ইনিংসের লিড

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget