এক্সপ্লোর

Sourav Ganguly: ''১৫ বছর লেগেছিল ধোনি হয়ে উঠতে...'', ধ্রুবের পারফরম্য়ান্স নিয়ে সানির উল্টোকথা সৌরভের মুখে

ধ্রুব জুড়েলের উপস্থিতি দেখে এতটাই খুশি হয়েছিলেন যে মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গেও তাঁর তুলনা টেনেছিলেন সুনীল গাওস্কর। এবার সেই ইস্যুতে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

কলকাতা: রাজকোটে অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে লড়াকু ৪৬। রাঁচিতে কেরিয়ারের দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ৯০ রানের দুরন্ত ইনিংস। উইকেটের পেছনে সাবলীলভাবে সামলেছেন অশ্বিন, কুলদীপ, সিরাজদের। মাঠে ধ্রুব জুড়েলের উপস্থিতি দেখে এতটাই খুশি হয়েছিলেন যে মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) সঙ্গেও তাঁর তুলনা টেনেছিলেন সুনীল গাওস্কর (Sunil Gavaskar)। এবার সেই ইস্যুতে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। উত্তরপ্রদেশের তরুণ ব্যাটারের প্রশংসা করলেও ধোনির সমকক্ষ হয়ে উঠতে গেলে ধ্রুবকে যে এখনও প্রচুর পথ পেরতে হবে, তা মনে করিয়ে দেন প্রাক্তন ভারত অধিনায়ক। 

এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, ''ধ্রুব জুড়েল দুর্দান্ত ক্রিকেট খেলল চাপের মুখে কঠিন উইকেটে। ও অসাধারণ এক প্রতিভা। কিন্তু ধোনি অন্য জাতের। ধ্রুবকে আগে খেলতে দিন। ধোনি হওয়ার জন্য ২০ বছর সময় লেগেছিল। কমপক্ষে ১৫ বছর তো লেগেই ছিল। জুড়েলের স্পিন, পেসের বিরুদ্ধে খেলার ক্ষমতা প্রশংসনীয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ চাপের মুখে যেভাবে পারফর্ম করেছে জুড়েল, তরুণ ক্রিকেটার হিসেবে ওর আত্মবিশ্বাসও বাড়বে।''

রাঁচি টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৩৫৩ রানের জবাবে ব্যাট করতে নেমে একটা সময় ১৭৭ রান বোর্ডে তুলতেই ৭ উইকেট খুঁইয়ে বসে ভারত। সেখান থেকে কুলদীব যাদবের সঙ্গে জুটি বেঁধে দলের স্কোরকে অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছিলেন ধ্রুব। ৭৩ রানের পার্টনারশিপ গড়ে তোলেন কুলদীপের সঙ্গে। শেষ উইকেটে আকাশ দীপের সঙ্গেও জুটি বাঁধেন তিনি। ৬টি বাউন্ডারি ও ৪টি ছক্কার সাহায্যে ৯০ রানের ইনিংস খেলেন ধ্রুব। রাঁচি টেস্টের দ্বিতীয় ইনিংসেও অপরাজিত ৩৯ রানের ইনিংস খেলেন ধ্রুব।

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট পদে রয়েছন সৌরভ। আসন্ন আইপিএলে দিল্লির ডাগআউটেও দেখা যাবে তাঁকে। যেই দলের অংশ ঋষভ পন্থ। গত মরশুমে তিনি নেতৃত্ব দেননি। কারণ গাড়ি দুর্ঘটনায় আহত হওয়ার পর থেকে গত প্রায় দেড় বছর ধরে ক্রিকেটের বাইরেই রয়েছেন দিল্লির তরুণ। তবে আসন্ন আইপিএলে মাঠে নামতে পারেন তিনি। সৌরভ বলেন, ''পন্থ অনেক খাটছে। ও কামব্যাক করতে মুখিয়ে রয়েছে। ও নিজে আত্মবিশ্বাসী। দিল্লি ক্য়াপিটালসের হয়ে ও দিল্লির হয়ে খেলতে মুখিয়ে আছে। আমি ভীষণ খুশি যে পন্থ ফিরে এসেছে ও আসন্ন মরশুমে মাঠে নামতে তৈরি।'' উল্লেখ্য, আগামী ২২ মার্চ থেকে শুরু আইপিএল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget