এক্সপ্লোর

সৌরভ-মিয়াঁদাদকে টপকে গেলেন বিরাট, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫৯ রানে জয় ভারতের

বৃষ্টির জন্য ওভার সংখ্যা কমে হয় ৪৬। ওয়েস্ট ইন্ডিজের টার্গেট দাঁড়ায় ২৭০। সেই রান তাড়া করতে গিয়ে ৪২ ওভারে ২১০ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

পোর্ট অফ স্পেন: আরও একটি নজির গড়লেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে টপকে একদিনের আন্তর্জাতিকে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হয়ে গেলেন বিরাট। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে ১২০ রানের ইনিংসের ফাঁকে এই নজির গড়েন বিরাট। একদিনের আন্তর্জাতিকে সৌরভের রান ১১,৩৬৩। ৩২-তম ওভারের চতুর্থ বলে একটি রান নিয়ে সৌরভকে টপকে যান বিরাট। তাঁর সামনে এখন শুধু সচিন তেন্ডুলকর। একদিনের আন্তর্জাতিকে মাস্টার ব্লাস্টারের রান ১৮,৪২৬। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই ম্যাচে পাকিস্তানের কিংবদন্তী জাভেদ মিয়াঁদাদেরও একটি রেকর্ড ভেঙে দিয়েছেন বিরাট। এতদিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে সর্বোচ্চ রান ছিল মিয়াঁদাদের। তিনি ক্যারিবিয়ানদের বিরুদ্ধে শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন ১৯৯৩ সালে। ৬৪ ইনিংসে তাঁর রান ১,৯৩০। মাত্র ৩৪ ইনিংসে বিরাট করে ফেলেছেন ১,৯৬২ রান। বিরাটের ১২০ ও শ্রেয়স আইয়ারের ৭১ রানের সুবাদে এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় দল নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৯ রান করে। ক্যারিবিয়ানদের হয়ে কার্লোস ব্রেথওয়েট ৫১ রান দিয়ে ৩ উইকেট নেন। বৃষ্টির জন্য ওভার সংখ্যা কমে হয় ৪৬। ওয়েস্ট ইন্ডিজের টার্গেট দাঁড়ায় ২৭০। সেই রান তাড়া করতে গিয়ে ৪২ ওভারে ২১০ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ ৬৫ রান করেন এভিন লিউইস। নিকোলাস পুরাণ করেন ৪২ রান। ভুবনেশ্বর কুমার চারটি এবং মহম্মদ শামি ও কুলদীপ যাদব দু’টি করে উইকেট নেন। দলকে জেতানোর পর বিরাট বলেছেন, ‘আমরা জানতাম, ২৭০ রানের বেশি করতে পারলেই জয় সহজ হয়ে যাবে। দলের প্রয়োজনের মুহূর্তে শতরান করতে পেরে ভাল লাগছে। শিখর (ধবন) ও রোহিত (শর্মা) বড় রান করতে পারেনি। প্রথম তিন ব্যাটসম্যানের মধ্যে একজনকে বড় রান করতেই হয়। আমি সেই দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছি। প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে ঠিকই করেছিলাম। পরে ব্যাটিং করা কঠিন হয়ে গিয়েছিল। বৃষ্টির ফলে ব্যাটিং করা কিছুটা কঠিন হয়ে গিয়েছিল। না হলে ক্যারিবিয়ানরা আরও সমস্যায় পড়ত।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rishabh Pant: চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
IND vs SL: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
Sarfaraz Khan: রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget