এক্সপ্লোর

ধোনিকে সাত নম্বরে ব্যাট করতে পাঠানোর পরিকল্পনা ভুল, মত সচিন, সৌরভ, লক্ষ্মণের

সৌরভ আরও বলেছেন, নির্বাচকরা মিডল অর্ডারে ভাল ব্যাটসম্যান খুঁজে নিতে পারেননি। সবসময় রোহিত (শর্মা) ও বিরাটের (কোহলি) উপর নির্ভর করা যায় না।

ম্যাঞ্চেস্টার: গতকাল বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনিকে সাত নম্বরে ব্যাট করতে পাঠিয়ে ভারতীয় দল ভুল করেছে বলেই মত সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, ভিভিএস লক্ষ্মণদের। তাঁরা মনে করছেন, ধোনিকে ব্যাটিং অর্ডারে উপরের দিকে তুলে আনা উচিত ছিল। ধোনি আগে ব্যাট করতে নামলে খেলার ফল অন্যরকম হতেই পারত। সচিন বলেছেন, ‘এখন প্রশ্ন উঠতে পারে, এরকম কঠিন পরিস্থিতিতে এত অভিজ্ঞতা থাকা ধোনিকে আগে ব্যাট করতে পাঠানোর কথা ভাবা হবে না? শেষপর্যন্ত ও (রবীন্দ্র) জাডেজার সঙ্গে কথা বলছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করছিল। হার্দিকের (পাণ্ড্য) আগে ধোনিকে ব্যাট করতে পাঠানো উচিত ছিল। পাঁচ নম্বরে দীনেশ কার্তিককে ব্যাট করতে পাঠানোর পরিকল্পনা ঠিক বোধগম্য হয়নি।’ সৌরভ বলেছেন, ‘ধোনি যদি (ঋষভ) পন্থের সঙ্গে ব্যাটিং করত, তাহলে ও পন্থকে হাওয়ার বিরুদ্ধে শট খেলতে দিত না। ইংল্যান্ডে এটি বড় বিষয়। ধোনি নিশ্চয়ই পন্থকে বোঝাতে পারত, মিড অফ ও মিড অন এগিয়ে থাকলে পেসারদের বলে শট খেলা উচিত। কারণ, ও সেটা ভাল পারে। ধোনির উপরের দিকে ব্যাট করা উচিত ছিল। ধোনিকে সাত নম্বরে ব্যাট করতে পাঠানো যায় না। ও থাকলে হয়তো উল্টোদিকে পরপর উইকেট পড়ত না। ও এখনও ফিনিশার হিসেবে শ্রদ্ধা আদায় করে নেয়। ও এখনও বল মাঠের বাইরে পাঠিয়ে দিতে পারে। সেই কারণেই শেষপর্যন্ত অপেক্ষা করছিল।’ সৌরভ আরও বলেছেন, ‘নির্বাচকরা মিডল অর্ডারে ভাল ব্যাটসম্যান খুঁজে নিতে পারেননি। সবসময় রোহিত (শর্মা) ও বিরাটের (কোহলি) উপর নির্ভর করা যায় না। শিখর ধবন চোট সারিয়ে দলে ফিরলে ঋষভ পন্থকে পাঁচ নম্বরে ব্যাট করতে পাঠানো উচিত। কে এল রাহুল যদি তিন নম্বরে ব্যাট করতে পারে, তাহলে কোহলি চার নম্বরে ব্যাট করতে পারে। মিডল অর্ডারে ভরসা করার মতো ব্যাটসম্যান খুঁজতে হবে।’ লক্ষ্মণ বলেছেন, ‘পাণ্ড্যর আগে ধোনির ব্যাটিং করতে নামা উচিত ছিল। এক্ষেত্রে ভারতীয় দলের পরিকল্পনা ভুল হয়ে গিয়েছে। দীনেশ কার্তিকের আগে ধোনির ব্যাট করতে নামা উচিত ছিল। ধোনির জন্য মঞ্চ তৈরি ছিল। ২০১১ সালের ফাইনালে ও যুবরাজের আগে চার নম্বরে ব্যাট নম্বরে ব্যাট করতে নেমে দলকে বিশ্বকাপ জেতায়।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
Abhishek Sharma: ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিওAbhishek Sharma
৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিও
IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
Hardik Pandya: বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget