এক্সপ্লোর

ডিভিলিয়ার্স বিতর্কে মুখে খুললেন ডুপ্লেসিস,  ‘বলেছিলাম যে, অনেকটাই দেরি হয়ে গিয়েছে’

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে অবসর ভেঙে খেলার ইচ্ছেপ্রকাশ করেছিলেন এবি ডিভিলিয়ার্স। কিন্তু তাঁর প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। এই ঘটনা ঘিরে বিতর্কের পরিপ্রেক্ষিতে অবশেষে মুখ খুললেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডুপ্লেসিস। বললেন যে, এবি-কে তিনি তখনই বলেছিলেন যে, এই প্রস্তাব বিবেচনা করার ক্ষেত্রে অনেকটাই দেরি হয়ে গিয়েছে।

সাউদাম্পটন: বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে অবসর ভেঙে খেলার ইচ্ছেপ্রকাশ করেছিলেন এবি ডিভিলিয়ার্স। কিন্তু তাঁর প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। এই ঘটনা ঘিরে বিতর্কের পরিপ্রেক্ষিতে অবশেষে মুখ খুললেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডুপ্লেসিস।  বললেন যে, এবি-কে তিনি তখনই বলেছিলেন যে, এই প্রস্তাব বিবেচনা করার ক্ষেত্রে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। গত ৬ জুন বিশ্বকাপে ভারতের কাছে দক্ষিণ আফ্রিকার হারের পর খবর বেরোয় যে, অবসর ভেঙে বিশ্বকাপে খেলতে চেয়েছিলেন এবি। কিন্তু দল নির্বাচনের শেষমুহূর্তে করা তাঁর ওই প্রস্তাব গ্রহণ করেনি টিম ম্যানেজমেন্ট। এতদিন পর্যন্ত এই বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেননি ডুপ্লেসিস। গতকাল সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বৃষ্টির জন্য ম্যাচ ভেস্তে যাওয়ার পর ডুপ্লেসিস বলেছেন, ভারতে আইপিএলে খেলার সময় এবি টেলিফোন করে তাঁকে ওই অনুরোধ করেছিলেন। উল্লেখ্য, আইপিএলে ডুপ্লেসিস চেন্নাই সুপার কিংস ও এবি বেঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছিলেন। ডুপ্লেসিস বলেছেন, এবি আমার কাছে আসেননি।  দুজনের মধ্যে টেলিফোনে শুধুমাত্র কথাবার্তা হয়েছিল। দল ঘোষণার আগের রাতে ওই কথা হয়েছিল। আমি তাঁকে বলেছিলাম যে, অনেকটাই দেরি হয়ে গিয়েছে। কারণ, দল ইতিমধ্যেই বেছে নেওয়া হয়েছিল। তবুও আমি বলেছিলাম যে, সকালে কোচ ও নির্বাচকদের সঙ্গে কথা বলে তাঁদের মতামত জানার চেষ্টা করব। কিন্তু পরের দিন দল ঘোষণার কথা ছিল। যখন আমি কোচ ও নির্বাচকদের সঙ্গে কথা বলি তখন তাঁরা সবাই বলেন যে, এক্ষেত্রে খুবই দেরি হয়ে গিয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানানো হয়েছিল যে, এবি ডুপ্লেসিস ছাড়াও কোচ ওটিস গিবসন ও নির্বাচক মণ্ডলীর আহ্বায়ক লিন্ডা জোন্ডির সঙ্গে কথা বলেছিলেন। কিন্তু তাঁরা তিনজনই ওই প্রস্তাবে রাজি হননি। উল্লেখ্য, ২০১৮-র মে মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন এবি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: মিশর ম্যাচের রেফারিং নিয়ে বিতর্কের ঢেউ, অবশেষে মুখ খুললেন আর্জেন্তিনা কোচ লিওনেল স্কালোনি
মিশর ম্যাচের রেফারিং নিয়ে বিতর্কের ঢেউ, অবশেষে মুখ খুললেন আর্জেন্তিনা কোচ লিওনেল স্কালোনি
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget