এক্সপ্লোর

কেদারের খেলায় আমি মুগ্ধ, ওকে কুর্নিশ: কোহলি

পুণে: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে দুর্ধর্ষ জয়ের পর সতীর্থ কেদার যাদবের ভূয়সী প্রশংসা করলেন অধিনায়ক বিরাট কোহলি।

কোহলি স্বীকার করেন, এই জয় সত্যিই অনেকদিন মনে থাকবে। তিনি বলেন, এমনটা নয় যে, ৩৫০ রান তাড়া করা যায় না। কিন্ত, তার জন্য ভাল শুরুর প্রয়োজন। এদিন যা ঘটেনি। তাই এই জয় একটা বিশেষ মুহূর্ত। পাশাপাশি, তিনি এ-ও মনে করেন, এদিনের হার হজম করতে ইংল্যান্ডের বেশ কিছুটা সময় লাগবে।

এদিন পুণেতে মূলত কোহলি-কেদারের যুগলবন্দির কাছে পরাস্ত স্বীকার করতে হয় ইংরেজদের। ৩৫১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে একটা সময়ে যখন ৬৩ রানের মধ্যে চার উইকেট হারিয়ে প্রবল চাপে মেন ইন ব্লু-রা, তখনই ইংল্যান্ড শিবিরে পাল্টা আক্রমণ করার সিদ্ধান্ত নেন বিরাট কোহলি (১০৫ বলে ১২২) ও কেদার যাদব (৭৬ বলে ১২০)।

তাঁদের প্রবল আক্রমণের সামনে কার্যত দিশেহারা হয়ে পড়ে ইংরেজ বোলাররা। একটা সময় যা অসম্ভব দেখাচ্ছিল, সেটাই শেষে অনায়াসে পার করে, ইংল্যান্ডকে তিন উইকেটে হারিয়ে দেয় টিম কোহলি। বলা যেতে পারে, এদিন কোহলির থেকেও বেশি আক্রমণাত্মক ছিলেন যাদব। তাঁর ইনিংস সাজানো ছিল ১২টি চার ও ৪টি বিশাল ছক্কায়।

কেদারের খেলায় আমি মুগ্ধ, ওকে কুর্নিশ: কোহলি

স্বাভাবিকভাবেই, এদিন ম্যাচের পর কেদারের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন কোহলি। বলেন, কী দুর্দান্তই না খেলল কেদার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওর ক্ষমতা দেখেছিলাম। দিল্লিতে প্রায় একাই ম্যাচ জিতিয়েছিল। অধিনায়ক জানান, এদিন কেদারকে তিনি সেই কথাই মাঠে মনে করিয়ে দেন। কোহলি বলেন, আমি ওকে বলি, দিল্লির ভুল করো না। এবার ম্যাচ জিতিয়ে এসো। কোহলি যোগ করেন, এদিন কেদারকে দেখে একবারও মনে হয়নি যে ও আউট হবে। ওর খেলা দেখে আমি মুগ্ধ। হ্যাটস অফ। এদিনের পার্টনারশিপ বহুদিন মনে থাকবে।

কেদারের মুখে অধিনায়কের প্রশংসা। তিনি জানান, নিজের মাঠে দলকে জেতাতে পেরে ভাল লাগছে। বলেন, অধিনায়ক কোহলি দেখিয়েছে, কী করে বড় রান তাড়া করতে হয়। তিনি স্বীকার করেন, কোহলির সঙ্গে দৌঁড়ানো কঠিন। জানান, এই ক্ষেত্রে তাঁর আরও উন্নতির প্রয়োজন।

অন্যদিকে, ভারতের কাছে এই ম্যাচ হেরে কার্যত বিধ্বস্ত ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান। তিনি বলেন, আমাদের রান ছিল। তাও হারলাম। তিনি জানান, পিচ ব্যাটিং সহায়ক। তাই খেলার আগে তিনি স্থির করেছিলেন, টস জিতলে তিনিও ফিল্ডিং নেবেন। পাশাপাশি, ভারতের প্রশংসাও করেন মর্গ্যান। বলেন, ওদের সাধুবাদ দিতেই হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KKR Play Off Scenario: এই ব্যবধানে জিতলেই প্লে অফের টিকিট পাকা! কেকেআরের সামনে কী অঙ্ক, চূড়ান্ত হয়ে গেল
এই ব্যবধানে জিতলেই প্লে অফের টিকিট পাকা! কেকেআরের সামনে কী অঙ্ক, চূড়ান্ত হয়ে গেল
LSG vs PBKS match highlights: সেঞ্চুরি হাঁকালেন শ্রেয়স আইয়ার, ছয় ম্যাচ পর জয়ে ফিরে প্লে-অফের দৌড়ে টিকে থাকল পঞ্জাব কিংস
সেঞ্চুরি হাঁকালেন শ্রেয়স আইয়ার, ছয় ম্যাচ পর জয়ে ফিরে প্লে-অফের দৌড়ে টিকে থাকল পঞ্জাব কিংস
Satadru attacks Aroop: পালাবদলের পর খুলেছে 'মেসি ফাইলস', ফের শতদ্রুর নিশানায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ
পালাবদলের পর খুলেছে 'মেসি ফাইলস', ফের শতদ্রুর নিশানায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ
Royal Challengers Bengaluru: কোয়ালিফায়ার ১-এ মাঠে নামার আগেই আরসিবির মাথায় হাত, টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন তারকা ক্রিকেটার
কোয়ালিফায়ার ১-এ মাঠে নামার আগেই আরসিবির মাথায় হাত, টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget