এক্সপ্লোর

৯০ রানে আউট জাডেজা, জয়ন্ত যাদবের অর্ধশতরান

মোহালি: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টের তৃতীয় দিন নিশ্চিত শতরান হাতছাড়া করলেন রবীন্দ্র জাডেজা। দ্বিতীয় দিন থেকে লড়াই করে ভারতীয় দলকে সুবিধাজনক অবস্থায় পৌঁছে দিয়ে ৯০ রানে আউট হয়ে গেলেন তিনি। আদিল রশিদের বলে ক্রিস উকসের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন ভারতের এই বাঁ হাতি ব্যাটসম্যান। জাডেজা ফিরে গেলেও, জয়ন্ত যাদব অর্ধশতরান করেছেন। তিনি এখন ৫০ রানে অপরাজিত। তাঁর সঙ্গে ক্রিজে আছেন উমেশ যাদব (৮)। এই মুহূর্তে ভারতের রান ৮ উইকেটে ৪০৬।  ভারত এখন ১২৩ রানে এগিয়ে।  ফলে এই টেস্টের রাশ ভারতেরই হাতে। এর আগে আজ সকালে ৭২ রান করে আউট হয়ে যান রবিচন্দ্রন অশ্বিন। ভারতকে নিরাপদ জায়গায় পৌঁছে দিয়ে বেন স্টোকসের বলে জোস বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। তবে জাডেজা ও জয়ন্ত লড়াই চালিয়ে যাচ্ছেন। অশ্বিন ও জাডেজার দাপটে প্রথম ইনিংসে ইংল্যান্ডের রান টপকে গিয়েছে ভারত। অশ্বিন ও জাডেজার জুটিতে ৯৭ রান যোগ হয়েছে। চলতি বছরে টেস্টে অশ্বিনের ৫৪৫ রান এবং ৫৬ উইকেট নেওয়া হয়ে গেল। গতকাল খেলা শেষ হওয়ার সময় ভারতের রান ছিল ৬ উইকেটে ২৭১। ইংল্যান্ডের চেয়ে মাত্র ১২ রানে পিছিয়ে ছিল ভারত। মিডল অর্ডারের ধস সামাল দিয়ে বড় ইনিংস গড়ার ইঙ্গিত দিচ্ছিলেন অশ্বিন ও জাডেজা। আজ তৃতীয় দিন সকালেও এই জুটি দাপট দেখাচ্ছিল। ইংরেজ বোলাররা তাঁদের চাপে ফেলতে পারছিলেন না। অশ্বিন ফিরে গেলেও, জাডেজা দাপটেই ব্যাটিং করেন। জয়ন্তও ভাল পারফরম্যান্স দেখালেন।

সেরা শিরোনাম

Virat Kohli: সচিন, পন্টিংদেরও অধরা, অকল্যান্ডে কিউয়িদের বিরুদ্ধে প্রথম ওয়ান ডেতে এমনই ইতিহাস গড়লেন কোহলি
সচিন, পন্টিংদেরও অধরা, অকল্যান্ডে কিউয়িদের বিরুদ্ধে প্রথম ওয়ান ডেতে এমনই ইতিহাস গড়লেন কোহলি
NZ vs IND ODI Live: বিরাটের ব্যাটে ঝড়, অর্ধশতরান হাঁকালেন কোহলি, তড়তড়িয়ে জয়ের পথে এগোচ্ছে ভারত
বিরাটের ব্যাটে ঝড়, অর্ধশতরান হাঁকালেন কোহলি, তড়তড়িয়ে জয়ের পথে এগোচ্ছে ভারত
Sachin on Dhoni-Sourav: সৌরভ না ধোনি, অধিনায়ক হিসাবে তাঁর পছন্দের কে? কাকে এগিয়ে রাখলেন সচিন তেন্ডুলকর?
সৌরভ না ধোনি, অধিনায়ক হিসাবে তাঁর পছন্দের কে? কাকে এগিয়ে রাখলেন সচিন তেন্ডুলকর?
Bengal vs Maharashtra Day 3: ৬০ রানের জুটি ভেঙে বাংলাকে স্বস্তি দিলেন শামি, ৭৫ রানের লিড নিয়ে ইডেনে অল আউট মহারাষ্ট্র
৬০ রানের জুটি ভেঙে বাংলাকে স্বস্তি দিলেন শামি, ৭৫ রানের লিড নিয়ে ইডেনে অল আউট মহারাষ্ট্র

ভিডিও

Dhirendra Krishna Shastri | ধর্মসভায় রাম ও কৃষ্ণের মধ্য়ে তুলনা টেনে বিতর্কে ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী
Protest in KMC | পুজোর পর জারি সার্কুলারের বিরোধিতায় কলকাতা পুরসভার অন্দরে বিক্ষোভ
Indranil Sen Arrested | ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ
Municipal Election in West Bengal | এবার BJP-কে হারাতে আকার বদলাচ্ছে 'শিলিগুড়ি মডেল'? তুঙ্গে জল্পনা
NCPI in Municipal Corporation Election | পুরভোটে NCPI-কে আসন ছাড়বে বিজেপি? কী বললেন কাকলি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget