এক্সপ্লোর

Jasprit Bumrah: ভারতীয় দলে ফিরছেন বুমরা? ভিডিও পোস্টে কী বার্তা দিলেন?

Jasprit Bumrah Update: চলতি বছরের শেষেই বিশ্বকাপের আসর বসবে দেশের মাটিতে। তার আগে ভারতীয় দলে বুমরা ঢুকে পড়লে নিঃসন্দেহে বিশ্বকাপ ও এশিয়া কাপের আগে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে সুখবর। 

বেঙ্গালুরু: চোটের (Injury) জন্য দীর্ঘদিন মাঠের বাইরে। তাঁর ফিটনেস নিয়ে হাজারো প্রশ্ন ওঠে অহরহ। যদিও সমর্থকদের স্বস্তি দিয়ে ভিডিও পোস্ট (Video Post) করে বার্তা দিলেন তারকা ডানহাতি পেসার। নিজের বোলিংয়ের ভিডিও পোস্ট করেছেন গুজরাত পেসার। নিজের ভিডিওর ক্যাপশনে টিম ইন্ডিয়াকে ট্যাগ করেছেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। চলতি বছরের শেষেই বিশ্বকাপের আসর বসবে দেশের মাটিতে। তার আগে ভারতীয় দলে (Indian Cricket Team) বুমরা ঢুকে পড়লে নিঃসন্দেহে বিশ্বকাপ ও এশিয়া কাপের আগে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে সুখবর। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by jasprit bumrah (@jaspritb1)

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট, টি-টোয়েন্টি ও ওয়ান ডে কোনও ফর্ম্যাটেই বুমরাকে দলে রাখা হয়নি। পুরো ফিট নন বলে তাঁকে দলের বাইরে রাখা হয়েছিল। তবে ধীরে ধীরে তিনি যে পুরো ফিট হয়ে উঠছেন, তার আভাস মিলেছে। সূত্রের খবর, আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজে হয়ত জাতীয় দলে প্রত্যাবর্তন করতে পারেন বুমরা। ১৮ আগস্ট থেকে যে সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে। 

প্রোটিয়া সফরে রাহানে না শ্রেয়স?

চোট সারিয়ে এশিয়া কাপে ফিরতে পারেন শ্রেয়স। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা সফরেও দলে ঢোকার অন্যতম দাবিদার হবেন শ্রেয়স। যদিও রাঠৌর আভাস দিচ্ছেন যে রাহানে কিছুটা হলেও এগিয়ে শ্রেয়সের থেকে দলে সুযোগ পাওয়ার ব্যাপারে। রোহিতদের ব্যাটিং কোচ বলছেন, "টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দারুণ পারফর্ম করেছে রাহানে। ও সবসময়ই একজন ভাল প্লেয়ার। খারাপ ফর্মের জন্য দল থেকে বাদ পড়েছিল। রাহানে কামব্যাক করার পর থেকে ওর টেকনিকে কিছু বদল দেখেছি। শরীরের কাছে খেলছে। একটু দেরিতে শট খেলছে। আমি আশা করি রাহানে ভাল পারফর্ম করবেই আরও। দক্ষিণ আফ্রিকার যা পিচ ও পরিবেশ সেখানে ওর মতোই একজন ব্য়াটারের দলে থাকাটা খুব দরকার।'' ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামার আগে সাংবাদিক বৈঠকে এমনটা বললেন রাঠৌর।

শ্রেয়সকে নিয়ে মুখ খুলে ভারতীয় দলের ব্যাটিং কোচ বলেন, ''ব্যাক ইনজুরির জন্য ছিটকে গিয়েছিলেন শ্রেয়স। ঘরের মাঠে বর্ডার-গাওস্কর ট্রফির জন্য দলে ফিরেছিল শ্রেয়স। কিন্তু শেষ টেস্টে ব্য়াট করতে নামতে পারেনি। এরপর সার্জারি করে এনসিএতে রিহ্য়াবে রয়েছে।''

সেরা শিরোনাম

IPL 2027: শেষ মুহূর্তে বড় চমক! আইপিএলে নতুন দলের পথে শামি, পরিবর্তে লখনউয়ের নজরে ইংরেজ তারকা
শেষ মুহূর্তে বড় চমক! আইপিএলে নতুন দলের পথে শামি, পরিবর্তে লখনউয়ের নজরে ইংরেজ তারকা
Rajat Patidar: কোহলিদের আইপিএল জয়ী অধিনায়ক টি-২০ ক্রিকেটে গড়লেন বিশ্বরেকর্ড, শিরোনামে রজত পাতিদার
কোহলিদের আইপিএল জয়ী অধিনায়ক টি-২০ ক্রিকেটে গড়লেন বিশ্বরেকর্ড, শিরোনামে রজত পাতিদার
Bengal vs Chandigarh: ম্যাচের সেরা পোড়েল, করণ-মুকেশদের দাপটে চণ্ডীগড়কে উড়িয়ে ঘুরে দাঁড়াল বাংলা
ম্যাচের সেরা পোড়েল, করণ-মুকেশদের দাপটে চণ্ডীগড়কে উড়িয়ে ঘুরে দাঁড়াল বাংলা
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার

ভিডিও

Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |
Tarapith News : যুবককে ছাড়তে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ, তারাপীঠ থানায় ব্যাপক বিক্ষোভ বিজেপির
Democratic TMC X Handle News: কোন নিয়ম ভেঙে সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget