এক্সপ্লোর

Jasprit Bumrah Record: ঈর্ষণীয়! বুমরার এই কীর্তি কপিল-ইরফান-শামি কারও নেই

এখনও পর্যন্ত ২২টি টেস্ট খেলেছেন বুমরা।টেস্টে ৯৫টি উইকেট নিয়েছেন ডানহাতি পেসার।

লন্ডন: লর্ডসে ইংল্যান্ডকে ১৫১ রানে হারিয়ে ভারত শুধু সিরিজে এগিয়েই যায়নি, গড়ে ফেলেছে এক ঝাঁক রেকর্ডও। ভারতীয় পেসার যশপ্রীত বুমরাও একাধিক রেকর্ড গড়ে ফেলেছেন।

ক্রিকেট বিশেষজ্ঞ ও প্রাক্তনীরা আগেই বলেছিলেন যে, ইংল্যান্ডের মাটিতে টেস্টে ভারতের সাফল্য ব্যর্থতা অনেকটাই নির্ভর করে রয়েছে যশপ্রীত বুমরার পারফরম্যান্স কেমন হয় তার ওপর। জো রুট বাহিনীর বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে দুরন্ত ছন্দে রয়েছেন বুমরা। প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে মোট ৯ উইকেট নিয়েছিলেন আমদাবাদের ডানহাতি পেসার। ট্রেন্ট ব্রিজে এক ইনিংসে ৫ উইকেট নিয়ে নতুন নজির গড়েছিলেন। লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়ে আর এক কীর্তি গড়ে ফেলেছেন বুমরা। পিছনে ফেলে দিয়েছেন ইরফান পাঠান, কপিল দেব, মহম্মদ শামি, বেঙ্কটেশ প্রসাদদের।

ঠিক কী রেকর্ড গড়েছেন বুমরা? এখনও পর্যন্ত ২২টি টেস্ট খেলেছেন তিনি। নিয়েছেন ৯৫টি উইকেট। ভারতীয় পেসারদের মধ্যে ২২টি টেস্ট খেলে কেউই এত উইকেট নিতে পারেননি। সেই দিক থেকে সকলকে ছাপিয়ে গিয়েছেন বুমরা। এই তালিকায় দুইয়ে রয়েছেন ইরফান পাঠান। ২২টি টেস্ট খেলার পর তাঁর সংগ্রহে ছিল মোট ৮৬টি উইকেট। বিশ্বকাপজয়ী অধিনায়ক, কিংবদন্তি কপিল দেব সমসংখ্যক টেস্ট খেলার পর ৮১টি উইকেট নিয়েছিলেন। তিনি এই তালিকায় তিন নম্বরে রয়েছেন। চারে রয়েছেন বুমরারই সতীর্থ মহম্মদ শামি। ২২ টেস্টে তাঁর সংগ্রহ ৭৬টি উইকেট। পাঁচে রয়েছেন বেঙ্কটেশ প্রসাদ। তিনি নিয়েছিলেন ৭১টি উইকেট।

চলতি সফরে ইংরেজদের বিরুদ্ধে ভারতীয় বোলিংকে নেতৃত্ব দিচ্ছেন বুমরা। টি-টোয়েন্টি ক্রিকেটে ডেথ ওভারেও ভয়ঙ্কর হয়ে উঠতে দেখা যায় তাঁকে। কেরিয়ারের শুরুর দিকে তাঁকে শুধু সীমিত ওভারের ক্রিকেটের জন্যই ভাবা হতো। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দুরন্ত পারফরম্যান্স। তারপর জাতীয় দলে সুযোগ। ভারতের হয়েও সীমিত ওভারের ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্স। পরে টেস্টেও সুযোগ পান। আর সেই সুযোগ পুরোপুরি কাজে লাগিয়েছেন বুমরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohun Bagan: ইন্টার কাশির বিরুদ্ধে গোলশূন্য ড্র মোহনবাগানের, ডার্বি ম্যাচেই হবে খেতাবের ভাগ্য নির্ধারণ?
ইন্টার কাশির বিরুদ্ধে গোলশূন্য ড্র মোহনবাগানের, ডার্বি ম্যাচেই হবে খেতাবের ভাগ্য নির্ধারণ?
GT vs SRH: SRH-র বিপক্ষে অল্প রান ডিফেন্ড করতে নেমে রাবাডা, হোল্ডারদের আগুন বোলিংয়ে দুরন্ত জয় GT-র
SRH-র বিপক্ষে অল্প রান ডিফেন্ড করতে নেমে রাবাডা, হোল্ডারদের আগুন বোলিংয়ে দুরন্ত জয় GT-র
Mumbai Indians: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব হারাচ্ছেন হার্দিক? পরিবর্তে নেতৃত্বে পাবেন কে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব হারাচ্ছেন হার্দিক? পরিবর্তে নেতৃত্বে পাবেন কে?
GT vs SRH: সুদর্শন, সুন্দরের অর্ধশতরান সত্ত্বেও SRH-র বিরুদ্ধে কোনওরকমে ১৫০ রানের গণ্ডি পার করল GT
সুদর্শন, সুন্দরের অর্ধশতরান সত্ত্বেও SRH-র বিরুদ্ধে কোনওরকমে ১৫০ রানের গণ্ডি পার করল GT

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১১.০৫.২৬) পর্ব২:কীভাবে ‘বিকশিত বাংলা’র প্রতিজ্ঞা পূরণ?মুখোমুখি শমীক ভট্টাচার্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৫.২৬) পর্ব ১: ‘ভয়’ মুক্ত বাঙালির মনে ‘ভরসা’ ফেরাতে কী ভাবনা শমীক ভট্টাচার্যের? EXCLUSIVE শমীক ভট্টাচার্য
Sujit Bose Arrested: ১৫০ জনের চাকরি সুজিত বসুর মাধ্যমে, দাবি ED-র
Eden Devprayag | হাত বাড়ালেই গঙ্গা.. হাওড়ার শালিমারে
TMC News: আইপ্যাক থেকে তোলাবাজি, নানা ইস্যুতে ক্ষোভ উগরে দিলেন TMC-র সাসপেন্ডেড মুখপাত্র ঋজু দত্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cooking Oil : গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
Petrol Diesel : শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
Narendra Modi on Work From Home: ‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
Petrol-Diesel : ৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
BJP Oath Taking Ceremony: 'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
IPL 2026: এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
IPL 2026: ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
Marriage System : বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
Embed widget