এক্সপ্লোর

এএফসি কাপ: মালদ্বীপের ক্লাব ভ্যালেন্সিয়াকে ৪-১ গোলে উড়িয়ে মূলপর্বে মোহন বাগান

কলকাতা: ক্লাব ভ্যালেন্সিয়াকে ৪-১ গোলে হারিয়ে এএফসি কাপের মূলপর্বে মোহনবাগান। স্কোর লাইন ৮-১ হলেও অবাক হওয়ার কিছু ছিলনা! রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে মলদ্বীপের ক্লাবকে নিয়ে কার্ত ছেলেখেলা করল সবুজ-মেরুন ব্রিগেড। এদিন খেলা শুরু হওয়ার ৫৭ সেকেন্ডের মধ্যে পেনাল্টি পায় মোহনবাগান। পেনাল্টি থেকে জেজে গোল করে এগিয়ে যেতেই রবীন্দ্র সরোবর জুড়ে শুধুই সবুজ-মেরুন ঝড়। ক্লাব ভ্যালেন্সিয়ার ডিফেন্স তখন দুর্গ সামলাতে হিমশিম খাচ্ছে সোনি-জেজে-প্রবীরদের আক্রমনের সামনে। প্রথমার্ধের একেবারে শেষমুহূর্তে ভ্যালেন্সিয়ার বক্সে জেজেকে সামলাতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন হুসেন নিহান। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে শুরু থেকেই পাল্টা আক্রমনের পথে ক্লাব ভ্যালেন্সিয়া। ওমুডোর গোলে ব্যবধান কমায় ভ্যালেন্সিয়া। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ফের সোনি-জেজে-বলবন্তের ত্রিফলা আক্রমণের সামনে চাপে পড়তে থাকে প্রতিপক্ষ। চারটি সহজ গোলের সুযোগ হাতছাড়া বলবন্তের। অবশেষে গোলের মুখ খোলেন সেই জেজেই। ৮৭ মিনিটে মোহনবাগানের হয়ে চতুর্থ গোল সোনির। ম্যাচের সেরা জেজে বলেন, গোল করাটা বিষয় নয়। হ্যাঁ, স্ট্রাইকার হিসেবে গোল করাটা আমার কাজ। তবে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ন দলের জয় ও তিন পয়েন্ট পাওয়া।। ৪-১ গোলে ম্যাচ জয়ের পর এবার এএফসির মূলপর্বে গ্রুপ ই-তে মোহনবাগান। মোহনবাগান ছাড়াও গ্রুপে রয়েছে ভারতের আরও একটি ক্লাব বেঙ্গালুরু এফসি, বাংলাদেশের আবাহনী ক্রীড়াচক্র ও মলদ্বীপের মেজিয়া স্পোর্টস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Roberto Mancini: সংকট কাটাতে ইতালি দলে প্রত্যাবর্তন মানচিনির, টেকনিক্যাল ডিরেক্টর হলেন রানিয়েরি
সংকট কাটাতে ইতালি দলে প্রত্যাবর্তন মানচিনির, টেকনিক্যাল ডিরেক্টর হলেন রানিয়েরি
Joshua Kushner: বিশ্বকাপ টুর্নামেন্ট কিনে নিতে চান ট্রাম্পের আত্মীয়! কে এই শোরগোল ফেলা জোশুয়া কুশনার?
বিশ্বকাপ টুর্নামেন্ট কিনে নিতে চান ট্রাম্পের আত্মীয়! কে এই শোরগোল ফেলা জোশুয়া কুশনার?
Neymar: 'আমার সময় শেষ...' আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা নেইমারের
'আমার সময় শেষ...' আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা নেইমারের
Duleep Trophy: অভিমন্যুকে ছাপিয়ে সহ-অধিনায়ক বৈভব, দলীপ ট্রফির দলে শামি-সহ বাংলার ৬, কী হল নির্বাচনী বৈঠকে?
অভিমন্যুকে ছাপিয়ে সহ-অধিনায়ক বৈভব, দলীপ ট্রফির দলে শামি-সহ বাংলার ৬, কী হল নির্বাচনী বৈঠকে?

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget