এক্সপ্লোর

Joe Root: শুধু শতরান হাঁকানোই নয়, রাঁচিতে রুট এমন এক রেকর্ড গড়লেন যা কোনও ইংরেজ ব্যাটারের নেই

IND vs ENG, 4th Test: এদিন ব্যাট হাতে নেমে প্রথম দিনের শেষে ১০৬ রানে অপরাজিত রয়েছেন রুট। প্রথমে বেন ফোকসের সঙ্গে ১১৪ রানের পার্টনারশিপ গড়ে তোলেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক।

রাঁচি: তিনি কবে রান পাবেন, সেই প্রশ্নেরই উত্তর খুঁজছিল ইংল্যান্ড টিম ম্য়ানেজমেন্ট। দলের সবচেয়ে তারকা ব্যাটার। কিন্তু ভারত সফরে এসে প্রথম তিন টেস্টে কোনও ইনিংসেই রান পাচ্ছিলেন না। অবশেষে জো রুট (Joe Root) রান পেলেন। শুধু রানই নয়, হাঁকালেন টেস্ট কেরিয়ারে আরও একটি শতরান। আর শতরান হাঁকানোর ইনিংসেই আরও একটি রেকর্ড গড়ে ফেললেন ডানহাতি এই ব্যাটার। যেই রেকর্ড ইংল্য়ান্ডের ক্রিকেট ইতিহাসে কোনও ব্যাটারের ঝুলিতে নেই। কী সেই রেকর্ড?

এদিন ব্যাট হাতে নেমে প্রথম দিনের শেষে ১০৬ রানে অপরাজিত রয়েছেন রুট। প্রথমে বেন ফোকসের সঙ্গে ১১৪ রানের পার্টনারশিপ গড়ে তোলেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক। এরপর দিনের খেলা শেষের মুহূর্ত পর্যন্ত ওলি রবিনসনের সঙ্গে ৫৭ রানের অপরাজিত পার্টনারশিপ গড়েছেন রুট। আর এই ইনিংস খেলার ফাঁকেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ইংরেজ ব্যাটার হিসেবে ১৯ হাজার রানের মালিক হয়ে গেলেন রুট। আকাশ দীপকে বাউন্ডারি হাঁকিয়ে শতরান পূরণ করেন রুট। এই মুহূর্তে তাঁর আন্তর্জাতিক রানের সংখ্যা ১৯০১৪। আগেই সর্বাধিক রানের বিচারে অ্যালিস্টার কুককে টেক্কা দিয়েছিলেন রুট। টেস্টে কুক এখনও পর্যন্ত থ্রি লায়ন্সদের সর্বাধিক রান সংগ্রাহক। তবে সব ফর্ম্য়াট মিলিয়ে কুকের রান সংখ্যা ১৫ হাজার ৭৩৭। রুটের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন তিনি।

রাঁচিতে শতরানের এই ইনিংস খেলার সঙ্গে সঙ্গেই ভারতের বিরুদ্ধে টেস্টে সর্বাধিক ১০ সেঞ্চুরির মালিক হয়ে গেলেন রুট। বিশ্বের কোনও ব্যাটারের সর্বাধিক শতরান কোনও একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে। মোট ৫২ ইনিংস সময় নিলেন ইংরেজ ব্যাটার। স্টিভ স্মিথের ৯টি শতরান রয়েছেন ভারতের বিরুদ্ধে। অন্যদিকে তালিকায় এরপরে আটটি শতরান নিয়ে আছেন গ্যারি সোবার্স, ভিভ রিচার্ডস ও রিকি পন্টিং। 

এদিন শতরান করার পথে রুট ৯টি বাউন্ডারি হাঁকান। এদিন ইংল্য়ান্ডের টপ অর্ডারে একমাত্র জ্যাক ক্রলির ৪২ বাদ দিলে কোনও ব্যাটারই ভারতের বোলারদের বিরুদ্ধে দাঁড়াতে পারেননি ক্রিজে। ১১ রান করে আউট হন বেন ডাকেট। প্রথম টেস্টে ১৯৮ রানের ইনিংস খেলা ওলি পোপ এদিনের ম্য়াচে খাতা খোলার আগেই আকাশ দীপের দ্বিতীয় শিকার হয়ে ফেলেন। ৩৮ রান করে ফেরেন বেয়ারস্টো। এই ম্য়াচে সেট হয়েও বড় রান করতে পারলেন না তিনি। অন্য়দিকে অধিনায়ক স্টোকস ৩ রান করে জাডেজার শিকার হন। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার
রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার
Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget