এক্সপ্লোর

ক্লার্ক-আর্থারের আমলে দলের পরিবেশ ‘বিষাক্ত’ ছিল, আত্মজীবনীতে আক্রমণ মিচেল জনসনের

সিডনি: আত্মজীবনীতে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক এবং কোচ মিকি আর্থারকে তীব্র আক্রমণ করেছেন মিচেল জনসন। এই প্রাক্তন বাঁহাতি পেসারের দাবি, ক্লার্ক ও আর্থারের আমলে দলের সংস্কৃতি ছিল ‘ভঙ্গুর’ ও ‘বিষাক্ত’। ২০১২ সালের শেষদিকে রিকি পন্টিংয়ের অবসরের পর থেকেই সমস্যা শুরু হয়। দলের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে কয়েকজন খেলতেই চাইছিলেন না। সম্প্রতি প্রকাশিত হয়েছে জনসনের আত্মজীবনী ‘রেজিলিয়েন্ট’। এই বইয়ে ক্লার্ক ও আর্থারকে আক্রমণ করে জনসন বলেছেন, ‘রিকি পন্টিং সরে যাওয়ার পর দলের অবস্থা পুরোপুরি বদলে গিয়েছিল। দলের মধ্যে একাধিক উপদল তৈরি হয়ে গিয়েছিল। দল বলে কিছু ছিল না। ছোটখাটো সংঘাত চলছিল। দলের পরিবেশ মারাত্মক বিষাক্ত হয়ে গিয়েছিল। ধীরে ধীরে দলের অবস্থা এরকম হয়ে গিয়েছিল। সবাই দেখতে পাচ্ছিল, বুঝতে পারছিল। কিন্তু সেই সময় কিছুই করা হয়নি।’ ২০১৩ সালের ভারত সফরের সময় তৎকালীন কোচ আর্থার এবং অধিনায়ক ক্লার্কের সঙ্গে সিনিয়র খেলোয়াড়দের সংঘাত চরমে পৌঁছয়। ফিডব্যাক না দেওয়ায় জনসন সহ চার ক্রিকেটারকে সাসপেন্ড করা হয়। পরে আর্থার অভিযোগ করেন, সেই সফরেই শেন ওয়াটসনকে দলের ‘ক্যান্সার’ বলে অভিহিত করেছিলেন ক্লার্ক। গত সপ্তাহেই প্রকাশিত হয়েছে ক্লার্কের আত্মজীবনী। সেই বইয়ে ওয়াটসন ও সাইমন কাটিচের সঙ্গে তিক্ত সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক। তিনি অবশ্য কাটিচকে এখন তাঁর বন্ধু বলে উল্লেখ করেছেন। যদিও কাটিচ সেই দাবি অস্বীকার করেছেন। তাঁর পাল্টা দাবি, তিনি ও ক্লার্ক এখনও বন্ধু নন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
Jemimah Rodrigues: বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
Indian Cricket Team: ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
India vs Sri Lanka: কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget