এক্সপ্লোর

কোচ হিসেবে পুরো ব্যর্থ ওয়াকার ইউনিস, তোপ কামরান আকমলের

করাচি: জাতীয় দলের কোচ থাকাকালীন পাকিস্তান ক্রিকেটের ক্ষতি করেছেন ওয়াকার ইউনিস। প্রাক্তন ফাস্ট বোলারের বিরুদ্ধে এমনই অভিযোগ আনলেন উইকেটরক্ষক কামরান আকমল।

৫৩ টেস্ট ও ১৫৭ একদিনের ম্যাচ খেলার অভিজ্ঞতাসম্পন্ন কামরানের দাবি, পাকিস্তান দলের হেড কোচ হিসেবে পুরোপুরি ব্যর্থ ওয়াকার। ২০১০-১১ এবং ২০১৪-১৬ – এই দু’দফায় পাক দলের কোচ নিযুক্ত ছিলেন ওয়াকার।

বুধবার, একটি পাক চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কামরান বলেন, কোচ হিসেবে ওয়াকারভাই সম্পূর্ণ ব্যর্থ। তিনি পাকিস্তান ক্রিকেটের বিপুল ক্ষতি করেছেন। প্রতিষ্ঠিত ক্রিকেটারদের বসিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে তিনি জাতীয় দলকে দুই থেকে তিন বছর পিছিয়ে দিয়েছেন।

প্রসঙ্গত, এই প্রথম পাক দলের কোনও বর্তমান ক্রিকেটার খুল্লমখুল্লা প্রকাশ্যে ওয়াকারের সমালোচনা করলেন। ভারতে অনুষ্ঠিত গত টি-২০ বিশ্বকাপে পাক দলের হতশ্রী পারফরম্যান্সের পর কোচের পদ থেকে ইস্তফা দেন ওয়াকার।

কামরান বলেন, আমি জানি না কেন, কিন্তু দলের কিছু ক্রিকেটারের সঙ্গে ওনার (ওয়াকারের) বনিবনা হয় না। পাক ক্রিকেটকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, সেই সম্পর্কে ওনার কোনও ধারণাই নেই।

এপ্রসঙ্গে, কোচ ওয়াকারের অতীতের কয়েকটি সিদ্ধান্তের উদাহরণ তুলে ধরেন কামরান। বলেন, ২০১৫ বিশ্বকাপের সময় ইউনিস খানকে ওপেনিংয়ে পাঠানো থেকে শুরু করে সরফরাজ আহমেদকে টুর্নামেন্টের প্রথম দিকে না খেলানো-- এসব হঠকারি সিদ্ধান্ত নিয়েছিলেন ওয়াকার।

উইকেটরক্ষকের আরও অভিযোগ, কিছু ক্রিকেটারকে দলে স্থায়ী হওয়ার সুযোগ দেননি ওয়াকার। বলেন, এশিয়া কাপের একটি ম্যাচে শতরান করা সত্ত্বেও পরের ম্যাচে উমর আকমলকে শাহিদ আফ্রিদির পরে নামানো হয়। কামরান বলেন, ক্রিকেটার হিসেবে দুর্দান্ত ওয়াকার। এটা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু, কোচ হিসেবে তিনি পুরো ব্যর্থ। তিনি যোগ করেন, ওয়াকারের অধীনে খেলার তিনটি ফর্ম্যাটেই পাক ক্রিকেট দলের অবনমন ঘটে।

কামরান জানান, বব উলমার যখন কোচ ছিলেন, তিনি প্রত্যেক ক্রিকেটারদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেন। পাশাপাশি, প্রত্যেক ম্যাচের জন্য নির্দিষ্ট পরিকল্পনা করতেন। অন্যদিকে, ওয়াকার স্রেফ কঠোর অনুশীলনের ওপরই জোর দিতেন। ক্রিকেটারদের দক্ষতা বা তার উন্নয়নের দিকে কোনও নজর দিতেন না।

সেরা শিরোনাম

India vs New Zealand ODI Live: দুঃস্বপ্নের শুরু ভারতের, ০ রানে চলে গেল ৩ উইকেট, ব্যর্থ রো-কো জুটি, লাইভ আপডেট
দুঃস্বপ্নের শুরু ভারতের, ০ রানে চলে গেল ৩ উইকেট, ব্যর্থ রো-কো জুটি, লাইভ আপডেট
Bengal Cricket: পিচ তৈরিতে দেরি, দোসর বৃষ্টি! পিছিয়ে গেল স্থানীয় ক্রিকেটের ম্যাচ, মরশুমের শুরুতেই বিপত্তি
পিচ তৈরিতে দেরি, দোসর বৃষ্টি! পিছিয়ে গেল স্থানীয় ক্রিকেটের ম্যাচ, মরশুমের শুরুতেই বিপত্তি
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
IND vs NZ 4th ODI: ক্যাচ নষ্টের খেসারত! দুবার জীবন পেয়ে সেঞ্চুরি ইয়ংয়ের, কঠিন পরীক্ষা রো-কো জুটির
ক্যাচ নষ্টের খেসারত! দুবার জীবন পেয়ে সেঞ্চুরি ইয়ংয়ের, কঠিন পরীক্ষা রো-কো জুটির

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget