এক্সপ্লোর

Kane Williamson: ১৩ মাস পরে ফের টি-২০ দলের নেতৃত্বে উইলিয়ামসন, বিশ্বকাপের অঙ্ক কষা শুরু নিউজ়িল্যান্ডের

BAN vs NZ: আইপিএলে পাওয়া চোট সারিয়ে ফিরে এবারই প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবেন কেন উইলিয়ামসন।

ঢাকা: প্রায় ১৩ মাস পর নিউজ়িল্যান্ডের টি-টোয়েন্টি দলের নেতৃত্বে ফিরলেন কেন উইলিয়ামসন (Kane Williamson)। বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে নিউজ়িল্যান্ডের (BAN vs NZ) অধিনায়কত্ব করবেন উইলিয়ামসনই।

গত বছরের নভেম্বর। অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ সদ্য শেষ হয়েছে। দেশের মাটিতে ভারতীয় দলের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল নিউজ়িল্যান্ড। সেই সিরিজে নিউজ়িল্যান্ডকে নেতৃত্ব দিয়েছিলেন উইলিয়ামসন। তার ১৩ মাস পর ফের টি-টোয়েন্টি দলের নেতৃত্বের ব্যাটন গেল উইলিয়ামসনের হাতে। 

চলতি বছরে বহুদিন মাঠের বাইরে থাকতে হয়েছিল উইলিয়ামসনকে। আইপিএলে তিনি ছিলেন গুজরাত টাইটান্স দলে। ফিল্ডিং করার সময় পায়ের এসিএল পেশি ছিঁড়ে যায়। তারপরই অস্ত্রোপচার করাতে হয় উইলিয়ামসনকে। মাঠের বাইরে ছিটকে যান। ফেরেন বিশ্বকাপের ঠিক আগে। একটা সময় তিনি ওয়ান ডে বিশ্বকাপ খেলতে পারবেন কি না, তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন ছিল। তবে তিনি শেষ পর্যন্ত বিশ্বকাপের আগে ফিট হয়ে যান। তবে বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডারের থ্রো করা বলে ফের চোট পান। তাঁর হাতের আঙুল ভেঙে যায়। পরে অবশ্য ফের মাঠে ফেরেন।                      

বাংলাদেশের বিরুদ্ধে নিউজ়়িল্যান্ডের টি-টোয়েন্টি দলে রাখা হয়নি ডেভন কনওয়েকে। তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে অতিরিক্ত ক্রিকেটের ধকল থেকে বাঁচাতে। শোনা যাচ্ছে, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে তিনি নিজেই এই সিরিজ থেকে বিরতি নিয়েছেন।

আইপিএলে পাওয়া চোট সারিয়ে ফিরে এবারই প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবেন কেন উইলিয়ামসন। এছাড়া ইংল্যান্ড সিরিজে না থাকা জিমি নিশাম ও বেন সিয়ার্সকে ফেরানো হয়েছে।  কনওয়ে ছাড়া আরও বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটারকে এই সিরিজে পাচ্ছে না নিউজ়িল্যান্ড। চোটে টি-টোয়েন্টি সিরিজে নেই লকি ফার্গুসন, ম্যাট হেনরি ও মিচেল ব্রেসওয়েলও। লম্বা সময় ধরে কিউয়িদের নেতৃত্ব দেওয়া টিম সাউদি আছেন।            

নিউজ়িল্যান্ডের নির্বাচিত টি-টোয়েন্টি দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চাপম্যান, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ডারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপ্স, মিচেল স্যান্টনার, বেন সিয়ার্স, টিম সিফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।

আরও পড়ুন: অভিষেক ম্যাচেই সফল সুদর্শন, দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারিয়ে ODI সিরিজে এগিয়ে গেল ভারত

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ODI World Cup 2027: বিরাট ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ়, ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র মিলল না!
বিরাট ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ়, ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র মিলল না!
Lionel Messi Father: বাবাকে হারালেন মেসি, ৬৮ বছর বয়সে প্রয়াত হোর্হে মেসি
বাবাকে হারালেন মেসি, ৬৮ বছর বয়সে প্রয়াত হোর্হে মেসি
Shakib Al Hasan: নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন
নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন
IND vs SL: প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামলেন না গিল, গল টেস্টে শুভমনের খেলা নিয়ে সংশয় বাড়ল?
প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামলেন না গিল, গল টেস্টে শুভমনের খেলা নিয়ে সংশয় বাড়ল?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget