এক্সপ্লোর

স্বার্থ সংঘাতের অভিযোগ: শান্তার পর উপদেষ্টা কমিটি থেকে সরে দাঁড়ালেন কপিল

কপিলদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে প্রশ্নের মুখে পড়তে পারে বিরাটদের হেড কোচ রবি শাস্ত্রীর নিয়োগও। যেহেতু কপিলদের কমিটিই তাঁকে নিয়োগ করেছিল। সেক্ষেত্রে পুনরায় সাক্ষাৎকারের প্রক্রিয়া পেরিয়ে আসতে হতে পারে শাস্ত্রীকে।

মুম্বই: স্বার্থের সংঘাতের অভিযোগে ফের টালমাটাল ভারতীয় ক্রিকেট। বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যেদিন বিরাট কোহলিরা টেস্ট সিরিজের লড়াই শুরু করলেন, সেদিনই মাঠের বাইরে বড়সড় ধাক্কা। এবার কপিল দেব ক্রিকেট উপদেষ্টা কমিটি থেকে ইস্তফা দিয়েছেন বলে খবর। শান্তা রঙ্গস্বামীর পর দ্বিতীয় ক্রিকেটার হিসাবে। তিন সদস্যের কমিটিতে আপাতত রইলেন শুধু অংশুমান গায়কোয়াড়। বুধবার সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসকদের কমিটি (সিওএ)-র কাছে কপিল নিজের ইস্তফাপত্র ই-মেল করে পাঠিয়ে দিয়েছেন বলে খবর। প্রসঙ্গত, কপিলই উপদেষ্টা কমিটির প্রধান ছিলেন। কয়েকদিন আগে মধ্য প্রদেশ ক্রিকেট সংস্থার আজীবন সদস্য সঞ্জীব গুপ্তা লিখিত অভিযোগ করেন যে, উপদেষ্টা কমিটির তিন সদস্যই স্বার্থের সংঘাতে বিদ্ধ। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বোর্ডের এথিক্স অফিসার ডিকে জৈন উপদেষ্টা কমিটির তিনজন সদস্যকে শো-কজ করেন। ১০ অক্টোবরের মধ্যে তাঁদের জবাব পাঠাতে বলেন তিনি। এরপরই অপমানিত হয়ে শান্তা রঙ্গস্বামী পদত্যাগ করেন। তারপর সরে দাঁড়ালেন কপিলও। কপিলের বিরুদ্ধে সঞ্জীবের অভিযোগ, উপদেষ্টা কমিটির প্রধান হওয়ার পাশাপাশি তিনি ধারাভাষ্যকার। সেই সঙ্গে ক্রিকেটারদের সংগঠনের সঙ্গেও যুক্ত। পাশাপাশি ফ্লাডলাইট তৈরির একটি সংস্থাও রয়েছে ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ভারত অধিনায়কের। কপিলদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে প্রশ্নের মুখে পড়তে পারে বিরাটদের হেড কোচ রবি শাস্ত্রীর নিয়োগও। যেহেতু কপিলদের কমিটিই তাঁকে নিয়োগ করেছিল। সেক্ষেত্রে পুনরায় সাক্ষাৎকারের প্রক্রিয়া পেরিয়ে আসতে হতে পারে শাস্ত্রীকে।

সেরা শিরোনাম

Sanju Samson: জন্মদিনে বড় উপহার, অধিনায়ক করা হল সঞ্জু স্যামসনকে, ১৮ সদস্যের দল ঘোষণা
জন্মদিনে বড় উপহার, অধিনায়ক করা হল সঞ্জু স্যামসনকে, ১৮ সদস্যের দল ঘোষণা
Shreyas Iyer: নেতৃত্ব হারাবেন শ্রেয়স আইয়ার? আইপিএলে হার্দিককে কি গুরুদায়িত্ব দেবে পঞ্জাব কিংস?
নেতৃত্ব হারাবেন শ্রেয়স আইয়ার? আইপিএলে হার্দিককে কি গুরুদায়িত্ব দেবে পঞ্জাব কিংস?
Hardik Pandya: চমক! হার্দিককে ছেড়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স, দলে নিল সবচেয়ে বেশি টি-২০ উইকেট পাওয়া পেসারকে
চমক! হার্দিককে ছেড়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স, দলে নিল সবচেয়ে বেশি টি-২০ উইকেট পাওয়া পেসারকে
IPL: এবার নতুন সময়ে হবে আইপিএল? সূচি বদলে দেওয়ার প্রস্তাব, সমর্থন প্রাক্তন চেয়ারম্যানের
এবার নতুন সময়ে হবে আইপিএল? সূচি বদলে দেওয়ার প্রস্তাব, সমর্থন প্রাক্তন চেয়ারম্যানের

ভিডিও

Plane Hijack: শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি দেখে বিমানজুড়ে আতঙ্ক
Jahangir Khan House Demolish: এবার ফলতায় পুষ্পার বাড়ি ভাঙার কাজ শুরু
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget