এক্সপ্লোর

কার্তিককে সরানো নিয়ে কোনও আলোচনা হয়নি, বললেন কালিস

উল্লেখ্য, টুর্নামেন্টের মাঝপথেই নন-পারফরম্যান্সের কারণে রাজস্থান রয়্যালসের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে আজিঙ্কা রাহানেকে। এ রকম কোনও সম্ভাবনা নাইট শিবিরেও রয়েছে কিনা, এই প্রশ্নের জবাবে কালিস বলেছেন, না, আমরা এ রকম কিছু আলোচনা করিনি।

কলকাতা: চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের পরপর পাঁচ ম্যাচ হারের পর দীনেশ কার্তিকের নেতৃত্ব নিয়েই প্রশ্ন উঠেছে। তাঁকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার সম্ভাবনা অবশ্য খারিজ করে দিলেন দলের কোচ জ্যাক কালিস। উল্লেখ্য, টুর্নামেন্টের মাঝপথেই নন-পারফরম্যান্সের কারণে রাজস্থান রয়্যালসের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে আজিঙ্কা রাহানেকে। এ রকম কোনও সম্ভাবনা নাইট শিবিরেও রয়েছে কিনা, এই প্রশ্নের জবাবে কালিস বলেছেন, না, আমরা এ রকম কিছু আলোচনা করিনি। এমন কথা কেউ উত্থাপনও করেনি। তাই এখন এ রকম কোনও বিষয়ই নেই। আশা করছি, কার্তিক ছন্দ ফিরে পাবে এবং দলের হয়ে বড় ইনিংস খেলবে। এটাই দলের পক্ষে একটা বড় বিষয় হবে এবং এমনটাই ও চাইছে। এবারের টুর্নামেন্টে কার্তিকের নয় ইনিংসে ব্যাটিং গড় ১৬.৭১। তবে জানা গেছে, দলের প্রধান মালিক শাহরুখ খান দলের প্রথমসারির খেলোয়াড়দের মুম্বইতে ডেকেছিলেন। গত ১৯ এপ্রিল ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারের পর বলিউড তারকা একটি ট্যুইট করেন। ওই ট্যুইটটি ছিল বেশ আবেগপ্রবণ। শাহরুখ খান টুইট করে বলেছিলেন, ‘অন্তত রাসেলের জন্য জেতো।’ মুম্বইতে দল এসআরকে-র সঙ্গে দেখা করেছিল কিনা, এই প্রশ্নের উত্তরে কালিস বলেছেন, দলের ছেলেরা মুম্বইতে থাকা পর্যন্ত তাঁর সঙ্গে শাহরুখের কোনও কথা হয়নি। কার্তিকও একদিনের জন্য বাড়ি গিয়েছেন। বুধবার ফের দেখা হবে এবং পরের ম্যাচের পরিকল্পনা তৈরি করা হবে। শাহরুখের অসন্তোষ সম্পর্কে প্রশ্ন করা হলে কালিস বলেছেন, আমরা সবাই একটু বেশি ভালো পারফর্ম করতে চাই। আমি মনে করি, সবাই এমনটাই ভাবে যে, মাঠে নেমে ভালো ক্রিকেট খেলতে হবে এবং জয়ের পথে ফিরতে হবে। হারটা নিশ্চিতভাবেই কোনও মজার জিনিস নয়। আন্দ্রে রাসেলের মতো বিদেশী প্লেয়ারদের কলকাতায় ট্রেনিং করতে দেখা যায় এবং মুম্বইয়ের কেকেআর অকাদেমিতে দেখা যায় কার্তিক, কুলদীপ ও শুভমন গিলকে। যদিও টিম ম্যানেজমেন্ট প্লেয়ারদের কিছুটা বিরতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বলে জানা গিয়েছেন। কাজেই প্রশ্নটা থেকেই গিয়েছে যে, প্লেয়ারদের যদি কয়েকদিন বিরতি দেওয়া হয়, তাহলে তাঁর ট্রেনিং করলেন কেন। মুম্বই অকাদেমিতে ট্রেনিংয়ের প্রসঙ্গে কালিস বলেছেন, ছেলেদের বিশ্রাম দরকার বলে অনুভব করেছিলাম। আগামী কয়েকদিন ওরা কী করবে, তা নিয়ে ওদের নিজেদের পছন্দ অনুযায়ী কাজ করার স্বাধীনতা দেওয়া হয়েছিল। গত কয়েকটা ম্যাচ আমাদের পক্ষে খুবই হতাশাজনক ছিল। তাই ভেবেছিলাম, প্লেয়াররা নিজেদের ইচ্ছে মতো কাজ করুক। কোনও কোনও খেলোয়াড় কিছুটা অনুশীলন করতে চেয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget