এক্সপ্লোর

১০ লক্ষ টাকা অনুদান পেল কাশ্মীরের খুদে কিক-বক্সিং চ্যাম্পিয়নের অ্যাকাডেমি

জম্মু: সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করার পরেই রাজ্য সরকারের কাছ থেকে ১০ লক্ষ টাকা অনুদান পেল কাশ্মীরের বান্দিপোরা জেলার খুদে কিক-বক্সিং চ্যাম্পিয়ন তাজামুল ইসলামের অ্যাকাডেমি। মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির নির্দেশে উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলার ওই অ্যাকাডেমির পরিকাঠামো উন্নয়নের জন্য এই অর্থ বরাদ্দ করা হয়েছে। আট বছর বয়সি তাজামুল গত বছর ইতালিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিল। কয়েকদিন আগে সে ফেসবুক ভিডিওতে অভিযোগ করে, রাজ্য সরকার বান্দিপোরা জেলায় ক্রীড়াবিদদের কোনওরকম সুযোগ-সুবিধা দিচ্ছে না। অনুশীলন করার জন্য উপযুক্ত ইন্ডোর স্টেডিয়াম নেই। তারা যেখানে অনুশীলন করে, সেখানে ম্যাটও নেই। শীতকালে তারা অনুশীলন করতে পারে না। তাজামুলের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান। এরপরেই নড়েচড়ে বসেন মেহবুবা। এর আগে কাশ্মীরের প্রথম ক্রিকেটার হিসেবে জাতীয় দলে খেলা পারভেজ রসুলও উপত্যকার বেহাল ক্রীড়া পরিকাঠামো নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ক্রীড়া পরিকাঠামোর উন্নতি না হলে তিনি ভিনরাজ্যের হয়ে খেলারও হুমকি দেন। কাশ্মীরের দুই সেরা ক্রীড়াবিদের ক্ষোভ সামাল দেওয়ার জন্যই পরিকাঠামো উন্নয়নে জোর দিচ্ছে সরকার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget