এক্সপ্লোর

করন জোহরের শো-তে মহিলাদের সম্পর্কে যৌনগন্ধী মন্তব্যের জের, হার্দিকের সাম্মানিক সদস্যপদ বাতিল মুম্বইয়ের খার জিমখানার

মুম্বই: করন জোহরের জনপ্রিয় টিভি শো-তে মহিলাদের সম্পর্কে যৌনগন্ধী মন্তব্যের জের। ক্রিকেটার হার্দিক পান্ড্যের সাম্মানিক সদস্যপদ খারিজ করল মুম্বইয়ের খার জিমখানা। ক্রিকেটার কে এল রাহুলের সঙ্গে করনের শো কফি উইথ করন-এ সম্প্রতি হাজির হয়ে হার্দিকের করা কিছু মন্তব্যে আলোড়ন উঠেছে। এজন্য বিসিসিআইয়ের তদন্ত সম্পূর্ণ হওয়া পর্যন্ত হার্দিক ও রাহুল, দুজনকেই সাসপেন্ড করে অস্ট্রেলিয়া থেকে ভারতে ফেরত্ পাঠিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যেই মুম্বইয়ের এই নামী ক্লাবের সিদ্ধান্ত, হার্দিককে তারা সদস্য হিসাবে রাখবে না। খার জিমখানার অনারারি জেনারেল সেক্রেটারি গৌরব কাপাডিয়া বলেছেন, ২০১৮র অক্টোবর হার্দিক পান্ড্যকে তিন বছরের সাম্মানিক সদস্যপদ দেওয়া হয়। কিন্তু ক্লাবের ম্যানেজিং কমিটি সোমবার বিকালে তা বাতিলের সিদ্ধান্ত নেয়। ক্লাব খেলার দুনিয়ার লোকজনকে এধরনের সাম্মানিক সদস্য করে বলে জানান তিনি। হার্দিকের মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া হচ্ছে দেখে ক্লাবের পরিচালন কমিটি বিষয়টি খতিয়ে দেখে বলে জানান আরেক কর্মকর্তা। করনের ওই শো-তে তাঁরা মেয়েদের সঙ্গে সম্পর্ক গড়া ও তা নিয়ে বাবা মায়েদের সামনে খোলাখুলি মন্তব্য করার কথা কোনও দ্বিধা না করেই জানান, যা নিয়ে আপত্তি ওঠে। নানা মহল অসন্তোষ প্রকাশ করে বলেন, ওঁদের মহিলাদের সম্পর্কে হীন মানসিকতাই ফুটে উঠেছে ওই শো-তে। বিসিসিআইয়ের জনৈক কর্তা সোমবার জানান, সাসপেন্ড হওয়ার পর তাঁরা দুজনেই ওইসব মন্তব্যের জন্য নিঃশর্তে লিখিত ভাবে ক্ষমা চেয়েছেন।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shivam Dube: বিশ্বজয়ের কয়েক ঘণ্টা পরেই সব ছেড়ে ছুড়ে বিমান নয়, ট্রেনে করে মুম্বইতে ফেরেন শিবম দুবে!
বিশ্বজয়ের কয়েক ঘণ্টা পরেই সব ছেড়ে ছুড়ে বিমান নয়, ট্রেনে করে মুম্বইতে ফেরেন শিবম দুবে!
IPL 2026: জ্বালানির টানের প্রভাব কি IPL-এও ?
জ্বালানির টানের প্রভাব কি IPL-এও ?
T20 World Cup 2026: রেকর্ড তৃতীয়বার টি-২০ বিশ্বকাপ জয়ের পর ফের কবে মাঠে নামবে টিম ইন্ডিয়া?
রেকর্ড তৃতীয়বার টি-২০ বিশ্বকাপ জয়ের পর ফের কবে মাঠে নামবে টিম ইন্ডিয়া?
T20 World Cup 2026: হোঁচট খেয়েও ঘুরে দাঁড়ানো, কোন মুহূর্তকে ভারতের জন্য 'টার্নিং পয়েন্ট' হিসাবে বাছলেন গম্ভীর?
হোঁচট খেয়েও ঘুরে দাঁড়ানো, কোন মুহূর্তকে ভারতের জন্য 'টার্নিং পয়েন্ট' হিসাবে বাছলেন গম্ভীর?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Iran US Israel War : মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
Iran Israel War: ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
Iran Israel War : ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
Stock Market Crash : ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
Embed widget