এক্সপ্লোর

Kieron Pollard: মোক্ষম চাল ইংল্যান্ডের, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দায়িত্ব দিল ওয়েস্ট ইন্ডিজ় তারকাকে

T20 World Cup: ওয়েস্ট ইন্ডিজ় ও আমেরিকার মাটিতে খেলা হবে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড একটি বিবৃতিতে জানিয়েছে, দলের সহকারী কোচ হিসাবে কাজ করবেন পোলার্ড।

লন্ডন: তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে নজরকাড়া তারকা। আইপিএলে (IPL) মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দীর্ঘদিন খেলেছেন সাফল্যের সঙ্গে। পরে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নদের কোচিং স্টাফ হিসাবেও দেখা গিয়েছে তাঁকে।

কায়রন পোলার্ড (Kieron Pollard)। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অলরাউন্ডারকে এবার দেখা যাবে নতুন ভূমিকায়। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) তিনি কাজ করবেন ইংল্যান্ড দলের সঙ্গে। ওয়েস্ট ইন্ডিজ় ও আমেরিকার মাটিতে খেলা হবে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড একটি বিবৃতিতে জানিয়েছে, দলের সহকারী কোচ হিসাবে কাজ করবেন পোলার্ড। 

ওয়েস্ট ইন্ডিজের আবহাওয়া ও পরিবেশ-পরিস্থিতি নিয়ে অনেক বেশি পোলার্ড। তাঁর সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে ইংল্যান্ড। সেই কারণেই পোলার্ডকে দলের সহকারী কোচ করা হয়েছে বলে জানিয়েছে ইসিবি।                       

 

টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার অভিজ্ঞতাও রয়েছে পোলার্ডের। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়। সেই দলের অন্যতম সদস্য ছিলেন পোলার্ড। গত বছর তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। তারপর আইপিএল থেকেও অবসর নেন। মুম্বই ইন্ডিয়ান্সের ব্য়াটিং কোচ হিসাবে গত আইপিএলে দেখা গিয়েছিল পোলার্ডকে।

আগামী বছরের মাঝামাঝি সময়ে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইতিমধ্যেই, জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে সব দলগুলি। অধিকাংশ দলের কাছেই আর প্রস্তুতির জন্য বেশি সময় ও সিরিজ নেই। পাশাপাশি, দলকে শক্তিশালী করার লক্ষ্যে মাথা ঘামাতে শুরু করে দিয়েছে সব দলের টিম ম্যানেজমেন্ট ও বোর্ড। একই ভাবে ইংল্যান্ড দলও আসন্ন টি-২০ বিশ্বকাপকে পাখির চোখ করে বড় সিদ্ধান্ত নিয়েছে। তারা ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার পোলার্ডকে নিয়োগ করল দলের সহকারী কোচ হিসেবে। পোলার্ড ওয়েস্ট ইন্ডিজের পিচ কেমন তা সম্পর্কে বেশ ভালোভাবেই জানেন এবং তাঁর পরামর্শ ইংল্যান্ড ক্রিকেট দলকে ভালো ফল করতে সাহায্য করবে।

২০২৪ সালের ৪ জুন থেকে ২০ জুন পর্যন্ত খেলা হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।                               

আরও পড়ুন: প্রথম IPL-এ চ্যাম্পিয়ন, নিলাম থেকে কিনল মাত্র ৫ ক্রিকেটার, কেমন হল রাজস্থান রয়্যালস?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team Coach : ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
France Football Team: জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
Indian Cricket Team: এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget