এক্সপ্লোর

নিউজিল্যান্ড ম্যাচে ওপেনে রাহুল? দলে একাধিক বদলের সম্ভাবনা, চিন্তা বৃষ্টিও

বিরাট চাইবেন প্রস্তুতি ম্যাচে হারের হিসেবটাও কড়ায়-গণ্ডায় মিটিয়ে নিতে।

নটিংহ্যাম: অস্ট্রেলিয়া ম্যাচে বাঁ হাতের বুড়ো আঙুলে চোটের কারণে আপাতত রিজার্ভ বেঞ্চে শিখর ধবন। অন্তত তিনটি ম্যাচ মাঠের বাইরে বসতে হবে এই বাঁ হাতি ওপেনারকে। নিউজল্যান্ড ম্যাচ তো বটেই, পাকিস্তান ও আফগানিস্তান ম্যাচেও পাওয়া যাবে না তাঁকে। আর এই অনাহুত সমস্যার কারণেই অন্যতম সফল ওপেনিং জুটিকে ভাঙতেই হবে ভারতকে। রোহিতের সঙ্গে ওপেনে ভাবা হচ্ছে লোকেশ রাহুলের কথা। আর রাহুল ওপেনে উঠে এলে চার নম্বর জায়গায় খেলতে পারেন অভিজ্ঞ দীনেশ কার্তিক। সুযোগ পেতে পারেন অলরাউন্ডার বিজয় শঙ্করও। আর যদি দুই ক্রিকেটারই প্রথম একাদশে থাকেন, তাহলে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে কেদার যাদবের।

প্ল্যান এ-তে ইতিমধ্যেই সফল হয়েছে ভারত। প্রথম দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষকে হারিয়ে দল হ্যাটট্রিকের লক্ষ্যে। এমন সময় ধবনের চোট সমস্ত অঙ্ক বদলে ভারতকে প্ল্যান বি নিয়ে ভাবাতে বাধ্য করছে। নটিংহ্যামে ভারতের চিন্তার আরও এক কারণ রয়েছে। বৃষ্টিতে যেভাবে একের পর এক ম্যাচ পণ্ড হচ্ছে তাতে বৃষ্টির ভ্রুকুটি ভারতীয় শিবিরকে আরও ভাবিয়ে তুলছে। বৃষ্টির কারণে প্র্যাক্টিস তো দূর, গৃহবন্দি হয়েই থাকতে হচ্ছে বিরাটদের। জিম করেই কাটাতে হচ্ছে তাঁদের। ইনডোরেই প্রস্তুতি সারছে ব্ল্যাকক্যাপসও।

বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় সবার শীর্ষ রয়েছে কেন উইলিয়ামসনের দল। ট্রেন্ট ব্রিজে তাঁদের লক্ষ্য ভারতকে হারিয়ে চারে চার করা এবং শেষ চারের রাস্তা আরও মজবুত করা। মানসিকভাবে তৈরি ট্রেন্ট বোল্ট। ভারত ম্যাচে আগুন ঝরাতে প্রস্তুত লকি ফার্গুসনও। নিউজিল্যান্ডের এই বোলার ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করার ক্ষমতা রাখেন। আর ট্রেন্ট ব্রিজের উইকেটে অতিরিক্ত বাউন্স থাকার কারণে আরও বেশি উত্তেজিত দেখাচ্ছে তাঁকে। খেলা হলে, ট্রেন্ট বোল্ট ও লকি ফার্গুসনের বিরুদ্ধে রোহিত-রাহুল জুটির দ্বৈরথই হতে চলেছে ম্যাচের অন্যতম সেরা আকর্ষণ। বিরাটও চাইবেন প্রস্তুতি ম্যাচে হারের হিসেবটাও কড়ায়-গণ্ডায় মিটিয়ে নিতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget