এক্সপ্লোর

রাহুলের শতরান, ইংল্যান্ডকে পাল্টা জবাব দিচ্ছে ভারত

চেন্নাই: চেন্নাইয়ে সিরিজের শেষ টেস্টে ভারত-ইংল্যান্ডের লড়াই জমে গিয়েছে। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৪৭৭ রানের জবাবে ভালই এগোচ্ছে ভারতীয় দল। দুই ওপেনার লোকেশ রাহুল এবং পার্থিব পটেল দলকে ভাল জায়গায় পৌঁছে দিয়েছেন। পার্থিব ৭১ রান করে আউট হয়ে গেলেও, রাহুল শতরান করেছেন। চোট সারিয়ে ফিরে ফের ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন এই ডান হাতি ব্যাটসম্যান। টেস্টে এটি তাঁর চতুর্থ শতরান। আগের তিনটি শতরানই করেছিলেন বিদেশে। এই প্রথম দেশের মাটিতে শতরান করলেন রাহুল। তিনি এখন ১৬৫ রানে ব্যাট করছেন। রাহুলের সঙ্গে ক্রিজে আছেন করুণ নায়ার (৪৬)। এখন ভারতের রান ৩ উইকেটে ৩১৫। গতকাল দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ছিল বিনা উইকেটে ৬০। রাহুল ৩০ এবং পার্থিব ২৮ রানে ব্যাট করছিলেন। দলের রান দেড়শো পার করে দেওয়ার পর পার্থিব আউট হন। লাঞ্চে ভারতের রান ছিল ১ উইকেটে ১৭৩। রাহুলের সঙ্গে ব্যাট করছিলেন চেতেশ্বর পূজারা। কিন্তু তিনি বেশিক্ষণ টিকতে পারেননি। লাঞ্চের কিছুক্ষণ পরেই আউট হয়ে যান পূজারা (১৬)। অধিনায়ক বিরাট কোহলিও বড় রান করতে পারলেন না। তিনি মাত্র ১৫ রান করেই ফিরে গেলেন। চা পানের বিরতিতে ভারতের রান ছিল ৩ উইকেটে ২৫৬। তৃতীয় সেশনেও রাহুল-নায়ার জুটি ভারতকে ভরসা দিচ্ছে। এই জুটির অনেকক্ষণ ক্রিজে থাকা দরকার। এছাড়া গত কয়েকটি ম্যাচের মতো এই ইনিংসেও ভারতের লোয়ার অর্ডারকে ভাল পারফরম্যান্স দেখাতে হবে। তাহলেই ইংল্যান্ডের রানের কাছাকাছি পৌঁছতে পারবে বা টপকে যেতে পারবে ভারত।

সেরা শিরোনাম

India Vs New Zealand: প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
India Vs New Zealand Live: প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
IND vs NZ: সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?

ভিডিও

Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া
Cyclonic Storm Akvan : আগামিকাল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'আকভান', কতটা প্রভাব পড়বে এই রাজ্যে?
Municipal Corporation Election: কলকাতা পুরসভার ভোট নিয়ে আগামী সোমবার শুনানি হতে পারে Supreme Court-এ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget