এক্সপ্লোর

ওর মতো ম্যাচ রিডিংয়ের ক্ষমতা কোহলির নেই, বললেন ধোনির ছোটবেলার কোচ

আগামী ৫ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারত বিশ্বকাপ অভিযান শুরু করবে। ভারতীয় দলের মিডল অর্ডারের দুর্বলতা নিয়ে জোর চর্চা চলছে। বিশেষ করে চার নম্বরে কোনও স্পেশ্যালিস্ট না থাকায় এক্ষেত্রে সমস্যার সমাধান ধোনি হতে পারেন বলে মনে করছেন রঞ্জন ভট্টাচার্য।

কলকাতা: বিরাট কোহলি বর্তমানে বিশ্বের সেরা ব্যাটসম্যান হতে পারেন, কিন্তু ম্যাচ রিডিংয়ের ক্ষমতায় এখনও মহেন্দ্র সিংহ ধোনির থেকে পিছিয়ে রয়েছেন। এমনটাই মনে করেন ধোনির ছোটবেলার কোচ রঞ্জন ভট্টাচার্য। ভারতের ম্যাচের ডেথওভারগুলিতে প্রায়ই দেখা যায় যে, কোহলি চলে যান ডিপে ফিল্ডিং করতে। আর ফিল্ডিং সাজানোর ভার ধোনি নিজের হাতে তুলে নেন। এমএস ধোনি ক্রিকেট অকাদেমি ক্লিনিকের সামার ক্যাম্প হবে আন্দুলে। সেই ক্যাম্প চালুর অনুষ্ঠানে রঞ্জন ভট্টাচার্য সাংবাদিকদের বলেছেন, ম্যাচ রিডিং ও কৌশল রচনার ক্ষেত্রে ধোনি এখনও অপ্রতিদ্বন্দ্বী। এমনকি কোহলিরও এই দক্ষতা নেই। তাই কোহলির কিছু পরামর্শের প্রয়োজন। তাই ধোনি দলে না থাকলে তাঁকে সাহায্য করার কেউ থাকবে না।অধিনায়ক হিসেবে কোহলির এখনও কিছুটা সময় দরকার। এক্ষেত্রে ধোনির পরামর্শ তাঁর সহায়ক হতে পারে। আগামী ৫ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারত বিশ্বকাপ অভিযান শুরু করবে। ভারতীয় দলের মিডল অর্ডারের দুর্বলতা নিয়ে জোর চর্চা চলছে। বিশেষ করে চার নম্বরে কোনও স্পেশ্যালিস্ট না থাকায় এক্ষেত্রে সমস্যার সমাধান ধোনি হতে পারেন বলে মনে করছেন রঞ্জন ভট্টাচার্য। তিনি বলেছেন, আমার মনে হয়, বিশ্বকাপে ধোনির চার নম্বরে ব্যাট করা উচিত। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেমে টিম ম্যানেজমেন্ট। এটা একেবারেই আমার ব্যক্তিগত মতামত। ও চার নম্বরে নামলে পরের ব্যাটসম্যানরা চাপমুক্তভাবে খেলতে পারবে। রঞ্জন ভট্টাচার্য বলেছেন, চার নম্বরে নামলে ওর কিছুটা সময় নেওয়ার সুযোগ থাকবে এবং পরে নিজের মতো ব্যাটিং করতে পারবে। ৫ বা ৬ নম্বরে নামলে ওকে শুরু থেকেই চালাতে হবে। সেক্ষেত্রে ওকে ঝুঁকি নিতে হবে। বিশ্বকাপ চলাকালেই ৩৮ বছরে পা দেবেন ধোনি। বিশ্বকাপের পরে তাঁর বিখ্যাত শিষ্যর অবসরের জল্পনা অবশ্য হেসে উড়িয়ে দিয়েছেন রঞ্জন ভট্টাচার্য। রাঁচির জওহর বিদ্যা মন্দিরের প্রাক্তন গেমস টিচার বলেছেন, ওর ফিটনেস দারুণ। কিন্তু ওর অবসর সম্পর্কে কিছু বলতে পারবেন না তিনি।

সেরা শিরোনাম

Sunil Gavaskar: 'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
IND vs WI: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার
Abhishek Sharma Record: হাঁকিয়েছিলেন মাত্র ১টি ছক্কা, চতুর্থ টি টোয়েন্টির পরই নতুন রেকর্ডের মালিক অভিষেক
হাঁকিয়েছিলেন মাত্র ১টি ছক্কা, চতুর্থ টি টোয়েন্টির পরই নতুন রেকর্ডের মালিক অভিষেক
IND vs WI: ঠিক কোথায় ব্যাকফুটে চলে গিয়েছিল ভারত? হায়দরাবাদে হারের কারণ খুঁজলেন স্যামসন
ঠিক কোথায় ব্যাকফুটে চলে গিয়েছিল ভারত? হায়দরাবাদে হারের কারণ খুঁজলেন স্যামসন

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget