এক্সপ্লোর

‘ভারত ছেড়ে চলে যান’ মন্তব্যের জেরে সোস্যাল মিডিয়ায় বিরাটের নিন্দার ঝড়

নয়াদিল্লি: সদ্য চালু করা অ্যাপে নিজের একটি মন্তব্যে বিতর্কে জড়ালেন বিরাট কোহলি। যে ভারতীয়রা অন্য দেশের ক্রিকেটারদের গুণ, কীর্তিতে মুগ্ধ, তাঁদের এ দেশ ছেড়ে অন্যত্র চলে যাওয়া উচিত বলে অভিমত জানিয়ে ট্যুইটারে সমালোচিত হচ্ছেন বিরাট। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে চলতি টি ২০ সিরিজে বিশ্রাম পেয়েছেন। গত ৫ নভেম্বর ৩০ হয়েছে তাঁর। জন্মদিনের শুভ দিনটিতেই নিজের অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিরাট। সেই উপলক্ষ্যে প্রকাশ করা কয়েকটি ভিডিও-র একটিতে রয়েছে, ট্যুইটার ও সোস্যাল মিডিয়ায় তাঁর সম্পর্কে কিছু মন্তব্যে খুশি হতে না পেরে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। যেমন ইনস্টাগ্রামে একজন বিরাট সম্পর্কে মন্তব্য করেন, প্রাপ্যের চেয়ে বেশি গুরুত্ব পাওয়া ব্যাটসম্যান। ব্যক্তিগত ভাবে ওর ব্যাটিংয়ে আলাদা, বিশেষ কিছুই দেখতে পাইনি। এমন ভারতীয়দের চেয়ে আমায় বেশি আনন্দ দেয় ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের খেলা। বিরাট জবাবে বলেন, ঠিক আছে। তাহলে আমারও মনে হয়, আপনার ভারতে থাকা উচিত নয়, অন্য কোথাও চলে যান, সেখানেই না হয় থাকুন। কেন আমাদের দেশে থেকে অন্য দেশের প্রতি প্রেম? আপনি আমায় পছন্দ না করলে কিচ্ছু এসে যায় না আমার। কিন্তু আমার মনে হয় না, আপনার আমাদের দেশে থেকে অন্যদের পছন্দ করা উচিত। আপনি কোনটা চান, ঠিক করে নিন। বিরূপ প্রতিক্রিয়া হয় এতে। কেউ কেউ ট্যুইট করেন, তবে কি বিরাট দেশে যাঁরা তাঁর ফ্যান নন, তাঁদের ওপর শর্ত চাপাচ্ছেন? বিরাটকে সম্প্রতি ক্রিকেট দুনিয়ার নতুন নেতা বলেছেন প্রাক্তন বিশ্ব তারকা ব্রায়ান লারা। গোটা বছর দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন বিরাট। ইংল্যান্ড সফরে বিশেষ করে ৫০০-র বেশি রান করেছেন, যেখানে দলের অন্যদের কপালে ব্যর্থতা জুটেছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজেও ঝলসেছে বিরাটের ব্যাট। ৫০ ওভারের ফর্ম্যাটে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে সবচেয়ে দ্রুত ১০ হাজার রানের মাইলস্টোন ছুঁয়েছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
Argentina Football Team: বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা
বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget