এক্সপ্লোর

আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় দুনম্বরে উঠে এলেন কোহলি

দুবাই:  শ্রীলঙ্কার বিরুদ্ধে সদ্যসমাপ্ত তৃতীয় টেস্টে কেরিয়ারের সেরা ২৪৩ করার দৌলতে আইসিসি র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ লাফিয়ে দুনম্বরে উঠে এলেন ব্যাটসম্যান বিরাট কোহলি।

প্রথম ইনিংসে দ্বিশতরান করার পর দ্বিতীয় ইনিংসেও অর্ধশতরান করেন ভারত অধিনায়ক। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে মোট ৬১০ রান করেন তিনি। ১-০ ব্যবধানে সিরিজ জেতে ভারত।

সদ্যসমাপ্ত সিরিজে দুর্ধর্ষ ফর্মে ছিলেন কোহলি। পরপর দুটি ম্যাচে তিনি দ্বিশতরান করেন। তিনটি ম্যাচেই তিনি তিন অঙ্কের রান করেন। সিরিজে তাঁর গড় ছিল ১৫২.৫০।

সিরিজ শুরুর আগে আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় কোহলি ছয় নম্বরে ছিলেন। কিন্তু, সিরিজ শেষে তিনি ডেভিড ওয়ার্নার, চেতেশ্বর পূজারা, কেন উইলিয়ামসন ও জো রুটকে টপকে যান।

এই মুহূর্তে টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান  দখল করে রেখেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথ। কোহলির থেকে তিনি ৪৫ পয়েন্টে এগিয়ে। কিন্তু, ভারত অধিনায়কের লক্ষ্য হবে শীর্ষে পৌঁছানো। তার জন্য আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরকেই পাখির চোখ করেছেন কোহলি।

আর তেমনটা হলে, আরেক নজির গড়বেন তিনি। কারণ, ইতিমধ্যেই তিনি একদিন ও টি-২০তে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে রয়েছেন। এবার টেস্টেও তিনি প্রথম স্থান দখল করলে, খেলার তিনটি ফর্ম্যাটেই সেরা ব্যাটসম্যান হওয়ার নজির গড়বেন।

প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং হলেন একমাত্র ব্যাটসম্যান যার ঝুলিতে এই নজির রয়েছে। ২০০৫-০৬ সালে তিনি তিনটি ফর্ম্যাটেই ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে ছিলেন।

তবে, স্মিথকে টপকে যাওয়াটা সহজ নয় কোহলির। কারণ, ভারত অধিনায়কের মতোই দুরন্ত ফর্মে রয়েছেন অজি অধিনায়কও। গত সপ্তাহে ৯৪১ পয়েন্টে উঠেছিলেন স্মিথ—যা টেস্ট র‌্যাঙ্কিংয়ের ইতিহাসে পঞ্চম শ্রেষ্ঠ পয়েন্ট। বর্তমানে ৯৩৮ পয়েন্টে রয়েছেন তিনি। তাঁর থেকে ৪৫ পয়েন্ট দূরে দ্বিতীয় কোহলি।

সেরা শিরোনাম

KKR Captain: কেকেআরের অধিনায়ক হওয়ার দৌড়ে সকলের চেয়ে এগিয়ে? কার নাম করলেন কিংবদন্তি অশ্বিন?
কেকেআরের অধিনায়ক হওয়ার দৌড়ে সকলের চেয়ে এগিয়ে? কার নাম করলেন কিংবদন্তি অশ্বিন?
Avishek Sharma: অকল্যান্ডেও নজির গড়ার হাতছানি অভিষেকের, টেক্কা দিতে পারেন কে এল, হার্দিককে
অকল্যান্ডেও নজির গড়ার হাতছানি অভিষেকের, টেক্কা দিতে পারেন কে এল, হার্দিককে
Ranji Trophy: ৫ বছর পর রঞ্জি ট্রফিতে এই কীর্তি বাংলার, পৃথ্বী শয়ের মহারাষ্ট্রের বিরুদ্ধে পরের ম্যাচ ইডেনে
৫ বছর পর রঞ্জি ট্রফিতে এই কীর্তি বাংলার, পৃথ্বী শয়ের মহারাষ্ট্রের বিরুদ্ধে পরের ম্যাচ ইডেনে
Mumbai Indians: বড় সিদ্ধান্ত মুম্বই ইন্ডিয়ান্সের, একসঙ্গে তিনজনকে ছাঁটাই! আইপিএলের আগে পাল্টে যাচ্ছে নকশা
বড় সিদ্ধান্ত মুম্বই ইন্ডিয়ান্সের, একসঙ্গে তিনজনকে ছাঁটাই! আইপিএলের আগে পাল্টে যাচ্ছে নকশা

ভিডিও

Kunal ghosh: হামিদুলের বিরুদ্ধে খুলছে ফাইল?
Chokh Bhanga Chota | থানায় থানায় কালীপুজো করার ঘোষণা | নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতিতে 'না'
Mamata Banerjee | IPAC-কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত। #abpananda
Suvendu Adhikari | রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে ঋতব্রত-গোষ্ঠীর ২ বিধায়ক গরহাজির | #abpananda
TMC news: 'কোনও রাজনৈতিক দলেরই ১০ বছরের বেশি ক্ষমতায় থাকা উচিত নয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget