এক্সপ্লোর

ধোনি এখনও বিপজ্জনক, সচিনের ১০০ শতরান ছাপিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কোহলির, বলছেন বিশ্বনাথ

কলকাতা: কিংবদন্তী সচিন তেন্ডুলকর আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি শতরান করার যে অনন্য রেকর্ড গড়েছেন, সেটা টপকে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলির। এমনই মন্তব্য করলেন প্রাক্তন তারকা গুণ্ডাপ্পা বিশ্বনাথ। তিনি কোহলির প্রশংসা করে বলেছেন, ‘কোহলি ধারাবাহিকতা ও পারফরম্যান্স দেখিয়েছে। ও নিয়মিত শতরান করছে। সচিনের রেকর্ড থেকে এখনও অনেক দূরে থাকলেও, এই রেকর্ড ভেঙে দেওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে ওর। রেকর্ড ভাঙার জন্যই গড়া হয়। আমি সেই কারণে খুশি। আশা করি সচিনও খুশি হবে। তবে তার জন্য কোহলিকে অনেকদূর যেতে হবে।’ এবারের দক্ষিণ আফ্রিকা সফরে ধারাবাহিকভাবে রান করছেন কোহলি। প্রথম ব্যাটসম্যান হিসেবে তিনি একদিনের ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজে ৫০০-র বেশি রান করেছেন। একদিনের আন্তর্জাতিকে এখন তাঁর শতরানের সংখ্যা ৩৫। ভারতের অধিনায়কের এহেন পারফরম্যান্সে মুগ্ধ বিশ্বনাথ বলেছেন, ‘কোহলি কী করছে সেটা সবাই জানে। ও দুর্দান্ত খেলছে। ওর ধারাবাহিকতা চমকপ্রদ। ওর রানের খিদে, আগ্রাসন অন্য স্তরের। আশা করি ও এটা বজায় রাখতে পারবে। কোহলির আত্মবিশ্বাসের প্রভাব দলের উপর দেখা যাচ্ছে।’ ভারতীয় দল প্রথমবার দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজ জেতার পর অতীতের সফল অধিনায়কদের সঙ্গে কোহলির তুলনা শুরু হয়ে গিয়েছে। বিশ্বনাথও মনে করছেন, ভারতের অন্যতম সেরা অধিনায়ক হয়ে উঠতে পারেন কোহলি। তিনি এ বিষয়ে বলেছেন, ‘আমি তুলনা করতে চাই না, কিন্তু ফলই বলে দিচ্ছে বিরাট কী করছে। ওরা ভারতের মাটিতে বেশিরভাগ দলকেই হারিয়েছে। দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্টে জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল ভারত। দারুণ প্রত্যাবর্তন ঘটিয়ে তৃতীয় টেস্টে জিতেছে ভারতীয় দল। আমার বিশ্বাস, এই দল অন্য দলগুলির বিরুদ্ধে তাদের দেশেই ভাল খেলবে।’ দুই তরুণ স্পিনার কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহলের প্রশংসা করেছেন বিশ্বনাথ। তাঁর মতে, অন্য দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজা টেস্টে ভাল পারফরম্যান্স দেখানোয় চারজনের মধ্যে সুস্থ প্রতিযোগিতা হচ্ছে। ২০১৯ বিশ্বকাপে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির খেলার সম্ভাবনা প্রসঙ্গে বিশ্বনাথ বলেছেন, ‘পরিস্থিতি দেখে মনে হচ্ছে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের ইচ্ছা, ধোনি বিশ্বকাপের দলে থাকুক। ও এখনও খুব বিপজ্জনক হয়ে উঠতে পারে।’

সেরা শিরোনাম

Brazil vs Norway: হালান্ডকে নিয়ে উদ্বিগ্ন নন, নরওয়ে ম্যাচপূর্বে রাফিনহার ফিটনেস আপডেট দিলেন ব্রাজিল কোচ আনসেলোত্তি
হালান্ডকে নিয়ে উদ্বিগ্ন নন, নরওয়ে ম্যাচপূর্বে রাফিনহার ফিটনেস আপডেট দিলেন ব্রাজিল কোচ আনসেলোত্তি
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
FIFA World Cup 2026: দাঁতে দাঁত চেপে লড়াইয়েও লাভ হল না, এমবাপের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স
দাঁতে দাঁত চেপে লড়াইয়েও লাভ হল না, এমবাপের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স
Canada vs Morocco: কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কো, সামনে ফ্রান্স কিংবা প্য়ারাগুয়ে
কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কো, সামনে ফ্রান্স কিংবা প্য়ারাগুয়ে

ভিডিও

Tapas Roy on West Bengal Industries |
Weather Forecast News | কলকাতা-সহ দক্ষিণবঙ্গজুড়ে কমলা সতর্কতা | ABP ANANDA LIVE
Amit Shah in West Bengal | ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তীর অনুষ্ঠান
Humayun Kabir News | রেজিনগরের কাশীপুরে এক সভায় উস্কানিমূলক মন্তব্য মামলায় তলব করা হয়েছে হুমায়ুনকে | ABP ANANDA LIVE
Abhishek Banerjee-Sebaashray News | কেউ চিকিৎসা পাননি। কারও অভিযোগ ওষুধ খেয়ে ফল হয়েছে উল্টো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
TMC News: 'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Abhishek Banerjee: গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Embed widget