এক্সপ্লোর

চার নম্বরে ব্যাট করতে ‘সমস্যা নেই’ কোহলির, ব্যাটিং অর্ডারে ম্যাক্সওয়েলের প্রোমোশনের ইঙ্গিত ফিঞ্চের

হায়দরাবাদ: দলের সঠিক ব্যাটিং অর্ডার যে কোনও অধিনায়কেরই অগ্রাধিকার। আগামী বিশ্বকাপের আগে দলের ব্যাটিং অর্ডারে ছোটখাটো পরীক্ষানিরীক্ষায় ব্যাপারে তৈরি ভারত ও অস্ট্রেলিয়া-দুই দলেরই অধিনায়ক। আগামীকাল দুই দলের মধ্যে একদিনের ম্যাচের সিরিজ শুরু হচ্ছে। বিশ্বকাপের আগে ভারতীয় দলের এই সিরিজই নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ। অন্যদিকে, অস্ট্রেলিয়াও ভারতের মাটিতে তাদের শক্তি যাচাই করে নিতে চাইছে। ভারতের অধিনায়ক বিরাট কোহলি পরিস্থিতির প্রয়োজনে চার নম্বরে ব্যাট করতে প্রস্তুত। অন্যদিকে, অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চও স্পষ্ট করে দিয়েছেন যে, দলের টি ২০ সিরিজ জয়ে উল্লেখযোগ্য অবদান যিনি রেখেছেন, সেই গ্লেন ম্যাক্সওয়েলকে ব্যাটিং অর্ডারে ওপরের দিকে আনা হবে। সম্প্রতি ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন যে, বিশ্বকাপে কোহলি চার নম্বরে ব্যাট করতে পারেন। এরপর আজ শুক্রবার কোহলিও বললেন, ব্যাটিং অর্ডারে এক ধাপ নিতে নামলে না বড় কোনও ব্যাপার নয়। কারণ, এতে তাঁর খেলার ধরনে কোনও পরিবর্তন হয় না। কোহলি বলেছেন, কোনও ম্যাচের কোনও পরিস্থিতিতে বা কোনও বিশেষ ম্যাচের আগে দলের প্রয়োজন হলে এমন প্রয়োজন হলে তা করতে পারলে আমি খুশিই হব। অনেক সময়ই আমি চার নম্বরে আমি খেলেছি। অধিনায়ক স্পষ্ট করে দিয়েছেন, তিন থেকে চারে নামলে তাঁর ব্যাটিংয়ের ধরনে কোনও পরিবর্তন হবে না। অন্যদিকে, ভারতের বিরুদ্ধে টি ২০ সিরিজ জেতানো সেঞ্চুরির পর ম্যাক্সওয়েল ইঙ্গিত দিয়েছিলেন যে, ব্যাটিং অর্ডারের ওপরের দিকে নামতে চান তিনি। সিরিজের প্রথম একদিনের ম্যাচের আগে অজি অধিনায়কও ব্যাটিং অর্ডারে ম্যাক্সওয়েলের প্রোমোশনের ইঙ্গিত দিয়েছেন। ফিঞ্চ বলেছেন, এর আগে ভারতের বিরুদ্ধে সিরিজে সাত নম্বরে খেলেছিল গ্লেন। কিন্তু এবার ও ব্যাটিং অর্ডারে ওপরের দিকে নামার সুযোগ পাবে। ও বেশ ভালো ফর্মে রয়েছে। একদিনের ক্রিকেটেও ও দুরন্ত খেলোয়াড়। আমি নিশ্চিত এবার ও সাত নম্বরের আগেই ব্যাট করবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ICC Ranking: ১৬০৫ দিন, ম্য়ারাথন সময়ের পর নিজেদের জায়গা হারালেন শ্রেয়সরা, টেক্কা দিয়ে সবার ওপরে ইংল্যান্ড
১৬০৫ দিন, ম্য়ারাথন সময়ের পর নিজেদের জায়গা হারালেন শ্রেয়সরা, টেক্কা দিয়ে সবার ওপরে ইংল্যান্ড
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
Gautam Gambhir: জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
FIFA World Cup 2026: ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?

ভিডিও

Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও
BJP News: বেহাল রাস্তা, উপপ্রধানকে গোলাপ ফুল BJP-র
Weather News: রথের আগেই তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কোন কোন জেলা ?
Sebaasray Scam: অভিষেকের সেবাশ্রয় নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gautam Gambhir: জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
Kolkata Heavy Rain: দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
FIFA World Cup 2026: ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
Argentina Football Team: মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Embed widget