এক্সপ্লোর

বিরাটের বয়স তিরিশের বেশি হয়ে যাওয়ায় রিফ্লেক্স কমে যাচ্ছে, আরও বেশি অনুশীলন দরকার, মত কপিলের

নিউজিল্যান্ড সফরে ১১ ইনিংসে বিরাটের রান মাত্র ২১৮। টেস্ট সিরিজে তিনি মাত্র ৯.৫০ গড়ে করেন ৩৮ রান।

নয়াদিল্লি: নিউজিল্যান্ড সফরে ব্যাট হাতে ব্যর্থ ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। দলও তিনটি একদিনের ম্যাচ এবং দু’টি টেস্ট ম্যাচই হেরে গিয়েছে। শুধু টি-২০ সিরিজ ৫-০ জেতে ভারত। এই পরিস্থিতিতে বিরাটের দৃষ্টিশক্তি ও রিফ্লেক্স নিয়ে প্রশ্ন তুললেন কিংবদন্তী কপিল দেব। তাঁর মতে, তিরিশ বছরের বেশি বয়স হয়ে যাওয়ায় বিরাটের রিফ্লেক্স কমে গিয়েছে। হাতের সঙ্গে চোখের সংযোগ মন্থর হয়ে গিয়েছে। সেই কারণে তাঁর আরও বেশি অনুশীলন করা দরকার। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে কপিল বলেছেন, ‘একটি নির্দিষ্ট বয়স হলে, কারও বয়স ৩০ বছর পেরিয়ে গেলে দৃষ্টিশক্তি কমতে শুরু করে। আগে স্যুইং বলে বিরাটের শক্তি ছিল। ও স্যুইং বলে ফ্লিক করে বাউন্ডারি মারত। কিন্তু এখন ও দু’বার আউট হয়ে গেল। তাই আমার মনে হয়, ওর দৃষ্টিশক্তির সমস্যা থাকলে সেটা ঠিক করে নেওয়া উচিত।’ নিউজিল্যান্ড সফরে ১১ ইনিংসে বিরাটের রান মাত্র ২১৮। টেস্ট সিরিজে তিনি মাত্র ৯.৫০ গড়ে করেন ৩৮ রান। ভারতের অধিনায়কের এই শোচনীয় ফর্ম প্রসঙ্গে কপিল বলেছেন, ‘বড় খেলোয়াড়রা যখন ইনকামিং ডেলিভারিতে বোল্ড বা এলবিডব্লু হতে শুরু করে, তখন আরও বেশি অনুশীলন করার পরামর্শ দিতে হয়। এর অর্থ হল, রিফ্লেক্স ও দৃষ্টিশক্তি কমে গিয়েছে। সেটা হলে মুহূর্তের মধ্যে কারও শক্তি তার দুর্বলতায় পরিণত হয়। ১৮ থেকে ২৪ বছরের মধ্যে দৃষ্টিশক্তি সবচেয়ে ভাল অবস্থায় থাকে। তারপর দৃষ্টিশক্তির যত্ন নিতে হয়। বীরেন্দ্র সহবাগ, রাহুল দ্রাবিড়, ভিভিয়ান রিচার্ডসের মতো খেলোয়াড়রাও একই সমস্যায় পড়েছিলেন। তাই বিরাটের আরও বেশি অনুশীলন করা দরকার। দৃষ্টিশক্তি কমে গেলে টেকনিক আরও শক্তিশালী করতে হবে।’ কপিল আরও বলেছেন, ‘আশা করি বিরাটকে সাহায্য করবে আইপিএল। ও খেলায় ফিরবে। ও অসাধারণ ক্রিকেটার। ও নিশ্চয়ই নিজেকে বুঝতে পারবে এবং ফর্মে ফেরার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
Saransh Jain: জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
Commonwealth Games 2026: বক্সিংয়ে একের পর এক সাফল্য, কমনওয়েলথে সোনা পেলেন জাসমিন ও প্রীত পাওয়ার
বক্সিংয়ে একের পর এক সাফল্য, কমনওয়েলথে সোনা পেলেন জাসমিন ও প্রীত পাওয়ার

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget