এক্সপ্লোর

ট্যুইটে মরাঠি ভাষায় মজাদার ঢঙে শার্দুল ঠাকুরের প্রশংসা কোহলির

রান তাড়া করতে গিয়ে একটা সময় কোণঠাসা হয়ে পড়েছিল ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে শেষপর্যন্ত মাথা ঠাণ্ডা রেখে দলকে জয় এনে দেন রবীন্দ্র জাডেজা ও শার্দুল ঠাকুর। সেইসঙ্গে ২-১ সিরিজ জিতে বছর শেষ করল মেন ইন ব্লু ব্রিগেড।

কটক: রান তাড়া করতে গিয়ে একটা সময় কোণঠাসা হয়ে পড়েছিল ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে শেষপর্যন্ত মাথা ঠাণ্ডা রেখে দলকে জয় এনে দেন রবীন্দ্র জাডেজা ও শার্দুল ঠাকুর। সেইসঙ্গে ২-১ সিরিজ জিতে বছর শেষ করল মেন ইন ব্লু ব্রিগেড। ৩১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৭ তম ওভারে বিরাট কোহলি ৮৫ রান করে আউট হয়ে যাওয়ার পর ম্যাচের পাল্লা ওয়েস্ট ইন্ডিজের দিকে ঝুঁকে পড়ে। ম্যাচ ও সিরিজ জিততে ভারতের তখনও ৩০ রান দরকার ছিল। ক্রিজে ছিলেন অভিজ্ঞ জাডেজা এবং লোয়ার অর্ডারের পাওয়ার হিটার শার্দুল। জাডেজা এক প্রান্তে সিঙ্গল নিয়ে দলের ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন। শার্দুল শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করতে থাকেন। কয়েকটি বাউন্ডারি মেরে চাপ হাল্কা করে দেন এবং ভারত ৮ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয়। ভারতের এই রান তাড়া জয়ের মূল কারিগর ছিলেন অধিনায়ক কোহলি। ম্যাচের পর পুরস্কারপ্রদান অনুষ্টানে কোহলি জাডেজা ও শার্দুলের প্রশংসা করেন। কোহলি স্বীকার করে নেন যে, তিনি আউট হওয়ার পর কিছুটা নার্ভাস হয়ে পড়েছিলেন। কোহলি বলেছেন, জাড্ডু ও শার্দুলকে ম্যাচ ফিনিস করতে দেখে খুব ভালো লাগছে।প্যাভিলিয়নে ফিরে যাওয়ার সময় নার্ভাস ছিলাম। কিন্তু জাড্ডুকে দেখলাম ও বেশ আত্মবিশ্বাসী। শার্দুল ও জাড্ডু ম্যাচটা ফিনিস করল। ওদের এভাবে ম্যাচ ফিনিস করাটা বড় ব্যাপার। এরপর আজ সোমবারও কোহলি শার্দুলের প্রশংসা করেছেন একটি মজাদার ট্যুইটের মাধ্যমে। মরাঠি ভাষায় কোহলির ট্যুইট- ‘তুলা মানলা রে ঠাকুর’। এর অর্থ শার্দুল তোমায় কুর্ণিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Bangldesh: বাংলাদেশ সফরে কি আদৌ যাবেন গিলরা? কেন্দ্রকে চিঠি পাঠাতে চলেছে বিসিসিআই
বাংলাদেশ সফরে কি আদৌ যাবেন গিলরা? কেন্দ্রকে চিঠি পাঠাতে চলেছে বিসিসিআই
Indian Cricket: ভারতীয় দল ও নির্বাচকদের সঙ্গে সমণ্বয়ের অভাব? বিতর্কে মুখ খুললেন ভি ভি এস লক্ষ্মণ, বললেন...
ভারতীয় দল ও নির্বাচকদের সঙ্গে সমণ্বয়ের অভাব? বিতর্কে মুখ খুললেন ভি ভি এস লক্ষ্মণ, বললেন...
India vs Sri Lanka: জাডেজার দিকে তাকিয়ে হেসে লুটোপুটি খাচ্ছেন গম্ভীর, কী এমন হল ভারতীয় ড্রেসিংরুমে?
জাডেজার দিকে তাকিয়ে হেসে লুটোপুটি খাচ্ছেন গম্ভীর, কী এমন হল ভারতীয় ড্রেসিংরুমে?
Lee On Sachin: সচিনকে সেরা ক্রিকেটার মানতে নারাজ, কাকে বেছে নিলেন ব্রেট লি?
সচিনকে সেরা ক্রিকেটার মানতে নারাজ, কাকে বেছে নিলেন ব্রেট লি?

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget