এক্সপ্লোর

ভারত বাকি দুটো টেস্টে জিততে না পারলে কোহলি, শাস্ত্রীর ভূমিকা খতিয়ে দেখুন নির্বাচকরা, বললেন গাওস্কর

পারথ: পারথ টেস্টে লজ্জাজনক হারের পর ঘরোয়া ক্রিকেট মহলে বিরাট কোহলির স্পিনার না নিয়ে চার ফাস্ট বোলার খেলানোর সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। কাঠগড়ায় তোলা হয়েছে কোচ রবি শাস্ত্রীকেও। উল্টোদিকে অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লিয়ন দারুণ সাফল্য পেয়েছেন ভারতীয় ব্যাটসম্যানদের বিরুদ্ধে। এবার ভারতীয় টিম ম্যানেজমেন্টের দল বাছাইয়ের সিদ্ধান্তে ‘হতবাক’ প্রাক্তন ক্রিকেট তারকা সুনীল গাওস্কর বলেছেন, দক্ষিণ আফ্রিকা সফর থেকে দেখছি, দল বাছাইয়ে মহাভুল হয়ে চলেছে। এতে দলের ক্ষতি হয়েছে। দল হেরেছে। ঠিকঠাক প্লেয়ার বাছাই হলে হারা ম্যাচগুলিতে ভারতীয় টিম জিততে পারত। টিমের কম্বিনেশন খতিয়ে দেখা উচিত ম্যানেজমেন্টের। যেখানে যেখানে ফাঁকফোকর আছে, সেখানে সঠিক লোককে দিয়ে তা পূরণ করতে হবে। এটা করতে পারলে অবশ্যই পরের দুটো ম্যাচে জয় সম্ভব, কিন্তু যদি জয় না আসে, তাও এমন একটা অস্ট্রেলিয়া টিমের বিরুদ্ধে যাদের স্টিভ স্মিথ বা ডেভিড ওয়ার্নার নেই, তাহলে নির্বাচকদের অবশ্যই ভেবে দেখা উচিত, এই ক্যাপ্টেন, কোচ, সাপোর্ট স্টাফদের রেখে সত্যিই কোনও লাভ আছে কিনা। বিরাট বড় আয়তনের দল বাছাইয়ের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট টিমের ওপেনার। তিনি বলেছেন, আমার জানার ইচ্ছা হয়, কে ১৯ জন খেলোয়াড় পাঠানোর সম্মতি দিয়েছেন? তাহলে আরও ৩ জনকে পাঠানো যেত না? বিসিসিআইয়ের প্রচুর পয়সা, ৪০টা প্লেয়ার পাঠানোর ক্ষমতাও তার আছে। তবে আমার মত হল, ভারতীয় দলের টুপি, ব্লেজারের আর একটু বেশি দাম হওয়া উচিত। ১৯ জন প্লেয়ারকে উড়িয়ে নিয়ে গিয়ে নির্বাচক কমিটি তার দায়িত্ব ঠিকঠাক পালন করেনি বলেই মনে হয়। বেশ কয়েকজন প্লেয়ার দেশে ফিরে ঘরোয়া ক্রিকেট খেলুন না, তাতে শুধু ঘরোয়া ক্রিকেটের লাভই হবে না, তার মানই বাড়বে না, টেস্ট ম্যাচে যে ছেলেদের সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই, তারাও হারানো ফর্ম ফিরে পাওয়ার সুযোগ পাবে, নিজেদের প্রমাণ করে টেস্ট দলে ঢোকার দাবি করতে পারবে। সবার আগে ওপেনার কে এল রাহুলের দেশে ফেরা উচিত বলে অভিমত গাওস্করের। তিনি বলেছেন, যদি না কোনও প্লেয়ার চোট-আঘাত পায়, তবে বাকি দুটো টেস্টে ওর খেলার কোনও সম্ভাবনাই নেই। ও বরং দেশে ফিরে কর্নাটকের হয়ে রঞ্জি খেলুক। ও শুধু ফর্মই হারায়নি, কিছু করতেই পারছে না, সবাই সেটা দেখছেন। আমায় ও ভুলও প্রমাণ করতে পারে এবং ভারতীয় দলের যদি লাভ হয়, তবে ভুল প্রমাণিত হয়েও খুব খুশি হব।

সেরা শিরোনাম

Mandhana on Dhoni: মান্ধানাদের বিশ্বজয়ের পরে ভারতীয় মহিলা দলকে কীভাবে শুভেচ্ছা জানিয়েছিলেন ধোনি? ফাঁস করলেন স্মৃতি
মান্ধানাদের বিশ্বজয়ের পরে ভারতীয় মহিলা দলকে কীভাবে শুভেচ্ছা জানিয়েছিলেন ধোনি? ফাঁস করলেন স্মৃতি
Virat Kohli-Rohit Sharma: নিউজ়িল্যান্ডে নামার কয়েক ঘণ্টার মধ্যেই নেটে বিরাট কোহলি, ওয়ান ডের জন্য অনুশীলন শুরু রোহিতেরও
নিউজ়িল্যান্ডে নামার কয়েক ঘণ্টার মধ্যেই নেটে বিরাট কোহলি, ওয়ান ডের জন্য অনুশীলন শুরু রোহিতেরও
Shreyas Iyer: ক্যাপ্টেন্সিই কি চাপ ফেলছে শ্রেয়সের ব্যাটিংয়েও, একাদশে কি নিজেই বোঝা হয়ে যাচ্ছেন?
ক্যাপ্টেন্সিই কি চাপ ফেলছে শ্রেয়সের ব্যাটিংয়েও, একাদশে কি নিজেই বোঝা হয়ে যাচ্ছেন?
Rohit Sharma: তিলকের নাম প্রস্তাব করেছিলেন রোহিত, পাল্টা হিটম্যানকেই নেতৃত্ব দিতে মরিয়া মুম্বই শিবির
তিলকের নাম প্রস্তাব করেছিলেন রোহিত, পাল্টা হিটম্যানকেই নেতৃত্ব দিতে মরিয়া মুম্বই শিবির

ভিডিও

Dilip Ghosh:
Arjun Singh:
Kaustav Bagchi | অনুষ্ঠান থেকে ফেরার সময় কৌস্তুভের গাড়ির সামনে গো ব্যাক স্লোগান
Swasthya Sathi Card: স্বাস্থ্যসাথীতেও 'ভূত'! ২৫ থেকে ৩০ লক্ষ ভুয়ো কার্ডের খোঁজ
West Midnapore: সবং-য়ে সরকারি আধিকারিককে মারধরের অভিযোগ, গ্রেফতার বিজেপি কর্মী শান্তনু মিশ্র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget