এক্সপ্লোর

২০১১ বিশ্বকাপ ফাইনাল নিয়ে তদন্তে রাজি শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী

কলম্বো: প্রাক্তন অধিনায়ক অর্জুন রণতুঙ্গার দাবি মেনে ২০১১ বিশ্বকাপ ফাইনালে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে তদন্ত করতে রাজি বলে জানিয়ে দিলেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়শেখর। তিনি বলেছেন, কেউ লিখিতভাবে অভিযোগ জানালেই তিনি তদন্তের নির্দেশ দেবেন। ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিশ্বজয়ী অধিনায়ক রণতুঙ্গা সম্প্রতি অভিযোগ করেছেন, ২০১১ বিশ্বকাপ ফাইনালে গড়াপেটা হয়েছিল। তিনি ধারাভাষ্যকার হিসেবে সেদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে ছিলেন। শ্রীলঙ্কার ক্রিকেটারদের পারফরম্যান্স দেখে তাঁর সন্দেহ হয়েছিল। সেই কারণেই তিনি তদন্তের দাবি জানাচ্ছেন। রণতুঙ্গার পর গতকাল স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শ্রীলঙ্কার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মাহিদানন্দা আলুথগামাগেও একই অভিযোগ করেছেন। তাঁর দাবি, সেই ম্যাচ চলাকালীন শ্রীলঙ্কার এক সিনিয়র ক্রিকেটার ড্রেসিংরুমে ৫০টি সিগারেট খেয়েছিলেন। ম্যাচ শেষ হওয়ার পরে কোনও কারণ ছাড়াই পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন অধিনায়ক। সেই ম্যাচে অনেক সন্দেহজনক ঘটনা দেখে তিনি তৎকালীন ক্রিকেট ম্যানেজমেন্ট কমিটিকে তদন্ত করতে বলেছিলেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে শ্রীলঙ্কা প্রথমবার একদিনের সিরিজ হারার পরেই ২০১১ বিশ্বকাপ ফাইনাল নিয়ে প্রশ্ন তুলেছেন রণতুঙ্গা। তাঁকে পাল্টা আক্রমণ করে শ্রীলঙ্কার তৎকালীন অধিনায়ক কুমার সঙ্গাকারা বলেছেন, ২০০৯ সালে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা থাকা সত্ত্বেও পাকিস্তানে দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েও তদন্ত হওয়া উচিত। সেই সময় শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের প্রধান ছিলেন রণতুঙ্গা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: দেশের ইতিহাসের সবথেকে বড় ম্যাচের আগেই বিপত্তি, শেষ আটের লড়াইপূর্বে বড় সিদ্ধান্ত নিল নরওয়ে
দেশের ইতিহাসের সবথেকে বড় ম্যাচের আগেই বিপত্তি, শেষ আটের লড়াইপূর্বে বড় সিদ্ধান্ত নিল নরওয়ে
South African Footballer Died: চলতি বিশ্বকাপেই দাপট দেখিয়েছিলেন মাঠে, মাত্র ২৫-এই প্রাণ হারালেন এই তারকা ফুটবলার
চলতি বিশ্বকাপেই দাপট দেখিয়েছিলেন মাঠে, মাত্র ২৫-এই প্রাণ হারালেন এই তরুণ ফুটবলার
IND vs ENG T20 Live: বৃষ্টিবিঘ্নিত শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং নিলেন শ্রেয়স, ভারতীয় একাদশে দুটো বড় পরিবর্তন
বৃষ্টিবিঘ্নিত শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং নিলেন শ্রেয়স, ভারতীয় একাদশে দুটো বড় পরিবর্তন
Norway vs England: কোয়ার্টার ফাইনালে মাঠের লড়াইয়ের আগেই শুরু মগজাস্ত্রের লড়াই, ইংল্যান্ডকে ফেভারিট তকমা নরওয়ে কোচের
কোয়ার্টার ফাইনালে মাঠের লড়াইয়ের আগেই শুরু মগজাস্ত্রের লড়াই, ইংল্যান্ডকে ফেভারিট তকমা নরওয়ে কোচের

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget