এক্সপ্লোর

McEnroe on Djokovic: শরীর সায় দিলে আরও ৫ টি গ্র্যান্ড স্ল্যাম জিতবেন জকোভিচ, দাবি কিংবদন্তি ম্যাকেনরোর

কিংবদন্তি প্রাক্তন টেনিস তারকা জন ম্যাকেনরো মনে করেন আরও ৩-৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের সম্ভাবনা বেশ উজ্জ্বল জকোভিচের। রবিবার উইম্বলডন জয়ের পর মোট ২০টি গ্র্যান্ড স্ল্যাম জিতলেন সার্বিয়ান টেনিস তারকা।

লন্ডন: কোথায় থামবেন নোভাক জকোভিচ? প্রশ্নের উত্তর আদৌ কারও কাছে আছে কিনা জানা নেই। ঠিক যেই ফর্মে রয়েছেন তিনি, তাতে সবার ধরাছোঁয়ার বাইরে চলে যাবেন বলেই মনে করছেন টেনিস বিশেষজ্ঞরা। কিংবন্তি প্রাক্তন টেনিস তারকা জন ম্যাকেনরো মনে করেন আরও ৩-৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের সম্ভাবনা বেশ উজ্জ্বল জকোভিচের।

রবিবারই কেরিয়ারের ৬ নম্বর উইম্বলডন খেতাব জিতেছেন জকোভিচ। সব মিলিয়ে ২০টি গ্র্যান্ড স্ল্যাম জিতলেন সার্বিয়ান টেনিস তারকা। সে প্রসঙ্গে এক সাক্ষাৎকারে ম্যাকেনরো বলেন, ‘মোট ২৫টি গ্র্যান্ড স্ল্যাম জিততে পারে নোভাক। এখনও আরও ৪-৫টি গ্র্যান্ড স্ল্যাম ও জিততে পারে। তবে ওর শরীর কতটা সঙ্গ দেয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। ’ ৭ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ম্যাকেনরো আরও বলেন, ‘জোকার সবাইকে ছাপিয়ে গিয়েছে। ও ঠাণ্ডা মাথায় যেভাবে খেলে, তাতে প্রতিপক্ষের কাছে ম্যাচ ক্রমশ কঠিন হয়ে যায়। চাপের মুখে বারবার ইতিহাস তৈরি করছে ও। রেকর্ড গড়েই চলেছে ও ক্রমাগত। নিঁখুত খেলছে । দুর্দান্ত ছন্দে রয়েছে ও। আরও কয়েক বছর এটা বজায় রাখতে চাইবে জকোভিচ।’

চলতি বছরের শুরুতে অস্ট্রলিয়ান ওপেন জিতেছিলেন জকোভিচ। এরপর রাফায়েল নাদালের পয়া লাল সুড়কির কোর্টেও নিজের জাত চিনিয়ে ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হন। স্প্যানিশ টেনিস তারকাকেই সেমিফাইনালে হারিয়ে দিয়েছিলেন জোকার। তখনই মোটামুটি নিশ্চিত হওয়া গিয়েছিল যে এবারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হতে চলেছেন জকোভিচ। এরপর রবিবার উইম্বলডনেও জয়। বছরের তিনটি গ্র্যান্ড স্ল্যামই জিতলেন।  এবার বাকি শুধু ইউ এস ওপেন। তা জিতলে পারলে এক ক্যালেন্ডার বর্ষে সবগুলো গ্র্যান্ড স্ল্যাম জয়ের নজির গড়বেন জোকার। আগামী ৩০ অগাস্ট থেকে শুরু হতে চলেছে ইউ এস ওপেন। 

জকোভিচের কোচ জোকারকে নিয়ে বলেছিলেন, ‘ও একমাত্র টেনিস প্লেয়ার যার বছরে চারটে গ্র্যান্ড স্ল্যাম জয়ের সুযোগ রয়েছে। আসন্ন ইউ এস ওপেন যদি জিততে পারে জোকার, তবে এতদিন ধরে চলা তর্ক হয়ত বন্ধ হতে বাধ্য। নিশ্চিতভাবেই টেনিসে সর্বকালের সেরা বিবেচিত হবেন নোভাক জকোভিচ।’

এখন দেখার আসন্ন ইউ এস ওপেনে জিতে নতুন নজির গড়তে পারেন কিনা বিশ্বের ১ নম্বর টেনিস তারকা। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
Commonwealth Games: ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর
ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget