এক্সপ্লোর

FC Barcelona: লেওয়ানডস্কির জোড়া গোল, এলচের বিরুদ্ধে সহজ জয় বার্সার

FC Barcelona Win: ম্যাচেও বার্সেলেনা সহজ জয় পেল ৩-০ ব্যবধানে। এই নিয়ে স্পেনের লা লিগায় তাঁর গোল হয়েছে ৬ ম্যাচে ৮টি। সব প্রতিযোগিতা মিলিয়ে গোলের সংখ্যা ১১।

বার্সেলোনা: বায়ার্ন মিউনিখ থেকে বার্সায় যোগ দিয়েছিলেন। আর নতুন ক্লাবে আসার পরই নিজের জাত চেনানো শুরু করে দিয়েছেন রবার্ট লেওয়ানডস্কি। একের পর এক ম্যাচে বার্সা সমর্থকদের মন জয় করে নিয়েছেন তিনি। এবার এলচের বিরুদ্ধেও লা লিগার ম্যাচে এদিন জোড়া গোল করলেন তিনি। ম্যাচেও বার্সেলেনা সহজ জয় পেল ৩-০ ব্যবধানে। এই নিয়ে স্পেনের লা লিগায় তাঁর গোল হয়েছে ৬ ম্যাচে ৮টি। সব প্রতিযোগিতা মিলিয়ে গোলের সংখ্যা ১১।

এদিন খেলার শুরুতেই লাল কার্ড দেখার ফলে মাঠ ছাড়তে হয় এলচের ফুটবলারদের। বার্সেলোনার মাঠ ক্যাম্প ন্যুয়ে খেলার ১৪ মিনিটেই ১০ জনের দল হয়ে যায় এলচে। তবে এরপরও প্রথম গোল পেতে অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছিল বার্সাকে। খেলার ৩৪ মিনিটের মাথায় প্রথম গোল পায় বার্সা। দলকে এগিয়ে দেন লেওয়ানডস্কির। ১৮ বছরের আলেজান্দ্রো বালডের ক্রস থেকে ট্যাপে দুর্দান্ত গোল করেন লেওয়ানডস্কি। এরপর প্রথমার্ধে আর কোনও দলই গোল করতে পারেনি।

দ্বিতীয়ার্ধে শুরু থেকে এলচের রক্ষণে বারবার চাপ বাড়াতে থাকে জাভির দল। ৪১ মিনিটের মাথায় ম্যাচের দ্বিতীয় গোল করেন ডিপাইয। ৪৮ মিনিটের মাথায় ম্যাচের গোল বার্সার। উসমান ডেম্বেলের ক্রস থেকে এবার গোল করেন ডিপাই। সেখান থেকে পাস পেয়ে যান লেওয়ানডস্কি। নিজের দ্বিতীয় গোলটি করতে ভুল করেননি পোল্যান্ডের তারকা স্ট্রাইকার। এরপর আর কোনো দলই গোল করতে পারেনি। এই জয়ের ফলে লিগ টেবিলে শীর্ষে এই মুহূর্তে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।

কাতার বিশ্বকাপ খেলছে ইকুয়েডরই

গুরুতর অভিযোগ উঠেছিল। নির্বাসনের সম্ভাবনাও দেখা দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কোনো কিছুই হচ্ছে না। চিলির অভিযোগ উড়িয়ে দিল আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন। কাতার বিশ্বকাপে অবশ্যই খেলবে ইকুয়েডর। জানিয়ে দেওয়া হল ফিফার তরফে। 

উল্লেখ্য, ইকুয়েডর কাতার বিশ্বকাপের টিকিট পেয়েছিল বাছাই পর্ব খেলে। কিন্তু চিলি অভিযোগ আনে, ইকুয়েডরের এক ডিফেন্ডার বয়স ভাঁড়িয়ে খেলেছেন। ভুল জন্মসাল দেখিয়েছিলেন সেই ফুটবলার, এমনও অভিযোগ ওঠে। পাশাপাশি চিলি দাবি জানায়, ইকুয়েডরকে যেন বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করা হয়। সেই অভিযোগ তদন্ত করে অবশেষে ফিফা রায় দিল, চিলির অভিযোগ সত্য নয়। ফলে ইকুয়েডরই থাকছে কাতার বিশ্বকাপে।

সেরা শিরোনাম

EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী

ভিডিও

Md Selim |
Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল
Suvendu Adhikari: কাল আকাশপথে প্লাবিত এলাকা পরদির্শনে মুখ্যমন্ত্রী
Mahua Moitra: সমনেও গরহাজির, মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Bankura News | CJP আন্দোলনকারীর বাবাকে হত্যার অভিযোগ, ঘটনাস্থলে ফরেন্সিক দল | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget