এক্সপ্লোর

Lionel Messi: লিওনেল মেসির জন্ম অসমে, দাবি কংগ্রেস নেতার

FIFA WC 2022: ফ্রান্সকে পেনাল্টি শ্যুট আউটে হারিয়ে আর্জেন্তিনা তথা মেসির বিশ্বকাপ জয়ের পর অসম ও মেসির যোগের দাবি করে পোস্ট করেন কংগ্রেস নেতা।

নয়াদিল্লি: গতকালই ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে নিজেদের তৃতীয় বিশ্বকাপ জিতেছে আর্জেন্তিনা (Argentina Football Team)। ফ্রান্সকে পেনাল্টি শ্যুট আউটে হারিয়ে অবশেষে লিওনেল মেসির (Lionel Messi) বিশ্বজয়ের স্বপ্নপূরণ হয়েছে। সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁকে শুভেচ্ছা জানানোর ঢল। বিশ্বজয়ী মেসিকে শুভেচ্ছা জানিয়েছেন অসমের কংগ্রেস নেতা আব্দুল খালেকও (Abdul Khaleque)। মেসির ভারতীয় যোগ, আরও স্পষ্ট করে বলতে গেলে অসম যোগের জন্য তাঁকে আরও বেশি করে শুভেচ্ছা জানিয়েছেন ওই নেতা।

মেসির অসম যোগ

আর্জেন্তিনার মেসির সঙ্গে অসমের যোগটা ঠিক কী? খালেকের দাবি মেসি নাকি অসমেই জন্মগ্রহণ করেছিলেন। মেসি তথা আর্জেন্তিনার বিশ্বজয়ের পর খালেক নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'আমার হৃদয়ের অন্তর থেকে তোমাকে অনেক শুভেচ্ছা মেসি। তোমার অসম যোগের ফলে আমরা তোমার জন্য খুবই গর্বিত।' তাঁর এই পোস্টের জবাবে এক নেটিজেন স্বাভাবিকভাবেই মেসি ও অসমের যোগ নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর জবাবেই খালেক লেখেন, 'হ্যাঁ, ওঁ অসমে জন্মগ্রহণ করেছিলেন।'


Lionel Messi: লিওনেল মেসির জন্ম অসমে, দাবি কংগ্রেস নেতার
Lionel Messi: লিওনেল মেসির জন্ম অসমে, দাবি কংগ্রেস নেতার

পরে একাধিক নেটিজেনরা তাঁর ভুল ধরিয়ে দিতে শুরু করলে বাধ্য হয়েই তিনি নিজের পোস্টটি মুছে ফেলেন। তবে তাতে সোশ্যাল মিডিয়ায় ট্রোল কিন্তু থামেনি। খালেক নিজের পোস্ট মুছে দিলেও, অনেকেই তাঁর পোস্টের ছবি তুলে রেখেছিলেন। তাই তাঁর পোস্ট না হলেও, পোস্টের ছবি ভাইরাল হয়ে যায়। 

আর্জেন্তিনা সফর শেষ?

তবে কি বিশ্বজয়ের পরেই নিজের আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানতে চলেছেন মেসি? আর্জেন্তিনা ও মেসি সমর্থকদের জন্য খুশির খবর। না, এখনও জাতীয় দলের জার্সিতে বিদায় জানাচ্ছেন না লিওনেল মেসি। অন্তত আরও কয়েকটি ম্যাচ খেলতে চান দেশের জার্সিতে, এমনই চান ফুটবলের যুবরাজ। 

গতকাল খেতাব জয়ের পর মেসি বলেন, 'নিঃসন্দেহে আমি এটাই চেয়েছিলাম যে বিশ্বকাপ জিতে শেষ করতে। এর থেকে বেশি আর কিই বা পেতে পারি আমি। আমি ফুটবল খুব ভালবাসি। কী করতে পারি আর। দেশের জার্সিতে খেলাটা সবসময় উপভোগ করি। এই দলটার সঙ্গে থাকা সবসময় উপভোগ করি। বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আরও কয়েকটি ম্যাচ খেলতে চাই।' আর্জেন্তিনার কোচ স্কালোনি বলেন, 'পরবর্তী বিশ্বকাপের জন্য আর্জেন্তিনা স্কোয়াডে মেসি থাকবেন, যদি ওঁ খেলতে চায়। ওঁর মত প্লেয়ারের কোচ হওয়াটাও ভাগ্যের ব্যাপার।'

আরও পড়ুন: বিশ্বকাপ জিতবে আর্জেন্তিনাই, তিন মাস আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন দে পল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget