এক্সপ্লোর

ক্রিকেটের প্রতি টানই মাঠের বাইরের সমস্যার সঙ্গে লড়াই করতে সাহায্য করেছে, বললেন সামি

  বার্মিংহাম:   গত কয়েকমাস মাঠের বাইরের সমস্যা জেরে জেরবার মহম্মদ সামি।  এরইমধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে প্রথম টেস্টে দুরন্ত প্রত্যাবর্তন ভারতীয় দলের এই ফাস্ট বোলারের।  ৬৪ রানে ২ উইকেট নিয়েছেন তিনি। সবচেয়ে বড় কথা, টেস্টের প্রথম দিনে তাঁর বোলিং ক্রিকেট বিশেষজ্ঞদের প্রশংসা আদায় করে নিয়েছে। ঘন্টায় ৯০ কিমি গতিতে বল করেছেন তিনি। দুদিকেই সুইং করাতে সক্ষম হয়েছেন তিনি। তাঁর দুই উইকেট ও আর অশ্বিনের ৬০ রানে ৪ উইকেটের দৌলতে ভারত প্রথম দিনে সুবিধাজনক অবস্থায়। প্রথম দিনের শেষে ইংল্যান্ডের রান ৯ উইকেটে ২৮৫ রান। গতকাল সামির প্রত্যাবর্তনই সবার নজর কেড়েছে। দিনের শেষে সামি বলেছেন, ক্রিকেটের প্রতি টানই বাইরের সমস্যার সঙ্গে লড়াই করার ক্ষেত্রে সাহায্য করেছে। কয়েক মাস আগে সামির স্ত্রী তাঁর বিরুদ্ধে বিবাহবহির্ভূত সমস্যা ও পারিবারিক হিংসার অভিযোগ এনেছিলেন। আইপিএলের আগে পথ দুর্ঘটনায় চোট পেয়েছিলেন তিনি। আইপিএলে খেললেও পরে ইয়ো ইয়ো টেস্টে উতরোতে না পারায় আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট দলে জায়গা পাননি তিনি। সামি বলেছেন, দক্ষিণ আফ্রিকা সফরের পর অনেকগুলি দিন কেটে গিয়েছে। ওই সফরের পর মাঠের বাইরের কিছু সমস্যার মুখোমুখি হতে হয়েছে। এরমধ্যে আমাকে কঠিন লড়াই লড়তে হয়েছে। কিন্তু যা আমি ভালোবাসি, তা করে গিয়েছে এবং আমার কাছে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ তা হল ক্রিকেট। আমি আমার কাজটা করে যেতে চেয়েছিলাম আর দেখতে চেয়েছিলাম, জীবনের বাকি দিনগুলিতে কী হয়। যত সমস্যার মুখেই পড়ি না কেন, আমি ক্রিকেটটা খেলতে চেয়েছিলাম।  তার ফলটা সবার সামনেই রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ ভারত ২-১ হেরে গিয়েছিল। ওই সিরিজে ভারতের হয়ে সবচেয়ে বেশি ১৫ টি উইকেট পেয়েছিলেন সামি। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে দল ও নিজের পারফরম্যান্সে খুশি সামি। তিনি বলেছেন, বোলিং ইউনিট ও ব্যক্তিগতভাবে এদিনের পারফরম্যান্সে আমি খুশি। এই পারফরম্যান্স করতেই আমি কঠোর পরিশ্রম করেছি। সামি বলেছেন, সকালে উইকেট কিছুটা স্লো ছিল, যা বোলারদের কাজটা কঠিন নিঃসন্দেহে কঠিন করে দেয়। এ ধরনের উইকেটে সারাদিনই নির্দিষ্ট লাইন-লেংথে বল করে যেতে হয়। সেই কাজটা বোলারা সঠিকভাবেই করেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Messi At Miami: ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
FIFA World Cup: অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা

ভিডিও

Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget