এক্সপ্লোর
নাইটদের অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে ক্রিস লিন

নয়াদিল্লি: আইপিএলে গত সাত বছর ধরে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর। এতগুলি বছরের সেই সম্পর্ক ছিন্ন হয়েছে। গম্ভীরকে রিটেন করেনি নাইট রাইডার্স। তিনি এবার দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়কত্ব করবেন। কাজেই এবার নতুন অধিনায়কের নেতৃত্বে খেলবে নাইট রাইডার্স। নাইট বাহিনীর নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন অস্ট্রেলিয় ব্যাটসম্যান ক্রিস লিন। হেড কোচ জ্যাক কালিসের কথায় এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার কালিস বলেছেন, হ্যাঁ, লিনও সম্ভাব্য অধিনায়ক হতে পারে। তবে আমরা এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নিইনি। আগামী দু-এক সপ্তাহের মধ্যেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। একাদশের আইপিএলের জন্য ফের ভারতে আসছেন কালিস। শাহরুখ খানের মালিকানাধীন দলের হেড কোচ বলেছেন, নাইট ব্রিগেডে বেশ ভারসাম্য রয়েছে। নাইট রাইডার্সের এবারের দলে শুভমান গিল, শিবম মাভি, কমলেশ নাগরকোটির মতো অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপের তারকা ক্রিকেটার সহ এক ঝাঁক তরুণ রয়েছেন। দলের এই তরুণ খেলোয়াড়দের নিয়ে উচ্ছ্বসিত কালিস। তিনি বলেছেন, আমাদের দলে এবার বেশ কয়েকজন তরুণকে ব্যাক-আপ হিসেবে নেওয়া হয়েছে। এ বছরের দলে সবচেয়ে ইতিবাচক দিক হল যে, হোম ও অ্যাওয়ে-উভয় ম্যাচের জন্যই যথাযথ ভারসাম্য রয়েছে। এবারের আইপিএল শুরু হচ্ছে আগামী ৭ এপ্রিল। কলকাতা নাইট রাইডার্সের প্রথম খেলা ৮ এপ্রিল ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে।
Before You Go
FIFA World Cup 2026: মহাকাশে বিশ্বকাপের ফুটবল! ‘Trionda’ নিয়ে গবেষণা করছে NASA?

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















