এক্সপ্লোর

কত দ্রুত রান নেন ধোনি! দেখা গেল ভিডিও বিশ্লেষণে

নয়াদিল্লি: ক্রিকেটের সব ধরনের বিভাগে নতুন নতুন দৃষ্টান্ত গড়ে চলেছেন মহেন্দ্র সিংহ ধোনি- তা উইকেটের পিছনে গ্লাভস হাতেই হোক বা দুর্দান্ত ভাবে ম্যাচ শেষ করা বা রানিং বিট্যুইন দ্য উইকেটস। এই ধারায় এখনই ছেদ পড়বে, এমন আশঙ্কারও কোনও কারণ নেই। পারফেকশনের প্রতীক হিসেবে নিজেকে মেলে ধরেছেন ভারতের প্রাক্তন দলনায়ক। বলাই যেতে পারে, বয়স থাবা বসাতে পারেনি তাঁর দক্ষতায়।৩৬ বছর বয়সেও একের পর এক নজির ভাঙছেন ও গড়ছেন তিনি। ভারতের ক্রিকেট মহলে এখন ইয়ো ইয়ো টেস্ট বেশ আলোড়ন ফেলেছে। ফিটনেসের মাপকাঠি হিসেবে ভারতের ফিটনেস ও কন্ডিশনিং কোচ শঙ্কর বাসুর এই উদ্ভাবনের সঙ্গে তাল মেলাতে প্লেয়ারদের এখন আরও বেশি জিমে ও অনুশীলন করতে দেখা যাচ্ছে। কিন্তু মাহিকে নতুন করে কিছু করতে দেখা যাচ্ছে না। তবুও তিনি দলের মধ্যে দ্রুততম ও সবচেয়ে ফিট ক্রিকেটারদের মধ্যে অন্যতম। ব্যাটিংয়ের সময় দুই উইকেটের মধ্যে তাঁর দৌড় দেখিয়ে দেয় কতটা দ্রুত তিনি। এক রানকে দুই রান বা দুই রানকে তিন রানে পরিণত করতে সহ ব্যাটসম্যানকেই অনুপ্রাণিত করেন তিনি। সেইসঙ্গে বিরুদ্ধ দলের ফিল্ডারদেরও চাপে ফেলে দেন। অনেকেরই প্রশ্ন, ধোনি কত দ্রুত দৌড়তে পারেন। অবশেষে তার উত্তর মিলল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টি ২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে গুয়াহাটিতে ধোনি দেখালেন বয়স একটা সংখ্যা মাত্র। রান নেওয়ার সময় তাঁর দৌড়ের গতি উঠল প্রতিঘন্টায় ৩১ কিলোমিটার। বোর্ডের অফিসিয়াল সম্প্রচার সংস্থা স্টার স্পোর্টসের একটি ভিডিও বিশ্লেষণে এই তথ্য জানা গেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, রান নিতে গিয়ে যেখানে ধোনির সর্বোচ্চ গতি উঠল প্রতি ঘন্টায় ৩১ কিমি-তে, সেখানে তাঁর সঙ্গী কেদার যাদবের সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় ২৫ কিমি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ajinkya Rahane: ঐতিহাসিক বর্ডার-গাওস্কর ট্রফি জিতেছিলেন অধিনায়ক হিসেবে, ক্রিকেটকে বিদায় জানালেন রাহানে
ঐতিহাসিক বর্ডার-গাওস্কর ট্রফি জিতেছিলেন অধিনায়ক হিসেবে, ক্রিকেটকে বিদায় জানালেন রাহানে
India vs Sri Lanka: শ্রীলঙ্কা সিরিজই পাল্টে দিতে পারে সব অঙ্ক, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে কি ভারত?
শ্রীলঙ্কা সিরিজই পাল্টে দিতে পারে সব অঙ্ক, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে কি ভারত?
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের

ভিডিও

Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget