এক্সপ্লোর

হৃদরোগে আক্রান্ত মজিদ বাসকর, ইরানের হাসপাতালে সিসিইউ-তে ভর্তি, ৪৮ ঘণ্টা থাকবেন পর্যবেক্ষণে

বাসকরের ম্যানেজার ফোনে এবিপি আনন্দকে বললেন, ‘ভারতীয় সময় শুক্রবার ভোররাতে হৃদরোগে আক্রান্ত হন বাসকর। তাঁকে ইরানের খোরামশায়ারের একটি হাসপাতালে সিসিইউ-তে ভর্তি করা হয়েছে। শুরুতে তাঁর অবস্থা আশঙ্কাজনক থাকলেও চিকিৎসকেরা জানিয়েছেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। আপাতত ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে।’

কলকাতা: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি কিংবদন্তি ফুটবলার মজিদ বাসকর। ইরানের খোরামশায়ারের এক হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ)-এ ভর্তি করা হয়েছে তাঁকে। বাসকরের ম্যানেজার ফোনে এবিপি আনন্দকে বললেন, ‘ভারতীয় সময় শুক্রবার ভোররাতে হৃদরোগে আক্রান্ত হন বাসকর। তাঁকে ইরানের খোরামশায়ারের একটি হাসপাতালে সিসিইউ-তে ভর্তি করা হয়েছে। শুরুতে তাঁর অবস্থা আশঙ্কাজনক থাকলেও চিকিৎসকেরা জানিয়েছেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। আপাতত ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে।’ কলকাতা ময়দানের বাদশা বলা হতো বাসকারকে। জামশিদ নাসিরি-মজিদ বাসকারের জুটি ভারতীয় ফুটবলে রাজত্ব করেছে আশির দশকে। আশির দশকে আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে একসঙ্গে পথ চলা শুরু করেছিলেন দু’জনে। পরে ইস্টবেঙ্গলে ও মহমেডান স্পোর্টিংয়ে একসঙ্গে দেখা গিয়েছিল কিংবদন্তি জুটিকে। নাসিরি পাকাপাকিভাবে কলকাতায় থেকে গেলেও বাসকার ফিরে যান ইরানে। ইস্টবেঙ্গলের শতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে ইরানের খোরামশায়ার থেকে গত বছর কলকাতায় এসেছিলেন। তাঁকে ঘিরে মানুষের উন্মাদনা ছিল দেখার মতো। ৬৪ বছরের বাসকারকে ভারতে খেলে যাওয়া সেরা বিদেশি মনে করেন অনেকে। তাঁর অসুস্থতার খবরে বাংলার ময়দানে উদ্বেগের ছায়া। বাসকারের ম্যানেজার যা শুনে বললেন, ‘প্রার্থনা করুন বাদশা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে।’

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget