এক্সপ্লোর

কুম্বলের সঙ্গে খারাপ ব্যবহার করেননি বিরাট, উল্লেখ ম্যানেজারের রিপোর্টে

নয়াদিল্লি: অনিল কুম্বলে বিতর্কে এবার ভারতীয় দলের প্রশাসনিক ম্যানেজার কপিল মালহোত্রকে পাশে পেলেন বিরাট কোহলি। কুম্বলের সঙ্গে বিরাটের বিরোধ প্রসঙ্গে রিপোর্ট দিতে বলা হয়েছিল মালহোত্রকে। তাঁর রিপোর্টে এমন কোনও ঘটনার কথা উল্লেখ করা হয়নি, যাতে প্রমাণ হয় কুম্বলের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন বা ড্রেসিংরুমের পরিবেশ নষ্ট করেছেন বিরাট। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্তা বলেছেন, ‘কপিল মালহোত্র তাঁর রিপোর্ট দিয়েছেন। এই রিপোর্টে এমন কিছু বলা হয়নি যাতে বলা যায়, অধিনায়ক বিরাট কোহলি কোচের প্রতি রূঢ় আচরণ করেছেন বা শৃঙ্খলাভঙ্গ করেছেন।’ এই কর্তাকে প্রশ্ন করা হয়, ভারতীয় দলের কোচ ও অধিনায়কের মধ্যে ৬ মাস কথা হয়নি বলে যে কথা শোনা যাচ্ছিল, সে বিষয়ে ম্যানেজারের রিপোর্টে কী বলা হয়েছে? এই প্রশ্নের জবাবে ওই বিসিসিআই কর্তা বলেছেন, ‘ড্রেসিংরুমের পরিবেশ বা দলের মনোবল নষ্ট হয়েছে কি না, এমন কোনও ঘটনার কথা উল্লেখ করতে বলা হয়েছিল ম্যানেজারকে। তাঁর রিপোর্টে সেরকম কোনও ঘটনার উল্লেখ নেই।’ মালহোত্রর পাশাপাশি ঘরের মাঠে ১৩টি টেস্টে ভারতীয় দলের প্রশাসনিক ম্যানেজার অনিল পটেলের কাছ থেকেও রিপোর্ট চেয়েছিল বিসিসিআই। তাঁর রিপোর্টের বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি। মালহোত্র এখন ভারতীয় দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন। ভারতীয় দলের ম্যানেজার হিসেবে এটাই তাঁর শেষ সিরিজ। ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতের প্রশাসনিক ম্যানেজার হিসেবে যাওয়ার কথা ছিল মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থার মিলিন্দ কানমাদিকারের। কিন্তু বিসিসিআই-এর প্রশাসনিক কমিটি মালহোত্রকেই ওয়েস্ট ইন্ডিজে পাঠানোর সিদ্ধান্ত নেয়। তবে এরপর থেকে রাজ্য সংস্থাগুলির কোনও একজন কর্তাকে ভারতীয় দলের ম্যানেজার করে পাঠানোর বদলে স্থায়ী ম্যানেজার হিসেবে কাউকে নিয়োগ করার কথা ভাবছে বিসিসিআই।

সেরা শিরোনাম

Harmanpreet Kaur: বিশ্বের প্রথম ক্যাপ্টেন হিসেবে টি-টোয়েন্টিতে রেকর্ড গড়লেন হরমনপ্রীত কৌর
বিশ্বের প্রথম ক্যাপ্টেন হিসেবে টি-টোয়েন্টিতে রেকর্ড গড়লেন হরমনপ্রীত কৌর
Sachin Tendulkar: শিক্ষক দিবসে দারুণ ঘোষণা সচিনের, প্রয়াত বাবার নামে শুরু করলেন ফেলোশিপ
শিক্ষক দিবসে দারুণ ঘোষণা সচিনের, প্রয়াত বাবার নামে শুরু করলেন ফেলোশিপ
INDW vs PAKW: বল হাতে শ্রী, প্রেমাদের বিধ্বংসী স্পেল, হেসেখেলে পাকিস্তানকে হারালেন হরমনপ্রীতরা
বল হাতে শ্রী, প্রেমাদের বিধ্বংসী স্পেল, হেসেখেলে পাকিস্তানকে হারালেন হরমনপ্রীতরা
INDW vs PAKW Live: মহিলাদের এশিয়া কাপেও পাক বধ ভারতের
মহিলাদের এশিয়া কাপেও পাক বধ ভারতের

ভিডিও

Humayun Kabir News: ক্যামাক স্ট্রিটকাণ্ডে এবার প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ | ABP
Jadavpur University News: ক্যাম্পাসের দেওয়ালে নতুন স্লোগান লিখল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ
B.Ed College Scam News : শুধু নিয়োগ নয়, শিক্ষক হওয়ার বাধ্যতামূলক ডিগ্রি B.Ed-এও দুর্নীতির ছায়া? |ABP
Abhishek Banerjee : বাজারদরের অনেক কম টাকা সিকিউরিটি ডিপোজিট দেওয়া হয়, দাবি মালিকপক্ষের
Kankurgachi News: কাঁকুড়গাছিতে পুলিশকে সঙ্গে নিয়ে তল্লাশি অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget